11103://1919111801./010107555.00]া সত্যিকারে বলতে কি, এ কথাগুলো আল্লাহরই কাজ, কোরআনে কারীমের মোজেযা আন্মাহর নিজস্ব ক্ষমতারই বহিপ্রকাশ ।এরপর যারা কোরআনের কথাকে বিশ্বাস করতে চায় না এবং এ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কথা কি না সে বিষয়ে তর্ক বিতর্ক করে বা এর সত্যতা সম্পর্কে যুক্তি তালাশ করে- সে আমাদের বলে দিক, আল্লাহ তায়ালা তাঁর নবীকে বাণী বহনকারী হিসেবে মানবমন্ডলীর মধ্যে থেকে বের করার পূর্বে তথা তৎকালীন বিশ্ব কোন পর্যায়ে ছিলো? এ কোরআন তাদেরকে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলার পূর্বে সমাজে তার মর্যাদাই বা কী ছিলো? আরব উপদ্বীপের মধ্যে কি ছিলো না এই জাতির বাস! বরং আজ মনে প্রশ্ন জাগে, মানব জাতির মধ্যে এ মহান জাতি আগে কোন এলাকায় বাস করতো? মানবজাতির অস্তিত্রে সন্ধান যে সমস্ত এলাকায় পাওয়া গিয়েছিলো তার কোন কোন অংশে এ মহান জাতিটি গড়ে উঠেছিলো? এমন সুন্দর জাতির সন্ধান কোনো কালের কোনো ইতিহাস কি ইতিপূর্বে দিতে পেরেছে? বিশ্বের দেশে দেশে আজ অবধি কত সমৃদ্ধ জাতির উত্থান পতন হয়েছে, এসেছে কত সচ্ছলতা কিন্তু মুসলিম জাতির মতো দরদী, শান্তিপ্রিয় এবং যাবতীয় মানব গুণের অধিকারী আর কোনো জাতি কি দিতে পেরেছে, যাদের নাম নেয়া যেতে পারে এবং তাদের উত্তরসুরীদেরকেও পাওয়া যেতে পারে? না কখনো নয়। সুতরাং এটা মানতেই হবে যে, এ জাতি গড়ে উঠেছে একমাত্র আল্লাহর দেয়া জীবন বিধানের ভিত্তিতে, এই মযবুত ও অভংগুর জীবন পথই এ জাতিকে এমন মহীয়ান বানিয়েছে । এর ফলেই | তারা নিজেরা যেমন সঠিক পথে চলতে সক্ষম হয়েছে, তেমনি অপরকেও পরিচালিত করেছে সেই মহান কেতাবের আলোকে, যা আজও অল্লান রয়েছে এই মুসলিম জাতির হাতে । অন্য কোনো জিনিসের বদৌলতে এই সাফল্য অর্জিত হয়নি । আমাদের সামনে ইতিহাস এর জ্বলত্ত সাক্ষ্য বহন করছে, আরবদের কাছে আল্লাহ তায়ালা যে ওয়াদা করেছিলেন অবশ্যই, তিনি সে ওয়াদাকে সত্যে পরিণত করেছেন । আল্লাহ তায়ালা বলছেন, ছা জুহি রর করাত হিজাবে মারের (জন্যে) উপদেশ, তোমরা কি বুদ্ধিকে কাজ লাগাবে না? এই কেতাবের কারণেই পৃথিবীতে এ জাতির উন্নতি অধগতির কথা স্মরণ করা হয়েছে। মুসলিম জাতির সে স্বর্ণ যুগের কথায় আজও মানবজাতির গোটা ইতিহাস ভরপুর । মুসলিম জাতিই প্রথম সত্যিকারের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারপর নগরবাসী হিসেবে বিশ্বের কাছে একদল ক্রোধোন্মত্ত ও যুদ্ধংদেহী ব্যক্তি আরব জাতিকে আল্লাহর নেয়ামত থেকে দূরে সরিয়ে | নিয়েছে এবং গোটা বিশ্বে আরব জাতি ও তাদের ভাষার গ্রহণযোগ্যতা রূপী আল্লাহর মেহেরবানী থেকে তাদেরকে বঞ্চিত করেছে, আর এইভাবে শুধু মাত্র একটি স্মরণীয় জাতি হিসেবে মানব সভ্যতার ইতিহাসে তারা স্থান পেয়েছে। এইসব কথা দ্বারা মুসলমানদের সেই সম্মানের পোশাক তারা খুলে ফেলতে চেয়েছে যা আল্লাহ তায়ালা তাদেরকে পরিয়েছিলেন। তারা চেয়েছে তাদের সেই পতাকাকে ছিঁড়ে ফেলতে যা তাদেরকে মান সন্ত্রম দিয়েছিলো এবং পৃথিবীতে স্মরণীয় বানিয়েছিলো এবং এইভাবে আজও গোটা বিশ্বের দরবারে মুসলিম জাতি একটি বিশেষ জাতি হিসেবে পরিচিত হয়ে আছে। আমরা বলবো, কোরআনে কারীমই সেই মহাগ্রন্থ যা মুসলিম জাতিকে অতীতে শ্রেষ্ঠ জাতিরূপে গড়ে তুলেছিলো এবং আজও তার সাহায্যেই এ জাতির গঠন প্রক্রিয়া অব্যাহত গতিতে
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।