Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 মানবমন্ডলীর জন্যে গড়ে তোলা হয়েছে কথা দুটির ওপর গভীরভাবে চিন্তা ভাবনা করে যে তাৎপর্যটি উপলব্ধি করা গেছে তা হচ্ছে, গোটা মুসলিম জাতির জন্যে এই “উত্থান' ছিলো এক : নতুন জন্মলাভের শামিল এবং আরো সঠিকভাবে বলতে গেলে কথাটা এই দীড়ায় যে মুসলিম জাতির অস্তিতে আসাটা গোটা মানবমন্ডলীর জন্যে ছিলো সময়েরই এক অপরিহার্য দাবী। এ উম্মতের অস্তিতে আসার অর্থ দীড়ায় এই যে, বিশ্ব মানবতা এই উানের মধ্যে দিয়ে জীবনের এক নতুন মূল্যবোধের সন্ধান পেলো । মানবতার বিকাশে এই উম্মত যেভাবে গড়ে উঠলো এবং যেভাবে মানুষের সমৃদ্ধি সাধনে যে অবদান তারা পেশ করলো তা ইতিপূর্বে কখনো কেউ করেনি, আর না মানুষের উন্নতির জন্যে এর পূর্বে কোনোরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সঠিক অর্থে এটা ছিলো বিশ্বমানবতার জন্যে পুনর্জাগরণ ও পুনর্জন্ম, যেমন ছিলো গোটা আরব জাতির জন্যে তেমনি ছিলো গোটা বিশ্বের জন্যেও! আর যখন আমরা আরবের সাধারণ জনগণের অনুভূতির দিকে তাকাই এবং তাকাই জাহেলী যুগের ভাবধারার দিকে, তখন তাদের শাসন ব্যবস্থার অবস্থা বুঝতে পারি, জানতে পারি তৎকালীন আরবের উচ্ছংখলতা সম্পর্কে, জীবন ও জগৎ সম্পর্কে তাদের স্থায়ী দৃষ্টিভংগী না থাকা অবস্থাটাও দেখতে পাই, আরবের প্রাকৃতিক অবস্থা, সেখানকার মানুষের চরিত্র ও ব্যবহার, তাদের জীবনের দৃষ্টিভংগী, তাদের অবচেতন মনের চিন্তা ভাবনা, তাদের সামষ্টিক জীবনের ধারণা বিশ্বাস, তাদের শিক্ষা সংস্কৃতি ও অন্য সব কিছুকে বুঝতে পারি, উপস্থাপনের ভংগী জানতে পারি। এক কথায় বলা যায়, এই ইসলামী বিপ্লবের মাধ্যমে তাদের সকল পরিচয় জানা যায়। আজ যখন কোরআনের ছায়াতলে বসে আমরা বর্তমান শাসন ব্যবস্থার অধীন সমস্ত শিক্ষা ব্যবস্থা, মতবাদ ও মানব নির্মিত জীবনের মূল্যবোধের দিকেই তাকাই, তাকাই গোটা সৃষ্টিজগত, মানব সভ্যতা ও মানুষের জীবনের প্রয়োজন পূরণের দৃষ্টিকোণ থেকে, সৃষ্টিলোক ও মানবসত্তা এবং মানব জীবনের এবং সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে সঠিক পথ খুঁজি তাহলে আমাদের সামনে বিস্ময়কর জ্ঞানের এক দিগন্ত খুলে যায়। তারপর ইসলাম আগমনের পূর্বে ও পরে জাহেলী যুগের শাসন ব্যবস্থার অধীনে গড়ে ওঠা আরবের বাস্তব অবস্থার দিকে যখন তাকাই এবং পাশাপাশি যখন কোরআনের ছায়াতলে গড়ে ওঠা ইসলামী মতবাদসমূহ ও আন্মাহ তায়ালা প্রদত্ত বিধান সম্পর্কে আমরা চিন্তা করি তখন অবাক বিস্ময়ে দেখতে পাই যে, এই দুই ধরনের ব্যবস্থার মধ্যে কতো মৌলিক পার্থক্য রয়েছে । কোরআনের ছায়াতলে বসে ইসলামী জীবন ব্যবস্থাকে সামনে রেখে যখন অতীতকাল থেকে চলে আসা জীবনধারাগুলোর দিকে তাকাই তখন অত্যন্ত স্পষ্টভাবে আমরা দেখতে পাই যে, এমন: একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দ্রুতবেগে, অথবা হঠাৎ করে একদিনে, অথবা আসমান থেকে লাফ দিয়ে এসে পড়েনি। অন্ধকারের পর্দা চিরে একদল লোককে এঁশী জ্ঞানের শুভ্র-সমুজ্বল আলো হাতে নিয়ে দিশেহারা মানুষের মুক্তি ও কল্যাণের জন্যে বের করে আনাই ছিলো আল্লাহর কাজ, এটাই কোরআনের সৃষ্ষ্স তাৎপর্য এবং সর্বাধিক আশ্চর্যজনক এক পুনর্জাগরণ | বড়ই চমৎকার ছিলো এ কাজটি । নিষ্ঠুর সমাজের মধ্যে থেকে উম্মতে মোহাম্মদীকে বের করে আনা! এমন অত্যাশ্চর্য উথ্থান মানবেতিহাসে একবারই হয়েছে এবং পরবর্তীকালেও এর কোনো নযীর আর পাওয়া যায়নি। অতীতের কোনো যুগেও মানুষের এমন অগ্রগতি ও উন্নতি ইতিহাস রচিত হয়নি। প্রকৃতপক্ষে এই উত্থানের মধ্যে দিয়েই খাটি ও পূর্ণ মানবতার বিকাশ ঘটানো হয়েছে, বরং

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।