Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017595-00117 অপরদিকে এই প্রকাশ্য ও স্পষ্ট গুনাহের পাশাপাশি এবং এই মহা নির্লজ্জ ও খোলাখুলি যুলুমের বাইরে অন্যান্য ছোট বড়ো যতো গুনাহ আছে, সবই আল্লাহ তায়ালা, যার জন্যে চাইবেন_ মাফ করে দেবেন। কারণ সকল অপরাধই আল্লাহর ক্ষমার আওতায় রয়েছে, তা সে তাওবা করুক বা নাই করুক বা তাওবা করার সুযোগ নাও যদি সে পেয়ে থাকে তবুও যেমন হাদীসের কোনো (কোনো রেওয়ায়াতে জানা যায়; যতোদিন বান্দার চেতনার মধ্যে আল্লাহর অনুভূতি বিরাজ করে ততোদিন সে তীর ক্ষমার আশা রাখে, বিশ্বাস করে আল্লাহ তায়ালা তার গুনাহ খাতা ক্ষমা করতে সম্পূর্ণ সক্ষম এবং একথাও জানে যে, আল্লাহর ক্ষমা করার ক্ষমতা বান্দার গুনাহ করার ক্ষমতা থেকে অনেক বেশী । আন্মাহ রাববুল ইযযতের রহমতের যে সব চিত্র আঁকা হয়েছে এইটিই হচ্ছে তার চূড়ান্ত রূপ । অর্থাৎ তার মেহেরবানীর কোনো সীমা বা শেষ নেই, তীর ক্ষমার দরজা কখনোও বন্ধ হবার নয় এবং সে ক্ষমা ভান্ভারের দ্বারে কোনো দ্বাররক্ষীও নেই। বোখারী ও মুসলিম উভয়ে হযরত আবু যার এর বরাত দিয়ে একটি হাদীস এনেছেন। আবু যার বলেন, এক রাতে আমি বাইরে বের হলাম, দেখি যে, রসূলুন্াহ (স.) একাই হেঁটে চলেছেন, তার সাথে অন্য কোনো মানুষ নেই। তিনি বলেন, আমি ভাবলাম, তার সাথে কারো হাঁটা তিনি হয়তো পছন্দ করবেন না। এরপর তিনি বলেছেন, আমি তখন দূরে থেকে টাদের আলোতে তার পেছনে পেছনে থাকলাম । তারপর এক সময় পেছনে ফিরে তাকাতেই আমাকে তিনি দেখে ফেললেন এবং বললেন, কে ওখানেঃ বললাম, আবু যার, আল্লাহ তায়ালা আপনার জন্যে আমার জীবন কবুল করুন। তখন তিনি বললেন, হে আবু যার, এসো ৷ আবু যার বলছেন, আমি তার সাথে ঘন্টা খানেক হাটতে থাকলাম । তারপর তিনি আমাকে বললেন, দেখো, যারা আধিক্যের প্রত্যাশী (সব সময় সব কিছু বেশী বেশী পেতে চায়), কেয়ামতের দিন তারাই হবে সব থেকে কম পাওয়া মানুষ, তবে আল্লাহ তায়ালা যাকে ধনদৌলত দান করেন তার কথা ভিন্ন, এমন ব্যক্তি ডাইনে বামে, সামনে পেছনে হাত প্রশস্ত করে অকাতরে খরচ করে এবং সেই সম্পদ দিয়ে সব সময় ভালো কাজ করে । এরপর আবু যর বললেন, তার সাথে আমি আরো কিছুক্ষণ চললাম । তখন তিনি আমাকে বললেন, এখানে বসো (একথা বলে) তিনি আমাকে এক সমতল জায়গায় বসিয়ে দিলেন, যার আশে পাশে অনেকগুলো পাথর খন্ড ছড়িয়ে ছিলো। এরপর তিনি আমাকে বললেন, “আমি তোমার কাছে ফিরে না আসা পর্যন্ত এখানে বসে থাকবে। রেওয়ায়াতকারী আবু যার বলছেন, তিনি আমার বেশ কিছু দুরে চলে গেলেন এবং ফিরতে অনেক বিলম্ব করলেন। এরপর হঠাৎ করে আমি তার কণ্ঠ শুনতে পেলাম, দেখি তিনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলছেন, “যদি কেউ ব্যভিচার করে কিংবা চুরি করে ।” রেওয়ায়াতকারী বলেন, “যখন তিনি কাছে এলেন তখন আমি জিজ্ঞাসা না করে আর স্থির থাকতে পারলাম না, বললাম, হে আল্লাহর নবী, আপনার ওপর আল্লাহ তায়ালা আমাকে কোরবান করুন, মেহেরবানী করে আমাকে বলুন, এই মরুভূমির মধ্য থেকে আপনার সাথে কে কথা বলেছিলো? আমি যেনো কাউকে আপনার দিকে এগিয়ে আসতে শুনলাম । তিনি বললেন, তিনি জিবরাঈল । মরুভূমির দিক থেকে আমার কাছে এসেছিলেন। তিনি বললেন, তোমার উম্মতকে সুসংবাদ দাও, কোনো ব্যক্তি যদি শেরেক না করা অবস্থায় মারা যায় তাহলে সে জান্নাতে দাখেল হবে । আমি বলেছিলাম, যদি সে যেনা করে থাকে অথবা চুরি করে থাকে তবুও জোন্নাতে যাবে)? তিনি বললেন, হী। আবারো বললাম, চুরি ও যেনা করে থাকলেও? বললেন, হা হা, এমনকি মদ পান করে থাকলেও ।,

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।