1110://1591717101-0101017895-00117 এগিয়ে চলেছে। আজও কোরআন নিত্য নতুন সমস্যার সমাধানে তাকে পথনির্দেশ করে চলেছে এবং জাহেলী যুগ থেকে উঠে আসা এ মুসলিম জাতির সামনে জ্ঞানের সমুজ্্ল দ্বীপ শিখা জ্বালিয়ে দিয়েছে, যার কারণে এ জাতির জীবন ও মন মানসিকতায় এবং বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করার মননশীলতায় জাহেলিয়াতের যে মরচে পড়েছিলো তা ধুয়ে মুছে সাফ করে গেছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তার সংগঠনগুলোকে আল্লাহর এ কেতাব আজ পুনর্গঠিত করছে, অথবা বলা যায়, তাদেরকে নব চেতনায় উদ্ুদ্ধ করে যেন আজই প্রথম বলিষ্ঠভাবে দীড় করিয়ে দিচ্ছে। আবার এও দেখা যায় আরবের সেই বিরোধী পরিবেশের মতো মুসলিম জাতির মান সন্ত্রম ও জীবনকে আজ আবারও বিপদগ্রস্ত করে ফেলা হচ্ছে এবং কায়েমী স্বার্থবাদীরা তাদের সাথে সং লিপ্ত হওয়ার জন্যে মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে এবং মদীনার ইহুদী ও মোনাফেক এবং মক্কা ও | তার আশপাশের মোশরেকদের মতো আন্রাহর বিধানকে উৎখাত করার উদ্দেশ্যে সংঘর্ষে লিপ্ত হতে. চাইছে, আমরা আরও দেখতে পাচ্ছি সময় ও স্থানের ব্যবধানে এ সংঘর্ষের প্রকৃতি একই . এক সময় ছিলো, যখন কোরআন নিজেই এসব সংঘর্ষের মোকাবেলায় সরাসরি পদক্ষেপ নিয়েছে। ইসলামের প্রতি যখনই কোনো প্রশ্নুবান নিক্ষিপ্ত হয়েছে তখনই তার সঠিক জবাব দেয়ার উদ্দেশ্যে মুসলিম জামায়াতের ব্যক্তিদের মধ্যে সঠিক চিন্তাধারাটি নির্দিষ্ট করে দেয়া হয়েছে। স্পষ্টভাবে তাদেরকে ঈমানের শর্ত ও ইসলামের সীমারেখা সম্পর্কে জানিয়ে দেয়া হয়েছে এবং মুসলমানদের পারস্পরিক বন্ধনকে ইসলামের যুক্তি-বুদ্ধি দ্বারা মযবুত করে দেয়া হয়েছে। একটি মাত্র মৌলিক বিন্দু আছে যা সব কিছুর মূল আর তা হচ্ছে ইসলামী জীবন বিধান । সারা বিশ্বের সব জীবের জন্যে প্রেরিত এই বিধান অনুসরণ করেই মুসলিম সমাজ গড়ে উঠেছিলো এবং এই বিধানই অমুসলিমদের থেকে মুসলমানদের পার্থক্য নির্ণয় করেছে। এই বিধানই মুসলমানদেরকে এককভাবে এমন সব বৈশিষ্ট্য দান করেছে যার কারণে সে গোটা মানবমন্ডলীর জন্যে অনুকরণীয় ও অনুসরণীয় হতে পেরেছে, আর এই জন্যেই বলা হয়েছে, .. “তাকে সমস্ত মানবজাতির জন্যে বের করা হয়েছে ।” এযাতে করে সে মানব জাতিকে সঠিক পথনির্দেশ করতে পারে এবং তাদেরকে আল্লাহর দিকে এগিয়ে দিয়ে যেতে পারে- এই পথই আল্লাহর দেয়া জীবন বিধান । --আলেচ্য এই দারসটি সেই জীবন বিধান সম্পর্কে জানানোর জন্যে প্রদত্ত হয়েছে। এ দারসের মধ্যে ই হীরা বিধানের ধুকধা ঈয়ন এনামুল ও ইউদনা জীবন হাগতিন নামান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মুসলিম উম্মাহকে তার জীবনে যেসব দিক ও বিভাগের সম্মুখীন হতে হয়, সে বিষয়ে কোনো সীমারেখার মধ্যে সে অবস্থান করবে এ দারসে সেই জ্ঞান দান করা হয়েছে, তা অনুসরণের পদ্ধতি জানানো হয়েছে এবং যেসব সমস্যার সম্মুখীন সে হবে তা সমাধান করবে এ পথে সঠিক জ্ঞানও তাকে দেয়া হয়েছে । এখানে সেসব বিষয়ের ওপরও আলোকপাত করার চেষ্টা হয়েছে যেগুলো অত্যন্ত জটিল এবং এর সমাধান সরাসরি কোরআন হাদীস থেকে পাওয়া যায় না এবং যার ব্যাখ্যা দিতে গিয়ে অনেক মতভেদের সৃষ্টি হয়। সর্বকালের শাসন কর্তৃপক্ষ এসব বিষয়ের সমাধান দিতে ব্যর্থ হয়েছে, অথচ সে বিষয়ের সমাধান সবারই প্রয়োজন এবং সে সমস্যা সম্পর্কে তারা একটা স্বীকার করেছে যে, এটা ঈমানের শর্ত এবং ইসলামের সীমারেখাও বটে ।
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।