11110://15917101101-/0101017595-00117 এরপর আলোচনা করা হয়েছে, এই উম্মতের আকীদা বিশ্বাসের সাথে গড়ে ওঠা তার জীবনের মৌলিক ব্যবস্থা সম্পর্কে যা সে পুরোপুরি বিশ্বাস করে । সে বিশ্বীস হচ্ছে আল্লাহর অবিভাজ্য একত্্ সম্পর্কে, যার কোনো অংশ তার থেকে পৃথক নয় এবং সে আকীদার অংশগুলো একটা থেকে আর একটা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়। এই দারসের মধ্যে এই কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয়টি অত্যন্ত সুক্ধ্রভাবে আলোচিত হয়েছে এবং চেষ্টা করা হয়েছে এ বিষয়ে পূর্ণাংগ একটা ধারণা দিতে । এ অধ্যায়টি পুরোপুরি মনোযোগের সাথে অধ্যয়ন করলে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে ফুটে ওঠে এবং একটি এঁশী চেতনাবোধ যা মানুষকে চমৎকৃত করে দেয়। সে আশ্চর্যের সাথে ভাবতে থাকে যে, এতো কঠিন অবস্থার সাথে মুসলমানরা কিভাবে সংগ্রাম করে। মুসলিম উম্মার কাছে এ দারসটি এ কথা খেয়াল করার জন্যে আবেদন জানাচ্ছে যে, সব নবী রসূল (স.)-এর দাবী ছিলো আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষ যেন তাদের পুরো আনুগত্য করে। শুধুমাত্র অন্যের কাছে দাওয়াত পেশ করাকেই যদি তারা যথেষ্ট মনে করে তাহলে তাদের দায়িত্ব | পালন হবে না। এরশাদ হচ্ছে, | | কোরআন আরও জানাচ্ছে যে, উম্মাতে মুসলিমার কাজ শুধু বিশ্বাস করাই নয় বরং তারা যেন তাদের বিবাদ বিসম্বাদের বিচার ফয়সালার জন্যে কোরআনের দিকেই এগিয়ে যায় এবং এ বিষয়ে সঠিক চেতনা পাওয়ার লক্ষ্যে রসূল (স.)-এর জীবনী ও বিচার ফয়সালা সম্পর্কিত তার কার্ধাবলীকে সামনে রাখে । এরপর কোরআনের দাবী হচ্ছে, তারা ঈমানদার থাকার জন্যে ব্যধ্য হয়ে রসূল (স.)-এর কর্মধারার অনুসরণ করবে- এমন যেন না হয়, বরং তারা যেন মহব্বতের সাথে রসূল (স.)-এর আনুগত্য করে এবং তার দেখানো পদ্ধতি অনুসারে বিচার ফয়সালা করে। তাই এরশাদ হচ্ছে, “অতপর না, তোমার রব-এর কসম অন্তরের মধ্যে কোনো সংকট অনুভব না করে।' (আয়াত ৬৫) ফয়সালা যাই-ই আসুক না কেন, তা অক্লান বদনে ও প্রশান্ত মনে গ্রহণ করে। এটাই হচ্ছে ঈমানের শর্ত ও সীমা । কোরআন আরও জানাচ্ছে, যারা আল্লাহদ্রোহীদের কাছে বিচার ফয়সালার জন্যে যাবে অর্থাৎ শরীয়তের আইন ছাড়া মানব নির্মিত আইন দ্বারা যারা বিচার ফয়সালা পেতে চাইবে তাদের রসূল (স.) ও তীর পূর্বে অবতীর্ণ কেতাবের প্রতি ঈমানের দাবীকে কিছুতেই কবুল করা হবে না, কারণ তারা আল্লাহদ্ৰোহী কোনো ব্যক্তি বা শক্তির কাছে তাদের বিচারের ভার দিয়ে আল্লাহর প্রতি ঈমানের দাবীকে মিথ্যা প্রমাণিত করেছে। তাই এরশাদ হচ্ছে, “তুমি কি সেসব ব্যক্তির দিকে দেখো না, যারা মনে করে যে আর এভাবে শয়তান চায় তাদেরকে ভুল পথে বহু দূরে নিয়ে যেতে ।” (আয়াত ৬০) কোরআন জানাচ্ছে, আল্লাহর কাছ থেকে প্রেরিত কেতাব প্রদত্ত ফয়সালা ও রসূলের ফয়সালাকে প্রত্যাখ্যান করা মোনাফেকীর স্পষ্ট লক্ষণ । এরশাদ হচ্ছে, “আর যখন তাদেরকে বলা হয়, এসো আল্লাহর সে বাণীর দিকে ... পুরোপুরিভাবে দূরে সরে চলে যাচ্ছে ।' (আয়াত ৬০) কোরআন মুসলিম উম্মাহকে আরও জানাচ্ছে, ঈমানের পথ ও তার মৌলিক ব্যবস্থা হচ্ছে, কোরআনে প্রদত্ত নির্দেশাবলী পালনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আনুগত্য প্রদর্শন করবে এবং
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।