1110://1591717101-0101017595-00117 ইবনে আবু হাতেম তার মোসনাদে জাবের (রা.)-এর একটি হাদীস এনেছেন, জাবের বলছেন, “রসূলুল্লাহ (স.) বলেছেন, কোনো ব্যক্তি শেরেক না করা অবস্থায় মৃত্যুবরণ করলে ক্ষমা পাওয়া তার জন্যে হালাল হয়ে যাবে । আন্মাহ তায়ালা চাইলে তাকে আযাব দেবেন, আর চাইলে তাকে মাফ করে দেবেন, তবে তীর সাথে শেরেক করা হলে সে গুনাহ মাফ করবেন না, তাছাড়া অন্য সব গুনাহ, যার জন্যে ইচ্ছা; তার জন্যে তিনি মাফ করে দেবেন। ইবনে আবু হাতেম, তার মোসনাদে আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-এর একটি হাদীস এনেছেন। ইবনে ওমর বলেন, আমরা, (নবী (স.)-এর সাহাবারা) কোনো ব্যক্তিকে হত্যাকারী, এতীমের মাল ভক্ষণকারী, কোনো সতী নারীর প্রতি দোষারোপকারী এবং মিথ্যা সাক্ষ্যদানকারীর দোযখী হওয়ার ব্যাপারে মৌটেই সন্দিহান ছিলাম না। অবশেষে নাযিল হলো, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তার প্রতি শেরেক করার অপরাধ মাফ করবেন না। বাকী অন্যান্য সকল অপরাধ যার জন্যে ইচ্ছা, তিনি মাফ করে দেবেন ।' রেওয়ায়াতকারী বলেন, এ আয়াত নাযিল হওয়ার পর নবীর সাহাবারা (উপরে বর্ণিত অপরাধগুলো ক্ষমার অযোগ্য) এ কথা বলা থেকে থেমে গেলেন! তিবরানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি হাদীস তার মোসনাদে পেশ করেছেন, ইবনে আব্বাস নবী (স.)-কে বলতে শুনেছেন- বলে উল্লেখ করেন, নবী (স.) বলেন, আন্মাহ তায়ালা বলেছেন, যে ব্যক্তি আমার সম্পর্কে এ কথা জানে যে, আমি সকল গুনাহ খাতা মাফ করতে সক্ষম, আমি তাকে মাফ করে দিয়েছি, এতে আমার কিছু পরওয়া নেই (অর্থাৎ তাকে মাফ যখন করে দিয়েছি, তখন তার আর কোনো কিছুকে ক্ষমা করা থেকে বাদ রাখিনি, সবই মাফ করে দিয়েছি। তা সে যতো বড়ো গুনাহই করে থাকুক না কোনো, এতে আমার কোনোই ক্ষতি নেই। এই মাফ করার ব্যাপারে আমার কোনো সংকটও নেই)। এই শেষের হাদীসটিতে চোখ খুলে দেয়ার মতো একটি বিষয় আছে, সেখানে গুরুত্ৃপূর্ণ বিষয় হচ্ছে, আল্লাহর অসীম ক্ষমাশীলতা বা ক্ষমা করার ক্ষমতার প্রতি বান্দার প্রগাঢ় আস্থা ও হৃদয়ানুভূতি। যখনই কোনো ব্যক্তি কোনো অপরাধ করে বসে চেতনার মধ্যে তার কল্যাণকামিতা, প্রবল আশা, ভয় ও লজ্জানুভূতি সবই সেই মূহুর্তে বিদ্যমান থাকে । আর এই দিক থেকে চিন্তা করতে গেলে দেখা যায় যে, ০০০৪ এবং ক্ষমা পাওয়ার আশা তাকে ক্ষমা পাওয়ার যোগ্য করে তোলে । অভিশপ্ত ইহুদী জাতি ও আজকের মুসলমানদের মধ্যে পার্থক্য কী? এরপর কোরআনের বাণী সামনে অগ্রসর হচ্ছে, মদীনার মুসলমান ও ইহুদীদের মধ্যে সংঘটিত নানাপ্রকার সংঘর্ষের কথা কোরআন বলে বি্বয় প্রকাশ করছে। এ সৃষ্ট জীবগুলো সম্পর্কে পঞ্চমুখ, তারা নিজেরাই নিজেদের অপরাধ মুক্ত হওয়ার ঘোষণা দেয়; অথচ একই সময় তারা তাদের কাছে রক্ষিত কেতাবের শব্দগুলো হেরফের করার কদর্য কাজটি করে চলেছে, এরপর পূর্বে বর্ণিত কথাগুলোতে দেখা যায়, তারা আন্রাহ তায়ালা ও তার রসুল (স.)-এর বিরুদ্ধে নানাপ্রকার চক্রান্ত করে চলেছে । এর মধ্যে আরো দেখা যায়, তারা নানা জড় পদার্থ ও দুনিয়ার অহংকারী ও যুলুমবাজ নেতাদের শক্তি ক্ষমতায়ও বিশ্বাসী, যার বর্ণনাও পরে আসছে। এসব কিছু বিবেচনায় এ কথায় আর কোনো সন্দেহ থাকে না যে, নিজেদের পবিত্রতার কথা ঘোষণা করে আল্লাহকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করছে, আর সর্বপ্রকার অন্যায় করার পরও তারা যে মনে করে যে, তারা আল্লাহর নৈকট্য সম্পন্ন ব্যক্তি একথা চরম বেওকুফী ও হঠকারিতা । এরশাদ হচ্ছে,
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।