Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 তারা আল্লাহর প্রতি ঈমানের সাথে মিথ্যা কাজ, মনগড়া আইন ও তাগুতী শক্তি ক্ষমতার প্রতি আনুগত্য প্রদর্শন নিজেদের ওপর বাধ্য করে নিয়েছিলো । এর ফলে, তাদের স্থান নিরূপিত হয়েছে মোশকের ও কাফেরদের কাতারে এবং এরা আজ মোমেনদের বিরুদ্ধে দাড়িয়ে গেছে, অথচ তাদেরকেও আল্লাহ তায়ালা কেতাব দিয়েছেন । আল্লাহ তায়ালা ওদের আরো বিবরণ দিতে গিয়ে বলছেন, “আর ওরা কাফেরদের সম্পর্কে বলে, “মোমেনদের চাইতে ওরাই বেশী হেদায়াতের পথে রয়েছে ।' হাদীসে আসছে, ইবনে ইসহাক বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, খন্দকের যুদ্ধে যোগদানকারী কাবীলাগুলো ছিলো কোরায়শ, গাতফান ও বনি কোরায়যার অন্তর্ভূক্ত । এ সকল কাবীলা থেকে যারা যুদ্ধের জন্যে এগিয়ে এসেছিলো তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিরা হচ্ছে, হুওয়াই ইবনে আখতার, সালাম ইবনুল হাকীক, আবু রাফে, রবী ইবনে হাকীক, আবু আমের অহ্অহ্‌, ইবনে আমের এবং হাওদাহ ইবনে কায়েস। অহ্অহ্‌, আবু আমের ও হাওদাহ ছিলো বনী ওয়ায়েল গোত্র থেকে, আর বাকি সবাই ছিলো ইহুদী কাবীলা বনু নাধীর থেকে । এরা মক্কার কোরায়শদের কাছে যখন এলো তখন তারা বললো, “এরা ইহুদীদের বড়ো বড়ো আলেম এবং পূর্বে অবতীর্ণ আসমানী কেতাবের পন্ডিত, এদেরকেই জিজ্ঞাসা করো, তোমাদের দ্বীন ভালো না মোহাম্মদ (স.)-এর দ্বীন ভালো? তখন ওরা (কোরায়েশদরকে) বললো, “তোমাদের দ্বীন তার (মোহাম্মদের) দ্বীন থেকে ভালো এবং তোমরা তার ও তার অনুসারীদের থেকে বেশী সঠিক পথপ্রাপ্ত। এ ঘটনার পরপরই আল্লাহ তায়ালা নাযিল করলেন, তুমি কি দেখোনি সেই সকল লোকের দিকে যাদেরকে আল কেতাবের কিছু অংশ দেয়া হয়েছিলো? কী জঘন্য মিথ্যা কথাই না তারা বললোঃ (আয়াতের শেষ পর্যন্ত দ্রষ্ধ্য)। এ জিজ্ঞাসাবোধক কথা নাযিল করে, প্রকারান্তরে আল্লাহ তায়ালা তাদের কোনো সাহায্যকারী থাকবে না এবং আখেরাতেও তাদের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না, কারণ মোশরেকদের থেকে সাহায্য পাওয়ার উদ্দেশ্যেই তারা তাদের পক্ষে কথা বলেছিলো । ওদের সাহায্যের আবেদনে কোরায়শদের লোকজন যথাযথভাবে সাড়া দিয়েছিলো এবং আহ্যাবের যুদ্ধে তাদের সাথে যোগ দিয়েছিলো । সে সম্মিলিত বাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্যে মদীনার চতুর্দিকে নবী (সা.) ও তার সাথীরা গভীর পরিখা খনন করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলমানদেরকে বাচানোর জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট ছিলেন। তাই আল্লাহ তায়ালা জানাচ্ছেন, 'রাগের কারণে যারা কুফুরী করেছিলো তাদের ক্রোধকে আল্লাহ তায়ালাই প্রতিহত করেছেন তারা কিছুতেই কোনো কল্যাণ লাভ করতে পারেনি। যুদ্ধের ব্যাপারে মোমেনদের জন্যে আল্লাহ | তায়ালাই যথেষ্ট ছিলেন এবং আল্লাহ তায়ালা চির শক্তিশালী মহা-ক্ষমতাবান |” স্ত্ত মিথ্তাক্র সংক্বাতি চিন্রভ্ভন ইন্থদীদের একথা বলা যে মোশরেকদের দ্বীন মোহাম্মদ ও তীর সংগী সাথীদের দ্বীন থেকে ভালো- এটা বড়োই আশ্চর্যের বিষয়, আরো আশ্চর্যের বিষয় তাদের একথা বলা যে, তারাই সঠিক পথের পথিক। অবশ্য এই আশ্চর্যের ব্যাপারটা শুধু ইহুদীদের পক্ষ থেকেই ঘটে, তারা সত্যের বিরুদ্ধে এবং মিথ্যার পক্ষে থেকেছে- এটাই তাদের স্বভাব। আবার অদম্য লালসার শিকার এক দল লোক বরাবরই আছে, যারা কৃ-প্রবৃতির তাড়নে চলে এবং বহু মন্দ কাজ করে, তারা হকপন্থীদের কাছে কোনোদিনই এবং কোনো ব্যাপারেই স্থান পায় না, সবাই মিলেই সত্যের

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।