Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://15917110101-0101017895-00117 কখনো না বুঝে, কখনো তাদের রপীন কথায় ধোকা খেয়ে, আবার কখনো বা চাপে পড়ে এসব তাগতী শক্তির আনুগত্য করে । মদীনার যে প্রেক্ষাপটে এ কথাগুলো বলা হচ্ছে সে সময় তারা শেরেক ও মোশরেকদের পক্ষে সাক্ষ্য দিতো, বলতো মোশরেকরা এসব মোমেনদের থেকে অধিক সঠিক পথপ্রাপ্ত যারা আল্লাহর কেতাব, তার দেয়া জীবন ব্যবস্থা ও রাষ্ট্রীয় আইন কানুন হিসেবে প্রদত্ত ইসলামী বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এসব আশ্চর্যজনক ব্যবস্থার এবং মুসলমানদের বিরুদ্ধে নানা প্রকার নিন্দাবাদ প্রচারে মাধ্যমে নানাভাবে ইহুদীরা তাদেরকে অপমান করতো বলে আল্লাহ তায়ালাও তাদেরকে ভীষণভাবে আক্রমণ করেছেন এবং চরমভাবে তাদেরকে অপমানিত করেছেন। এইভাবে এ ইহুদীদের প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা হিংসা, কৃপণতা এবং ইবরাহীম (আ.)-এর আনীত জীবন ব্যবস্থা থেকে দূরে সরে থাকার জন্যে অন্য যতো প্রকার বাহানা তারা তালাশ করেছিলো তা সবই প্রকাশ পেয়ে গেলো, অথচ এই মহান দাবী ইবরাহীম (আ.)-এর বংশোদ্ভূত হওয়ার কথা বলে তারা গৌরবান্বিত বোধ করতো । ইহুদীদের প্রতি হামলার 1 ইতি টানা হচ্ছে তাদেরকে জাহান্নামী হওয়ার দুঃসংবাদ দানের মাধ্যমে । এরশাদ হচ্ছে, “আর (তাদেরকে) জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করার জন্যে জাহান্নামই যথেষ্ট 1” “তুমি কি দেখোনি এসব লোকের দিকে যাদেরকে কেতাবের কিছু অংশ দেয়া হয়েছিলো... আর তাদের জন্যে জাহান্নাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়ার জন্যে যথেষ্ট ॥ (আয়াত ৫৯০) যেসব লোককে আল কোরআনের একটি অংশ দেয়া হয়েছিলো তারাই সেই কেতাব এর অনুসরণ করার ব্যাপারে তাদের তুলনায় ছিলো যোগ্যতর-যাদের কাছে কেতাৰ আসেনি, সেই শেরেককে প্রত্যাখ্যান করার জন্যেও তারাই ছিলো সর্বোত্তম মানুষ, যা তারা আঁকড়ে ধরে রেখেছিলো । তাদের জীবনে অবতীর্ণ আল কেতাবের প্রাপ্ত অংশ থেকে ফয়সালা নেয়ার ব্যাপারেও যোগ্যতর ছিলো এবং তাগুত বা আল্লাহদ্রোহীদের অনুসরণ করবে না বলেও তারা বলেছিলো । কারণ এই তাগুতের অনুসরণের জন্যে তাদের এমন কঠোর নির্দেশ দেয়া হয়েছিলো যে, তাগুতকে মেনে নেয়ার ব্যাপারে আল্লাহর বিধানে কোনো রকম কোনো ছাড় বা অনুমতি ছিলো । কিন্তু যেসব ইহুদী ছিলো আত্ম-প্রশান্তিতে মগ্ন এবং আল্লাহর বন্ধু হওয়ার গৌরবে ছিলো যারা অস্থির, তারাই সে আল্লাহদ্ৰোহী ও মিথ্যা শক্তি-ক্ষমতার অধিকারীদের অনুসরণ করতো এবং জ্যোতিষীদের কথা মতো চলে শেরেক করতো, কিন্তু অবশেষে সে সকল গণক ও পাদ্রী এমন সব আইন-কানুন দিতে শুরু করলো যার অনুমতি আল্লাহ তায়ালা তাদেরকে কখনো দেননি । এভাবে তারা নিজেরাও আল্লাহদ্ৰোহী শাসকদের নিরংকুশ শক্তি ক্ষমতায় বিশ্বাস করতে লাগলো । আর এইভাবে বিচার শাসন করার মূলনীতিগুলোও তারা শরীয়তের আইনের বাইরে থেকে নিয়ে নিলো । তাগুত তো সেই, যার মধ্যে রয়েছে অহংকার ও বিদ্রোহের মনোভাব । অর্থাৎ জেনে বুঝে যে ব্যক্তি স্বার্থের কারণে সঠিক ব্যবস্থার বিরোধিতা করে এবং নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা যারা করে তারা আল্লাহর অন্যতম বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার দাবী করে, আর সে বৈশিষ্ট্য হচ্ছে নিরংকুশ শাসন ক্ষমতা । এই শাসন ক্ষমতার অনুভূতির মধ্যে আন্মাহর বিধানের সীমার মধ্যে থেকে সুবিচার ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্য না থাকলে তাই হবে “তুগিয়ান' তথা সীমালংঘন। শরীয়তের সীমা থেকে বেপরোয়া হয়ে যে নিজ স্বার্থের জন্যে কাজ করবে সেই হবে তাগুত । আর যারা এই মোশরেক বা কাফের তাগুতের প্রতি আস্থা রাখে এবং তার অনুসরণ করে তাদের কাজে আল্লাহ তায়ালা অবশ্যই বিশ্মিত হন, যেহেতু ওদেরকেই আল কেতাবের একটি অংশ দেয়া হয়েছিলো, কিন্তু তারা কেতাবের সেই অংশকে মযবুত করে ধরেনি, বরং পদে পদে তারাই সে কেতাবকে অপমান করে চলেছে।

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।