1110://1591717101-0101017595-00117 সরিয়েও নেয়া যাবে না। এ এক বিভীষিকা, এ বিভীষিকা যেমন ভয়ানক তা তেমনি সুক্ষ্ভাবে ক্রিয়াশীল! এ অবস্থা বুঝানোর জন্যে 'কুল্লামা” বলে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তাতে বারবার সংঘটিত হওয়ার অর্থ ব্যক্ত করে, সাথে সাথে সে ভীষণ বিভীষিকাময় অবস্থা ভয়ানকরূপে হৃদয়পটে ভেসে ওঠে, 'যতোবারই ঝলসে যাবে তাদের চামড়া ।" অদ্ভূত ও বর্ণনাভংগী, যার সাথে বাক্য শেষে বলা হচ্ছে, “আমি সে পুড়ে যাওয়া চামড়াকে অন্য চামড়া দ্বারা বদলে দেবো ।" এ বাক্যটির সংক্ষিপ্ত কথা কয়টির মধ্যে একসাথে ভয়ংকর দৃশ্যের বিভীষিকাসমূহকে একত্রিত করে দেয়া হয়েছে! এটিই হচ্ছে কুফরীর উচিত প্রতিদান। এখানে ঈমানের যুক্তিসমূহও উল্লেখিত হয়েছে এবং বলা হয়েছে এই যুক্তিসংগত কাজ যারা করবে তাদের জন্যে রয়েছে প্রচুর প্রতিদান । যুক্তির বাইরে “যাতে করে তারা আযাবের স্বাদ গ্রহণ করতে পারে এসব কথার মাধ্যমে এ সংবাদও দান করা হচ্ছে যে, আল্লাহ তায়ালা এই প্রতিদান দেয়ার ব্যাপারে সম্পূর্ণ সক্ষম এবং এ শাস্তি বাস্তবায়নে তিনি পুরোপুরিই বিজ্ঞানময় (অর্থাৎ তিনি যুক্তি-বুদ্ধির বিচারে গ্রাহ্য পন্থাই অবলম্বন করেন)। এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহাশক্তিমান চির বিজ্ঞানময় ।” এখানে যে আযাবের ধমকি দেয়া হয়েছে তার মধ্যে 'প্রজ্জলিত অগ্নিকুম্ড এবং শাস্তিপ্রাপ্ত ব্যক্তির ঝলসে যাওয়া চামড়ার বদলে নতুন নতুন চামড়া আসতে থাকা দ্বারা” বলা হয়েছে যে, আগুনের দাহন একই ব্যক্তির ওপর বারে বারে নবায়িত হবে যা শেষ হয়েও শেষ হবে না, যার যন্ত্রণার কোনো পরিসমাপ্তি ঘটবে না।"(১৫) এবার আমরা দেখতে পাবো এই কঠিন যন্ত্রণাদায়ক দৃশ্যের মোকাবেলায় আর একটি দল, যারা ঈমান এনেছে এবং সকল প্রকার ভালো কাজ করে চলেছে, তারা মনোরম জান্নাতসমূহে অবস্থান করবে, “যার মধ্য দিয়ে ছোটো ছোটো নদী প্রবাহিত হতে থাকবে ।' আর এই দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাবো স্থায়িতৃ, চিরস্তনতা এবং প্রশান্তির ঝর্ণাধারা। “চিরদিন তারা সেখানে থাকবে ।, আরো আমরা দেখতে পাবো সেই চির বসন্তে ভরা, ফুলে ফুলে সুশোভিত বাগ বাগিচার মধ্যে পবিত্র পরিচ্ছন্ন, যাবতীয় কলুষতামুক্ত জীবন সংগিনী হিসেবে মনোলোভা সাথীরা । আরো পাবো সেই সবুজ শ্যামলিমায় পল্পবিত সুশীতল ছায়া, যেখানে হেলে দুলে নাচতে থাকবে এই নেয়ামত ভরা দৃশ্য । “আর আমি তাদেরকে প্রবেশ করাবো ছায়া ভরা সে বাগ-বাগিচায়।' প্রতিদানের পূর্ণ মাত্রা আমরা সেখানে দেখতে পাবো। সে দৃশ্যাবলী ও তার বাস্তব চিত্র ও বস্তুগত বাস্তবতার নিরীখে সেই সকল জিনিস সেখানে আমরা পাবো, যার আশ্বাস আমাদেরকে দেয়া হয়েছে। কেয়ামতের দৃশ্য পেশ করতে গিয়ে এ বর্ণনাভংগী আমাদের শক্তি সাহসকে একান্তভাবে সম্জীবিত করে এবং আমাদের হৃদয়তন্ত্রীতে গভীরভাবে তা রেখাপাত করে। (১৫) চামড়া বদলের সাথে শাস্তির সম্পর্ক
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।