11110://1591717101-0101017895-00117 এগুলো ছিলো জাহেলিয়াতের বৈশিষ্ট্য । সুন্দর করে এ সুরাটি তা বর্ণনা করেছে। এ ছাড়া তদানীন্তন আরব ও আশেপাশের অন্যান্য জাতির মধ্যে জাহেলিয়াতের যে সয়লাব বয়ে যাচ্ছিলো তার বর্ণনা অন্যান্য সূরার মধ্যেও বিস্তারিত রয়েছে। আবার জাহেলী সমাজ একেবারে মর্ধাদা ও শুণাবলীবিহীন কোনো সমাজও ছিলো না-বরং তারও ছিলো অসংখ্য গুণাবলী ও বৈশিষ্ট্য । এ কারণেই সে সমাজের এক বিরাট অংশ রসূল (স.)-এর রেসালাতকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলো। জাহেলী সমাজের মহৎ গুণাবলীকে জাহেলিয়াতের বেড়াজাল থেকে মুক্ত করে তারা তাকে সঠিকভাবে পরিচালিত করেছিলো । যদি দ্বীন ইসলামের আগমন না ঘটতো, তাহলে জাহেলিয়াতের মহৎ গুণাবলীসমূহ বিক্ষিপ্তভাবে পাপ ও অপকর্মের স্তুূপের নীচে চাপা পড়ে একদিন এমনিই নিঃশেষ হয়ে যেতো, যার নামগন্ধও মানুষ জানতো না। এ নতুন বিধানের আগমন না ঘটলে আরব জাতি বিশ্বমানবতার সামনে কোনো গুরুতৃপূর্ণ বিষয়ই উপস্থাপন করতে সক্ষম হতো না। এ বিধান জাহেলিয়াতের বিকৃত বৈশিষ্ট্যগুলোকে ধীরে ধীরে মুছে ফেলে তার ওপর ইসলামের উজ্জ্বল বৈশিষ্ট্যসমূহ দৃঢ়ভাবে স্থাপন করতে লাগলো এবং ইতস্ততবিক্ষিপ্ত নিঃশেষিত জাহেলী আরব জাতির মহৎ গুণাবলীকে একে একে উদ্ধার করতে লাগলো! এক্ষেত্রে জাহেলী যুগের আরব জাতির অবস্থা ছিলো অন্যান্য জাতির মতোই, কেননা কোনো রেসালাত তাদেরকে পায়নি এবং কোনো নতুন আকীদাও তাদেরকে জাগ্রত করেনি । যে জাহেলিয়াতের কিছু বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে, তার মধ্য থেকেই ইসলাম কিছুসংখ্যক লোককে বেছে নিলো । তাদের ভাগ্যে মহান রব্বুল আলামীন কল্যাণ রেখেছেন এবং তাদেরকে মানবজাতির নেতৃত্বের জন্যে তিনি নির্বাচন করেছেন। অতপর ইসলাম তার থেকে একটি ইসলামী দল বের করে আনে, তারপর তাকে দিয়ে একটি ইসলামী সমাজ গঠন করে । সে সমাজ উন্নতির চরম শিখরে পৌছে, যার ছারপ্রান্ত পর্স্ত অন্য কোনো জাতি ইতিপূর্বে পৌছাতে সক্ষম হয়নি। আজও যদি মুসলিম জাতির মধ্যে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যায়, তাহলে তারাও পূর্বের ন্যায় বিশ্ব নেতৃত্রে আসনে সমাসীন হতে সক্ষম হবে। এই সূরার মাঝে আমরা এমন কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যা ইসলামী বিধানকে জাহেলিয়াতের জঞ্জাল থেকে মুক্ত করে এবং উপযুক্ত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে । মুসলিম সমাজ এগুলোই দৃঢ়ভাবে স্থাপন করতে চায়। এ বিধান ও পরিবেশ উল্লেখিত বৈশিষ্ট্যসমূহের হেফাযত করে এবং তাকে বর্তমান সমাজে দৃঢ়ভাবে স্থাপন করতে বদ্ধপরিকর । আমরা এ সুরার শুরুতে যে সমস্ত জিনিসের বর্ণনা পাচ্ছি তা হলো, আল্লাহর প্রভূত ও তার তাওহীদের তাৎপর্য, মানুষ এবং যে মূল থেকে আল্লাহ তায়ালা তাকে সৃষ্টি করেছেন তার অভিন্নতার বর্ণনা, মানুষ পারিবারিক ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার তাৎপর্য, তদুপরি এ সমস্ত বন্ধনকে মানব চিন্তায় বদ্ধমূল করার দীর্ঘ বর্ণনা এখানে রয়েছে। পারিবারিক বন্ধনকে এর বুনিয়াদ স্থাপন করা, যার ওপর ভিত্তি করে একটি ইসলামী সমাজ পরিচালনা করা যায়, এক কর্তার অধীনে এক পরিবারের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সংহতির মাধ্যমে দুর্বলদের হেফাযত করাও অন্তর্ভুক্ত। এ সমাজকে ব্যভিচার, অত্যাচার এবং ফেতনা থেকে বাচানো এবং আল্লাহর প্রভুত্ এবং মানবতার এঁক্যের ভিত্তিতে মুসলিম পরিবার, মুসলিম সমাজ এবং মানব সমাজকে পরিচালনা করার বিবরণও এতে রয়েছে। এরশাদ হচ্ছে,
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.