Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 বিরোধিতা করে । এজন্যে স্বাভাবিকভাবেই সে মন্দ লোকেরা মন্দের পক্ষে সাক্ষ্য দেয়। যারা দুর্নীতিতে মগ্রু সেই সকল অন্যায়কারী ও তাদের সংগী সাথীদের কাছ থেকে অবাঞ্থিত সুযোগ-সুবিধা লাভ করে যারা লাগামছাড়া প্রবৃত্তির দাস তাদের পদলেহন করে এবং তাদের খুশি সত্য-মিথ্যার প্রকৃতি ও সংঘাত চিরদিন এই একই রকম, এর কারণ সব সময় একই রকম থেকেছে এখনো একই রকম আছে, আর এই স্বাভাবিক কারণেই তাদের কথা ও যুক্তিতে এটা এসেছে যে ঈমানদারদের থেকে সে মোশরেকদের জীবন যাপন প্রণালী বেহতর। যে কথা ওরা কাল বলেছে, আজকেও তাই বলছে এবং আগামীকালও তারা সে একই কথা বলবে, এটা বিচিত্র কিছু নয়। দুঃখের বিষয় হচ্ছে, তাদের হাতে সত্যের দাওয়াত পৌছানোর ও প্রচারের যে উপায় উপকরণ ও শিক্ষা এখনো বর্তমান রয়েছে তারা তার অপব্যবহার করছে, বরং আরো কঠিন সত্য হচ্ছে, সেগুলোকে তারা পরিবর্তন করে ফেলেছে। পৃথিবীর সকল মানুষের ংগল ও শান্তি বিধানের জন্যে আল্লাহর প্রদত্ত ইসলামী ব্যবস্থা তাদের কাছে এসেছিলো, তাকে তারা নিজেরাই পরিবর্তন করে নিয়েছে এবং তারা তাকে ধ্বংস করার জন্যে পরিপূর্ণ বাতিলপন্থী মোশরেকদের সাহায্য কামনা করছে । অতীতেও তারা যেমন ইসলামের ধ্বংস সাধনে, কোরায়শ ব্যবস্থাকে ধ্বংস করার প্রয়াস পাচ্ছে। কিন্তু তারা তাদের হীন ও সংকীর্ণ মনস্কামনা পূরণ করার জন্যে এবং সত্যকে নিশ্চিহ্ন করতে ও তাদের অসৎ ইচ্ছা পূরণ করতে সরাসরি সত্যের বিরোধিতা না করে আধুনিক কূটনীতি গ্রহণ করেছে । এজন্যে তারা জেনে বুঝে মন্দের বিরুদ্ধে স্পষ্ট করে কোনো কথা বলছে না, বরং সত্য ও উপরত্তু সত্যকে চিরদিনের জন্যে ধ্বংস করার উদ্দেশ্যে অন্যায় অপশক্তিকে তারা সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা করে চলেছে, আর এ কারণে আজকের যুগে তারা তাদের খোলাখুলি প্রশংসা করতেও দ্বিধাবোধ করছে না। আজ তাদের মনে দুশ্িন্তা শুরু হয়ে গেছে এবং তাদের মিত্রদের মধ্যে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছে। এই চিন্তায় তারা এখন অস্থির যে, মিত্রা গোপনে অন্য কারো সাথে আঁতাত করছে না তো! যদিও সবখানে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার পরিকল্পনামাফিক তারা কাজ করে যাচ্ছে। অবশ্য এসব ধোকাবাজি এবং এ বিষয়ে যতো প্রকার চক্রান্ত যারা করেছে তারা অনেক সময়েই ধরা পড়ে যাচ্ছে, তাদের পরস্পরের মধ্যে শক্রতা বাড়ছে এবং একের বিরুদ্ধে অপর শক্তি জয়ী হওয়ার জন্যে তারা যুদ্ধংদেহী হয়ে উঠছে, এ ব্যাপার পরস্পর শক্রতাপূর্ণ মনোভাব নিয়ে তারা মারাত্মক অস্ত্রসঙ্জা চালিয়ে যাচ্ছে। এতে তাদের নিজেদের লোক ক্ষয় অথবা সত্যকে জলা লি দিতে হলেও তাতে তাদের কোনো দ্বিধা নেই। কিন্তু বাহ্যিক অন্তসার শূন্য কথা ও আচার-আচরণ দ্বারা তারা পরস্পর সন্দেহ নিরসনের জন্যে চেষ্টাও চালিয়ে যাচ্ছে যাতে দূরবর্তী মুসলমানদের দমন করার যে লক্ষ্যে তারা এগিয়ে চলছে তা হাসিল করা যায়। সকল বিধর্মীদেরহ মর অভিন্ন পারস্পরিক বিবাদ-বিসম্বাদ ও প্রাধান্য লাভের প্রতিযোগিতা তাদের মধ্যে যাই থাকুক না কেন ইসলাম ও মুসলমানদের ধ্বংসের প্রশ্নে তারা সবাই একমত এবং ছলে-বলে, কলে-কৌশলে যেভাবেই হোক না কেন, পৃথিবীর কাছে ও দূরে সকল ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের মধ্যে

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।