Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://15917171701-0101017595-00117 মুসলমানিত্রে বোঝা বহন করে চলেছি। এর থেকে বেশী মুসলমান বলে পরিচিত হওয়ার জন্যে তেমন আর কোনো কারণ নেই। হাঁ, আর একটি কারণ, যে এলাকায় মুসলমানরা বাস করে আমরা সেই এলাকার অধিবাসী । অথচ আমাদের জীবনে ইসলামী জীবন পদ্ধতি অনুসরণের কোনো নাম গন্ধ পর্যন্ত নেই। আমরা যে মুহুর্তে নিজেদেরকে মুসলমান বলে দাবী করছি, সেই আনন্দে মাতোয়ারা হয়ে আছি, অথচ বাস্তবে আমাদের ব্যবহার দ্বারা আমরা যে ইসলাম থেকে বহু যোযনব্যাপী দূরে সরে রয়েছি, আমরা নিজেরাই তার সাক্ষ্য বহন করছি। এরপরও আমরা জোর গলায় দাবী করছি, আল্লাহর কাছে কাছে আমরা প্রিয়, কারণ আমরা উম্মতে মোহাম্মদী (স.)। আমাদের মধ্যে মোহাম্মদ (স.)-এর দ্বীন রয়েছে, এটা আমাদের দাবী, কিন্তু বাস্তবে ইসলামী জীবন-বিধান চরমভাবে আমাদের কাছে পরিত্যক্ত ও প্রত্যাখ্যাত হচ্ছে। এই ধরনের অবস্থাকে সামনে রেখেই তো আমাদের নবী রসূল (স.)-এর কাছে ইহুদীদের সম্পর্কে আল্লাহ তায়ালা বিস্বয় প্রকাশ করেছিলেন, আর তারই সংগী-সাথী ও উম্মতরা একইভাবে তাদের এই স্পষ্ট গুনাহের কাজের মাধ্যমে আন্মাহর ওপর মিথ্যা আরোপ করেছে। আন্নাহর পানাহ! তিনি আমাদের রক্ষা না করলে গযব থেকে বাচার আর কোনো উপায়ই আমাদের নেই, তার কাছেই আমরা আশ্রয় ও সাহায্য চাই। নিশ্চয়ই আল্লাহর ছ্বীন হচ্ছে পূর্ণাংগ একটি জীবন ব্যবস্থা; বরং তা হচ্ছে একমাত্র পূর্ণাংগ জীবন ব্যবস্থা । আর আন্লাহর আনুগত্যের অর্থ হলো এই জীবন বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্র এবং বিভাগে প্রয়োগ করা । তারপর আল্লাহর নৈকট্য লাভ করা, সে তো একমাত্র আনুগত্যের | মাধ্যমেই সম্ভব । এখন আমাদের দেখা দরকার, আল্লাহ তায়ালা তার দ্বীন ও জীবন পদ্ধতি থেকে আমরা কতোটা ব্যবধানে আছি, এরপর আমাদের ভেবে দেখা দরকার, আমরা সেই ইহুদীদের অবস্থা থেকে কতোটা দূরতে অবস্থান করছি, যাদের অবস্থা আল্লাহকে বি্মিত করেছিলো এবং তারা ক্রুটিমুক্তির দাবী দ্বারা আল্লাহর ওপর মিথ্যারোপের মাধ্যমে আল্লাহকে প্রত্যাখ্যান করার নযির স্থাপন করেছিলো । তারপর নিয়ম বলতে সবখানে একই নিয়ম প্রযোজ্য, এক স্থানে এক নিয়ম, অন্য স্থানে ভিন্ন নিয়ম তো হতে পারে না। আর কোনো বিশেষ অবস্থা বিবেচনা করলে সবখানে একভাবেই বিবেচনা করতে হবে। আল্লাহর সাথে তো কারো বংশীয় বা রক্তের সম্পর্ক নেই, আর সেখানে কোনো বন্ধুত্ের আদান-প্রদান নেই! তাশুতেনর সাতে কোনো আপোষ নেই এ প্রসংগে আলোচনা আরো এগিয়ে চলেছে। যারা নিজেদেরকে সকল দোষক্রটির উর্ধে মনে করে সেই হতোভাগা জাতির বিষ্ময়কর বিষয় নিয়ে জরুরী আরো কথা আসছে। দেখা যাচ্ছে, ইহুদী জাতি আল্লাহ তায়ালা প্রদত্ত জীবন ব্যবস্থার বহির্ভূত মানব রচিত ব্যবস্থার ওপর আস্থা রাখে এবং পরিপূর্ণ নিষ্ঠার সাথে তা মেনে চলে এবং তারা সেই সকল হুকুম আহকাম মেনে চলে, যা আল্লাহর আইন থেকে উদ্ভুত নয় এবং ওদের মধ্যে সরকারী বেসরকারী এমন কোনো সংস্থা বা সংগঠন নেই যে, তাদেরকে বিদ্রোহাত্মক এসব আচরণ থেকে বিরত রাখতে পারে এই কারণেই 'জেবত" দেব-দেবী, মনগড়া আইন কানুন ও কোনো খেয়ালী সত্ত্বা, তাগুত, উচ্চাভিলাষী, €কারী, স্বেচ্ছাচারী ও সীমালংঘনকারী ব্যক্তি বা সরকার এদেরকেই তারা বিশ্বাস করতো । এদের কথা তারা মেনে চলতো । সমাজপতিরা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নানা যুক্তি প্রয়োগ করে অতীতেও জনসাধারণকে বিভ্রান্ত করতো এবং আজও করছে। সাধারণ মানুষ

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।