Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017595-00117 আল্লাহর আনুগত্য সবার জন্যেই বাধ্যতামূলক । তাঁর সর্বময় ক্ষমতার মালিক হওয়ার সর্বপ্রধান বৈশিষ্ট্যই হচ্ছে তার রাজ্যে তার বিধানকে সবার কাছে পরিচিত করা ও যথাযথভাবে পৌছে দেয়া এবং এরপর সবার জন্যে বাধ্যতামূলক হিসেবে সে বিধানকে চালু করা । যারা ঈমান আনবে তাদের কর্তব্য হচ্ছে প্রথমত আল্লাহর আনুগত্য করা এবং তারপর পদাংক অনুসরণ করতে হবে তীর রসূলের, কারণ আল্লাহ তায়ালা নিজেই তীকে তার বার্তাবাহক হওয়ার দায়িত্ব দিয়েছেন ও তার আনুগত্য করার জন্যে মানুষকে নির্দেশ দিয়েছেন। অতএব, তার আনুগত্য করার অর্থ সেই আল্লাহরই আনুগত্য করা যিনি তাকে এই জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন এবং তাকে এই বিধানের আনুগত্য করার গুরুত্ব সম্পর্কে জানিয়ে দিয়েছেন তার চালু করা জীবন পদ্ধতি অনুযায়ী বিচার ফয়সালা করা সেই দ্বীন জীবন পদ্ধতিরই অপরিহার্য্য অংশ চালু ও প্রয়োগ করা বাধ্যতামূলক এবং কোরআনের আয়াত অনুসারে এই আনুগত্য করা না করা এবং তীর প্রদর্শিত জীবন পদ্ধতি চালু করা না করার ওপর ঈমান থাকা না থাকা নির্ভর করে তাই, এরশাদ হচ্ছে, “যদি তোমরা আল্লাহর ওপর এবং শেষ বিচার দিনের ওপর বিশ্বাস স্থাপন করে থাকো ।' অর্থাৎ তোমাদের মধ্যে থেকেই নির্বাচিত হতে হবে সে উলুল আমর" যারা তাদের মধ্যে ঈমানের শর্তগুলোকে কার্যকর করবে এবং নির্ধারণ কর দেবে কোরআনের আয়াতে বর্ণিত ইসলামের সুস্পষ্ট সীমানাকে। ইসলামের এই সীমানা হচ্ছে আল্লাহর হুকুম মানা, রসূলের পদাহ্‌ অনুসরণ করে চলা, শাসন ক্ষমতার নিরংকুশ মালিক একমাত্র আল্লাহকেই জানা, গোটা মানবমন্ডলীর জন্যে আইন রচনা করার অধিকারী একমাত্র আল্লাহ তায়ালা-এ কথা স্বীকার করা ও তার সাথে মোলাকাত হবে ও তীর কাছেই ফিরে যেতে হবে-কোরআনের আয়াত অনুসারে এ কথা বিশ্বাস করা; আর যেসব বিষয়ে কোরআনে সুস্পষ্টভাবে কোনো আয়াত নাযিল হয়নি, যার কারণে এসব বিষয় বুঝা, মতামত কায়েম করা এবং রায় দেয়ার ব্যাপারে বিভিন্ন মতভেদ রয়েছে, সেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্যে আল্লাহর দিকে রুজু করা । অশ্টার অবাধ্ততাক্স সৃষ্টিন্ন কোনো আনুগত্ত €নই এ আয়াতে যেমন আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে তেমনি রসূল (স.)-এর আনুগত্যও যে একইভাবে আসল আনুগত্য তাও জানানো হয়েছে, যেহেতু রসূল (স.) তারই প্রেরিত ব্যক্তি; আর তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি উলুল আমর" (হুকুমদানকারী) হবে, অর্থাৎ যে নিজে আল্লাহ তায়ালা ও তার রসূলের অনুগত হবে এবং সেই আনুগত্যবোধ নিয়েই হুকুম দেবে তারও আনুগত্য করা বাধ্যতামূলক । তবে এখানে তার আনুগত্যের কথা উল্লেখ করতে গিয়ে সরাসরি (অনুগত) শব্দটি ব্যবহার করা হয়নি যেমন করে সে শব্দটি আল্লাহ তায়ালা ও রসূল সে.)-এর আনুগত্য করার কথা বলতে গিয়ে ব্যবহার করা হয়েছে। এই বাচনভংগী ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এ কথা জানানো যে, আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য থেকে যেসব নেতৃবৃন্দের আনুগত্য করার নির্দেশ গৃহীত হয়েছে এবং মোমেনদের সম্বোধন করে 'তোমাদের মধ্যে থেকে বলে যাদের কথা জানানো হয়েছে, অবশ্যই মোমেন হতে হবে এবং ঈমানের শর্তগুলো তারা মেনে চলবে। তোমাদের মধ্যে থেকে হুকুমদানকারী কর্তৃপক্ষের আনুগত্য হতে হবে আল্লাহর পক্ষ থেকে আগত বিধান অনুযায়ী, যেমন এ কথা ওপরে বর্ণিত হয়েছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আনুগত্যের যে সীমা দেয়া হয়েছে তার মধ্যে থেকেই আনুগত্য করতে হবে এবং কোন কোন ব্যক্তির বা কোন্‌ কোন্‌ ক্ষেত্রে আনুগত্য করা যাবে না সে বিষয়ে কোরআনে করীমে খুব স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে শাসন কর্তৃপক্ষের কোনো হুকুমে যখন মতভেদ হবে তখন আনুগত্য করতে

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।