11110://191717101-0101017895-00117 তাদের অভিভাবকরা বিয়ে করার মানসে ঘরের ভেতরে আটক করে রাখতো । এ কাজটি তাদের প্রতি কোনো আন্তরিকতার বশবর্তী হয়ে নয় বরং তাদের মালিকানাধীন সম্পদ কুক্ষিগত করার হীন উদ্দেশ্যেই করা হতো অথবা ছোটো এতীম মেয়েদেরকে অভিভাবকদের ছেলেদের সাথে একই উদ্দেশ্যে বিয়ে দেয়া হতো। আমরা এমন একটি সমাজ দেখতে পাই, যেখানে শিশু, দুর্বল এবং মহিলাদের ওপর অত্যাচার করা হতো। মীরাসের প্রকৃত অংশ তাদেরকে (দেয়া হতো না, বরং অস্ত্র চালাতে সক্ষম শক্তিশালী পুরুষরা, মীরাসের সিংহভাগ নিয়ে নিতো । দুর্বলদের ভাগ্যে নিতান্ত সামান্য কিছু অংশই জুটতো । এ সামান্য অংশ যা এতীম মেয়ে শিশু এবং বৃদ্ধা মহিলাদের ভাগ্যে জুটতো, তারই জন্যে আবার তাদেরকে ঘরে আটক করে রাখা হতো এবং বৃদ্ধ অভিভাবক অথবা অভিভাবকের পুরুষ শিশুর সাথে তাদের বিয়ে দেয়ার জন্যে তাদেরকে বন্দী করে রাখা হতো, আর এটা একমাত্র এ উদ্দেশ্যেই করা হতো যাতে তাদের সম্পদ হাতছাড়া হয়ে মা যায় এবং গরীবদের মাঝে তা বন্টিত না হয়। এ সূরাতে আমরা এমন একটি সমাজ দেখতে পাই, যে সমাজ নারী জাতিকে তার উপযুক্ত মর্যাদার আসনে আসীন করেনি বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ও পর্যায়ে তাদের সাথে তারা অন্যায় ও অবিচারমূলক আচরণ করেছে, তাদেরকে মীরাস থেকে বঞ্চিত করেছে। তাদের ক্ষতি সাধনের জন্যে নানাভাবে আটক করে রেখেছে। অধিকন্তু এ সমাজ যেমনিভাবে পুরুষ জাতিকে সম্পদের উত্তরাধিকার করেছে তেমনিভাবে তার অভিভাবক নারীকে উত্তরাধিকার করেনি । যখন মহিলাদের স্বামী মারা যেতো, তখন তার কাছে আসতো এবং তার ওপর তার কাপড় নিক্ষেপ করতো এবং সে এটা ভালো করেই জানতো যে সে (মহিলা) নিশ্চিতভাবে তারই জন্যে গচ্ছিতা ও রক্ষিতা হয়ে গেলো, সে ইচ্ছা করলে তাকে মোহর ছাড়াই বিয়ে করতে পারে অথবা তাকে অন্যত্র বিয়ে দিয়ে তার মোহর সে কুক্ষিগত করতে পারে কিংবা স্বামী তাকে তালাক দেয়ার পর তাকে অন্যত্র বিয়ে বসা থেকে বলপূর্বক বিরত রেখে তাকে এমন অবস্থায় রাখবে যেখানে তাকে স্ত্রী বুঝা যাবে না, আবার তালাকপ্রাপ্তাও বুঝা যাবে না। টাকা দিয়ে নিজেকে স্বামীর বন্ধন থেকে মুক্ত করার পূর্ব পর্যন্ত স্বামী তাকে ঝুলন্ত অবস্থায় রাখবে । আমরা এমন একটি সমাজ এখানে দেখতে পাই, যেখানে নারী জাতির মর্যাদার অধপতনের কারণে পরিবারের বন্ধন নড়বড়ে হয়ে গিয়েছিলো এবং তার নিয়ম-নীতিতে পরিলক্ষিত হচ্ছিলো | বহুতরো বিশৃংখলা। অধিকন্তু দত্তক ও অভিভাবকত্বের আইন-কানুনে বিশৃংখলা এবং আত্মীয়তা ও বংশ তালিকা বর্ণনার নিয়ম-পদ্ধতির সাথে তার সংঘর্ষও পরিলক্ষিত হচ্ছিলো । সর্বোপরি সে সমাজে যৌন ও পারিবারিক সম্পর্কে ছিলো সীমাহীন নৈরাজ্য ও হাজারো অনিয়ম । এমনকি সবার সামনে ব্যভিচার, ধর্ষণ, অশ্লীল বাক্য বিনিময় ও অবাধ যৌন মিলনও সেখানে বিদ্যমান ছিলো । আমরা এমন একটি সমাজ দেখতে পাই, যেখানে সুদভিত্তিক লেনদেন, অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করা হতো, মানুষের অধিকার হরণ করা হতো, আমানতের খেয়ানত করা হতো, মানুষের জান ও মালের ওপর আক্রমণ হতো । ন্যায়-ইনসাফ সে সমাজ থেকে মুছে গিয়েছিলো । আর যদি কিছুটা ছিলোও তা আবার পেশী শক্তির অধিকারী ছাড়া অন্যদের ভাগ্যে জুটতো না। সে সমাজে লোক দেখানো মান মর্যাদা ও গৌরব অর্জনের উদ্দেশ্য ছাড়া ধন সম্পদ ব্যয় করা হতো না। আর এ দানের সম্পদ ধনী ও শক্তিশালীরা যতোটুকু পেতো, অসহায়, গরীব ও দুস্থদের ভাগ্যে সে পরিমাণ জুটতো না।
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।