1110://151717101-0101017595-00117 কোনো কোনো ধোকাবাজ বা প্রবঞ্চনাকারী বলতে চেয়েছে যে, এই দ্বীন ইসলামের মধ্যে স্পষ্ট করে কিছু মূলনীতি নির্ধারণ করে দেয়া হয়েছে মাত্র, যা পরিব্যাপ্ত হয়ে রয়েছে জীবনের মৌলিক বিষয়সমূহের ওপর । তাদের কথায় “এ দ্বীন মানুষকে একটি সীমা বা ঘোরের মধ্যে আবদ্ধ করে দিলেও এর মধ্যে এমন অনেক ফাটল বা ছিদ্রপথ আছে যা মুসলমানদের মযবূত বিবেকের কাছে গোপন নেই এবং এই দ্বীনকে পরিমাপ করায় জীবনের নানা সমস্যায় খাপ খাওয়ানোর জন্যে সেগুলো যথেষ্ট । এরশাদ হচ্ছে, “যদি তোমরা আল্লাহ তায়ালা ও আখেরাতের ওপর বিশ্বীস স্থাপন করে থাকো 1” আল্লাহর প্রতি ঈমানের বাস্তব প্রকাশ হচ্ছে, নিসংকোচে ও বিনা যুক্তিতে আল্লাহর হুকুম মেনে চলা, নিরংকুশভাবে রসূল (স.)-এর পদাংক অনুসরণ করা এবং আল্লাহর বিধান ও রসূলের সুন্নত যারা মেনে চলে এমন নেতার আনুগত্য করা এবং মতভেদ সম্বলিত বিষয়সমূহের সমাধানের জন্যে আল্লাহ তায়ালা ও রসূলের দিকে প্রত্যাবর্তন করা, এই কাজগুলো যারা করবে তাদেরই আল্লাহর ওপর ঈমান ও আখেরাত দিবসের ওপর ঈমানের দাবী গ্রাহ্য হবে । যেহেতু এর চাহিদা এটাই যে, বাস্তবে মানুষ বিনা দ্বিধায় আল্লাহর কথা মেনে নিক, রসূলের পুরোপুরি আনুগত্য করুক এবং এসব নেতৃবৃন্দেরও পুরোপুরি আনুগত্য করুক যারা নিজেরা আল্লাহ তায়ালা ও তাঁর রসূলের আনুগত্য করে এবং আল্লাহ তায়ালা ও রসূলের বিধান মোতাবেক অপরকে চালাতে চায়, আর যখনই সেসব নেতৃবৃন্দের মধ্যে কারো সাথে কোনো বিষয়ে মতভেদ সৃষ্টি হবে তখন সে বিষয়ের ফয়সালার জন্যে কোরআন ও হাদীসে কি রূপরেখা দেয়া হয়েছে তা খুঁজে বের করে সেই অনুসারে যেন তারা ফয়সালা করে নেয়। এটিই আল্লাহ তায়ালা ও আখেরাতের ওপর ঈমানের শর্ত যেহেতু এই কাজগুলোই ঈমানদারদের কাছে দাবী করা হয়েছে। সুতরাং সর্বপ্রথম এই শর্তের অনুপস্থিতি ঘটলে বুঝতে হবে, তার ঈমান নেই। দ্বিতীয় যখনই দেখা যাবে কেউ ঈমানের প্রভাব থেকে উল্লেখযোগ্য পরিমাণ দূরতে সরে রয়েছে তখন তারও ঈমান নেই বলে মনে করা হবে। কোরআনে করীমের জিজ্ঞাসাবোধক বাক্যটির মধ্যে সাফল্যের জন্যে কিছু শর্ত পেশ করার পর উৎসাহ উদ্দীপনা জাগানোর উদ্দেশ্যে পুনরায় উপদেশ দান করা হচ্ছে, যেমন ইতিপূর্বে আল্লাহর মহব্বতে সুবিচার করা ও আমানত ও রক্ষা করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছিলো । এরশাদ হচ্ছে, “এইটিই উত্তম ও পরিণতির দিক দিয়ে সুন্দরতম পন্থা ।' অর্থাৎ দুনিয়া ও আখেরাত উভয় স্থানের জন্যেই এটিই ভালো কাজ এবং দুনিয়া ও আখেরাতের শেষ পরিণতির কথা চিন্তা করলে বুঝা যাবে আনুগত্য করার জন্যে এই নিয়ম মেনে চললেই তা দুনিয়া ও আখেরাত উভয় জীবনে প্রভূত কল্যাণ বয়ে আনবে । তবে এ কাজগুলো করার ব্যাপারে এবং নেতৃত্বে আনুগত্য করার এই নিয়ম নীতি অবলম্বনে আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের কল্যাণ হবে কি না সে বিষয়ে সুষ্টভাবে কোনো কথা আসেনি । আখেরাতের সে ব্যাপারটি তো আরও অনেক অনেক ভীতিজনক এবং আরও অনেক গুরুতৃপূর্ণ, যার চিন্তা এখানে দেয়া হয়নি; বরং আখেরাতের চেতনা দান করায় দুনিয়ার কল্যাণ ও ব্যক্তি এবং দলীয় জীবনে যে কল্যাণ রয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়। এই কর্মসূচীর অর্থ হচ্ছে, মানুষ যেন সেই জীবন পদ্ধতি অবলম্বন করে যা আল্লাহ তায়ালা তার জন্যে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তায়ালাই সব কিছুর নির্মাতা, তিনিই বিজ্ঞানময়, তিনিই জ্ঞানী, তিনিই সবকিছু
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।