11110://1591717101-0101017895-00117 দিয়েছিলেন, কিন্তু তারা সে জীবন বিধানকে তাদের বাস্তব জীবন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাদের নিজেদের বিবাদ বিষম্বাদ বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যে সংকট দেখা দেয় তার মীমাংসার জন্যে তারা আল্লাহর কেতাবের দিকে ফিরেও যায় না। তাদের সমাজ সংগঠন, আদব-শৃংখলা ও আনুগত্য অনুসরণের নিয়ম পদ্ধতির ব্যাপারেও তারা আল্লাহর কেতাবের কাছে ফয়সালা চায় না। তাদের কাছে এখন শুধু মুসলমানদের নামটুকুই বাকি রয়ে গেছে । আর একটি গৌরব তাদের বুকের মধ্যে দানা বেঁধে রয়েছে, যে তারা এমন ভূমিতে জন্মগ্রহণ করেছে যেখানে এককালে মুসলমানরা কর্তৃত্ব সহকারে বাস করতো, কিন্তু তারা ভুলে গেছে যে সেখানে তাদের বাপ-দাদারা আন্রাহ প্রদত্ত জীবন বিধান চালু করেছিলো এবং তারা বিচার শাসন করতো আল্লাহরই আইন অনুসারে । এসব কারণেই আল্লাহ্ তায়ালা ও তার রসূল (স.) এসব ইহুদীদের সম্পর্কে বি্ময় প্রকাশ |. করছেন যারা নিজেরাই নিজেদেরকে যাবতীয় দোষ ত্রুটির উর্ধে মনে করে অন্যদিকে এ যামানার মুসলমানদের অবস্থা আরো বেশী আশ্চর্যজনক । মুসলমানদের আজকের অবস্থা যেমন তাদের নিজেদের কাছে বিস্ময়কর, তেমনি অপরকেও তা বিস্মিত করছে। কোনো মানবগোষ্ঠী নিজেদেরকে এইভাবে দোষ-ত্রুটি মুক্ত বলতে পারে না, আর না তারা বলতে পারে যে, তারাই একমাত্র খাটি ও যোগ্য এবং আল্লাহর নৈকট্য সম্পন্ন ও পছন্দনীয় হওয়ার একমাত্র উপযোগী তারাই । এ কাজ একমাত্র আল্লাহরই । তিনি যাকে ইচ্ছা তাকে পবিত্র ও দৌষমুক্ত বলে ঘোষণা দিতে পারেন। কারণ একমাত্র তিনিই মানুষের অন্তর ও কাজগুলোকে ভালোভাবে জানেন, আর কখনোই কোনো মানব গোষ্ঠীর ওপর তিনি যুলুম করেন না। যতোদিন তারা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার নির্ধারিত এসব ব্যবস্থাকে তার ওপরই ন্যস্ত রাখে, বাস্তব কাজে মন নিয়োগ করে এবং শুধু মৌখিক ভালো হওয়ার দাবী নিয়ে সত্তুষ্ট থাকে না, ততোদিন আল্লাহর মেহেরবানী তারা লাভ করা থেকে বঞ্চিত হয় না। তারপর প্রকৃত ভালো কাজ করাই যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এবং আল্লাহর পক্ষ থেকে আসা লজ্জা শরমপূর্ণ ব্যবস্থাকে বিনীতভাবে মেনে নেয়, চারিত্রিক পবিত্রতার নমুনা পেশ করে এবং শুধু মৌলিক দাবী করেই সত্তুষ্ট থাকে না, যে অবস্থায় কিছুতেই আল্লাহর কাছে তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে না, তাদের কোনো কাজকেই ভুলিয়ে দেয়া হবে না এবং কোনোক্রমেই তাদেরকে তাদের পাওনা থেকে কম দেয়া হবে না। আন্মাহ সোবহানাহু ওয়া তায়ালা ইহুদীদের অবাঞ্চিত এসব দাবীর বিরুদ্ধে সাক্ষ্য দান করতে গিয়ে বলেছেন, যখন তারা নিজেদেরকে সকল ক্রটির উর্ধে বলে মনে করে এবং দাবী করে যে, আন্নাহ তায়ালা তাদের ওপর সন্তুষ্ট আছেন, তখনই তারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে (অর্থাৎ যেনো তারা আল্লাহর সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন)। তাই আল্লাহ তায়ালা তাদের এই কাজকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন এবং সে নির্লজ্জ জাতির এই জঘন্য ব্যবহারের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। এরশাদ হচ্ছে, “দেখো, কেমনভাবে তারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করেছে। আর এই যঘন্য ব্যবহারকে প্রকাশ্য ও স্পষ্ট মহা অপরাধ বলে গণ্য করার জন্যে তিনিই যথেষ্ট আর এখন আমরা দেখছি, আমাদের নিজেদের . অবস্থা হচ্ছে এই যে, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করেছি, তার একমাত্র কারণ এই যে, আমাদের নামটি মুসলমানী নাম, অর্থাৎ বাপ-মা ইসলামী কোনো নাম রেখে দেয়ার কারণেই ইচ্ছায় অনিচ্ছায় আমরা এই বিলাল গর্ব ১৪
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।