11110://191717101-0101017895-00117 হবে ততোটুকু যতোটুকুতে আনুগত্য করা নিশ্চিতভাবে হারাম বলে মনে না হবে। বোখারী ও মুসলিম শরীফে হযরত আ'মাশ থেকে একটি হাদীস বর্ণনা করা হয়েছে, “অবশ্যই আনুগত্য করতে হবে জানা সকল ভালো কাজের ব্যাপারে ।' ইয়াহইয়া আল কাত্তান থেকে উভয়ে আর একটি হাদীস এনেছেন, “মুসলমান যে কোনো ব্যক্তির জন্যে প্রিয় অপ্রিয় সকল বিষয়েই আনুগত্য করা কর্তব্য যতোক্ষণ পর্যন্ত তাকে কোনো স্পষ্ট গুনাহের কাজে (আল্লাহর হুকুমের বিপরীত কাজের জন্যে) হুকুম না দেয়া হয়। তারপর যখন আল্লাহর না-ফরমানি করার জন্যে কোনো হুকুম দেয়া হবে তা শুনবেও না, মানবেও না ।' উন্মুল হোসাইন (হোসাইন-এর মা)-এর প্রতি বরাত দিয়ে মুসলিম শরীফে একটি হাদীস এসেছে, | “যদি তোমাদের ওপর কোনো দাসকে (যে ব্যক্তি কোনো সময়ে দাস ছিলো এমন ব্যক্তিকে) নেতা নিয়োগ করা হয় এবং সে তোমাদেরকে আল্লাহর কেতাব অনুসারে পরিচালনা করো, সে অবস্থায় তার কথা মেনে চলো এবং তার আনুগত্য করো ।' ইসলাম এইভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর রিধান ও রসূল (স.)-এর সুন্নত পালন করার ব্যাপারে আমানতদার (বিশ্বস্ত) বানিয়েছে, তার ঈমান ও দ্বীনের ব্যাপারেও আমানতদার বানিয়েছে, তার ব্যক্তিত্ব ও বুদ্ধির ওপরও আমানতদার বানিয়েছেন এবং আমানতদার বানিয়েছেন তাকে দুনিয়া- আখেরাতের সকল কাজের ব্যাপারে । তাকে আল্লাহ তায়ালা এক বন্য জন্তু বানাননি যে তাকে এখানে ওখানে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে বা থাকতে বলা হবে আর সে শুনবে ও মানবে! মানুষের জন্যে স্পষ্ট পথ খুলে রাখা হয়েছে এবং স্পষ্ট করে বলে দেয়া হয়েছে তাকে আনুগত্যের সীমা সম্পর্কেও এবং যে আইন কানুন সে মেনে চলবে এবং রসূল (স.)-এর যে পদ্ধতি তাকে অবলম্বন করতে বলা হয়েছে তা এক ও অভিন্ন, সেখানে আন্দায অনুমান করে চলার জন্যে কাউকে বলা হয়নি! পাকস্পক্লিক মতভেদ নিক্সসলে ০্োোবআলেন্ন মুত্পলীতি ব্যক্তি অথবা যে সমাজ পরিবেশ পরিস্থিতির বিভিন্রতায় এমন কোনো সংকটে বা সমস্যায় পড়েছে যে কোরআন হাদীস থেকে সুস্পষ্ট বিধান জানতে পারেনি অথবা আদৌ সে বিষয় কোনো বিধান আসেনি, আর এ কারণে বিষয়টির মীমাংসার ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছে, সে অবস্থায়ও তাকে দিশেহারা হয়ে বেড়ানোর জন্যে ছেড়ে দেয়া হয়নি, তাকে সত্য মিথ্যা বাছ বিচার করার মতো কোনো মানদন্ড দেয়া হয়নি- এমনও নয়। ছোট বড় যে কোনো বিষয়ে আইন কানুনবিহীনভাবে সে চলবে, এমন অবস্থায়ও তাকে ছেড়ে দেয়া হয়নি। তাই আলোচ্য ছোট্ট আয়াতটিতে সর্বাবস্থায় তার করণীয় কি হবে তার পদ্ধতি বলে দেয়া হয়েছে; যার ওপর চিন্তা ভাবনা করলে সে যে কোনো সমস্যা সমাধানের রূপরেখা লাভ করতে পারবে, “তারপর যখন কোনো ব্যাপারে তোমরা মতভেদে লিপ্ত হয়ে পড়বে তখন সে ব্যাপারটিকে সমাধানের জন্যে আল্লাহ তায়ালা ও রসূলের দিকে ফিরিয় দাও।' বিবাদমান বিষয়টিকে কোরআন ও হাদীসে বর্ণিত অনুরূপ সমস্যার সমাধান সম্পর্কিত বিধানের দিকে এবং সেই আলোকে সতর্কতার সাথে এমনভাবে সমাধান বের করা যা কোরআন ও | হাদীসের মূলনীতির বিপরীত না হয় অথবা মানবকল্যাণ বিরোধী না হয়। আসলে, এ কথা সত্য যে, মানুষের জীবনকে ভাসমান অবস্থায় অথবা দিশেহারা হয়ে চলার জন্যে আল্লাহ তায়ালা ছেড়ে দেননি, আর এমনও নয় যে, তারা তাদের জীবনের আইন কানুন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক করে নেবে এবং এমন অনিশ্চিত অন্ধকারের মধ্যেও তাদেরকে ছেড়ে দেয়া ' হুয়নি যে, বুদ্ধিহারা হয়ে তারা সমস্যার জটিলতার কারণে চোখে সর্ষে ফুল দেখতে থাকবে; যেমন
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।