Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 এমন এক শেরেক যা আল্লাহ তায়ালা কিছুতেই মাফ করবেন না, বাকী অন্য সব গুনাহ তিনি মাফ করে দেবেন বলে ওয়াদা করেছেন, এমনকি গুনাহে কবীরাও। রসূল (স.)-এর ভাষায়, “এমনকি সে যদি ব্যাভিচার করে থাকে, চুরি করে থাকে অথবা সে যদি মদও পান করে থাকে- তাও আল্লাহ তায়ালা মাফ করে দেবেন।” এভাবে সেসব হতভাগ্য ব্যক্তি মহান আল্লাহর সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভাগ করে দিয়েছিলো, কখনো এমন হয়েছে যে, কোনো কোনো ব্যক্তিকে তারা শাসন ক্ষমতার পূর্ণ দায়িত্বভার দিয়ে দিয়েছিলো । বলা বাহুল্য, আল্লাহর সব ক্ষমতার মধ্যে এইটিই হচ্ছে সব থেকে বৈশিষ্ট্যমভিত ও গুরুতৃপূর্ণ ক্ষমতা, বরং বলা যায় সর্ব প্রধান ক্ষমতা । আল্লাহর ক্ষমতার এই পরিধির মধ্যে থাকতে গিয়ে একজন মুসলিম নিজেকে মুসলিম, নিজেকে মোমেন বলে পরিচয় দিতে সক্ষম হয়, আর এভাবে সমস্ত গুনাহের ক্ষমা পাবে সে আশা করে। এসবের মধ্যে কবীরা গুনাহও শামিল রয়েছে। এসব বড় বড় গুনাহের বাইরে শুধু শেরেকের গুনাহই থেকে যায় যা আল্লাহ তায়ালা কখনো মাফ করবেন না। সুতরাং এই শেরেক থেকে দূরে থাকাই ঈমানের শর্ত ও ইসলামের শেষ সীমা এটাই । তাই এরশাদ হয়েছে! “যদি তোমরা আল্লাহ ও আখেরাতের ওপর ঈমান রেখে থাকো ।' এই দারসের মধ্যে মহা গুরুতৃপর্ণ কথাটিকে আনা হয়েছে, সাথে সাথে সাথে পৃথিবীতে উম্মতের মুসলিমার দায়িত্ব সম্পর্কেও তাকে বলে দেয়া হয়েছে। এই কথার ভিত্তিতেই ইসলামী জীবন ব্যবস্থা গড়ে উঠেছে, গড়ে উঠেছে সৃষ্টি জগতের মধ্যে ইনসাফ ও সুবিচার । এরশাদ হচ্ছে, আল্লাহ তায়ালা অবশ্যই তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা যোগ্য পাত্রে আমানতসমূহ দ্বান করো, আর যখন তোমরা লোকদের মধ্যে কোনো বিচার ফয়সালা করবে তখন সুবিচারের সাথে ফয়সালা দাও । আল্লাহ তায়ালা তোমাদেরকে অতি সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন। অবশ্যই আল্লাহ তায়ালা সবকিছু দেখেন। আনল আমানত হচ্ছে আল্লাহ হীনেন্ন আমালতত এখানে এ নির্দেশটি গোটা মুসলিম জামায়াতের প্রতি এক দিক নির্দেশিকা হিসেবে দেয়া হয়েছে। ইসলামী জামায়াতের বৈশিষ্ট্যই হচ্ছে এভাবে তারা নিজেদের নেতা নির্বাচন করবে এবং লোকদের মধ্যে সালিশী করার সময়ে হক বিচারের দিকে দৃষ্টি রাখবে, যেন সে সালিশ আল্লাহর বিধান মোতাবেক এবং তার শেখানো পদ্ধতি অনুসারে সম্পন্ন হয়। যতো প্রকার আমানত বা বিশ্বাসের বিষয় আছে, তার মধ্যে সব থেকে বড় এই আমানতটিকে প্রথমেই রক্ষা করতে হবে, আর সেই আমানতের ওপর গোটা সৃষ্টিজগতের অস্তিত্ব ও স্থিতি নির্ভর করছে। আসমানসমূহ ও যমীন এই আমানতের বোঝা বহন করতে অস্বীকার করেছিলে, কেননা তারা এ আশংকা করেছিলো যে তারা এ বিরাট বোঝা বহন করতে পারবে না, অপরদিকে মানুষ এ বোঝা বহন করতে প্রস্তুত হয়ে গেলো। সে আমানত হচ্ছে হেদায়াত পথ প্রদর্শনের আমানত; স্বেচ্ছায় ও স্বাধীন ইচ্ছানুসারে এবং বিশেষ উদ্দেশ্যের জন্যে চেষ্টা সংথামের মধ্য দিয়ে সঠিক পথে চলা ও অপরকে সঠিক পথে চলার জন্যে উদ্বুদ্ধ করা। এটাই মানব জাতির স্বভাবগত আমানত এবং তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, মানুষ ব্যতীত অন্য যতো জীব জন্তু, কীট পতংগ ও জড় পদার্থ আছে সবাই এই ঈমানের বলেই কাজ করে চলছে, যা তাদের রব তাদের অন্তরের মধ্যে মেহেরবানী করে দান করেছেন। এই ঈমানের দ্বারা তারা হেদায়াত পায়, সঠিক পথ নিতে পারে, দিবারাত্র আল্লাহর আনুগত্য করে এই ঈমানের বলেই তারা তার দেয়া আইন কানুনগুলো সহজে মেনে চলতে পারে, যার জন্যে বিশেষ কোনো বড় ইচ্ছা, পরিকল্পনা বা পেরেশানী তাদেরকে

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।