Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 আয়াতের বর্ণনাভংগীতে এ কথা পরিষ্কার বুঝা যাচ্ছে যে, ইহুদীরা আল্লাহর সাথে শেরেক করে নির্জলা মিথ্যা বলছে, অথচ তাদেরকে নির্ভেজাল ঈমান আনার জন্যে এবং একমাত্র আল্লাহকেই সর্বময় ক্ষমতার মালিক বলে মানার জন্যে দাওয়াত দেয়া হচ্ছে। অবশ্য এখানে কথা বা কাজের মাধ্যমে তারা এমন কোনো কিছু করছে না যার কারণে শেরেক করছে বলে নির্দিষ্ট করে বলা যায়। এ ব্যাপারে অন্যান্য স্থানে এর বিস্তারিত বিবরণ এসেছে। এ প্রসংগে উল্লেখযোগ্য যে কোরআনে করীম অন্যত্র তাদের শেরেকের কথা উদ্ধৃত করেছে, “তারা বলেছে ওযায়র আল্লাহর ছেলে, যেমন নাসারা বলেছে, মসীহ আল্লাহর পুত্র । আর এ কথা নিসন্দেহে শেরেক! এমনি করে ইহুদী ও খৃষ্টানদের সম্পর্কে বর্ণনা এসেছে যে তারা (ওরা আল্লাহকে বাদ দিয়ে”) তাদের পাদ্রী ও সন্নাসী ধর্ম যাজকদেরকে 'রব' হিসেবে গ্রহণ করেছে । অবশ্য তারা পাদ্রী ধর্ম জাকদের নিরংকুশ আনুগত্য করতো না, তাদের পূজাও করতো না। তবে আইন প্রণেতা হিসেবে তাদের চূড়ান্ত ক্ষমতা রয়েছে বলে তারা মনে করতো । কোনো কিছুকে বৈধ বা নিষিদ্ধ হিসেবে ঘোষণা দান আল্লাহরই বিশেষ অধিকার এবং সৃষ্টিকর্তা সার্বভৌম ক্ষমতার মালিকের অন্যান্য ক্ষমতার মধ্যে এটা একটি গুরুতৃপূর্ণ ক্ষমতা । এটা জানা ও বুঝা সত্তেও এ ইহুদী ও খুষ্টানটা ধর্ম যাজকদের এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তদানকারী বলে মানতো। আর এই কারণেই কোরআনে কারীমে তাদেরকে মোশরেক রূপে গণ্য করা হয়েছে। এই বিবেচনায় ও সঠিক ইসলামী ধ্যান ধারণা অনুসারে হারাম হালাল বিধান মানাকে ইসলামের সীমা ও শর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। এ বিষয়ের বিস্তারিত আলোচনা এ সূরার নির্ধারিত অংশে আসবে। যাই হোক, রেসালাতে মোহাম্মদীর যামানায় গোটা আরব দেশ মূর্তিপূজার আখড়া ছিলো । তারা (সাধারণভাবে) তাওহীদ থেকে দূরে ছিলো । তাদেরকে তিরফ্কার করে, এখানে বলতে চাওয়া হচ্ছে যে, আল্লাহ তায়ালা শেরেক ব্যতীত যার জন্যে খুশী অন্য সব গুনাহ মাফ করবেন, কিন্তু শেরেকরূপী মহা অপরাধ যে করবে এবং শেরেক করা অবস্থায় যে মারা যাবে বা মৃত্যু দম পর্যন্ত যে শেরেক করা থেকে বিরত হবে না তার জন্যে আল্লাহর কাছে কোনো ক্ষমা নেই। আসলে শেরেক অর্থই হচ্ছে আল্লাহ ও বান্দাদের মধ্যে সকল সম্পর্ক ছিন্ন করা। এরপর কোনো ক্ষমার আশাই আর থাকে না। এ দুনিয়া থেকে যখন তারা মোশরেক থাকা অবস্থায় বেরিয়ে যাবে তখন সে আল্লাহ রাববুল আলামীনের সাথে সম্পর্ক ছিন্নকারী অবস্থায় বেরুবে। একটু চিন্তা করলে দেখা যাবে কোন অবস্থায় মানুষ আল্লাহর সাথে শেরেক করছে এবং কি ধরনের মানসিকতা নিয়ে সে দুনিয়া ছাড়া পর্যন্ত শেরেকের অবস্থায় টিকে থাকছে! বিশ্ব প্রকৃতির সব কিছুর মধ্যে বিরাজমান অসংখ্য জিনিস তার সামনে থেকে আল্লাহর একাত্বাদের ঘোষণা দিচ্ছে, সব কিছু তাকে স্পষ্টভাবে বলে দিচ্ছে, একটি ক্ষমতাই সবখানে বিরাজমান এবং সকল রসূল (স.)-এর শিক্ষার মধ্যে সে শুনেছে এই একই সুরের প্রতিধ্বনি, এতদসত্তেও সে এই জঘন্য অপরাধ করে চলেছে। তার মধ্যে ভালো ও কল্যাণকর কাজের প্রবণতা বর্তমান থাকা সন্তেও এই কাজটি সে করে চলেছে এটা কি আশ্চর্যের ব্যাপার নয়ঃ এই আচরণ যখন সে করে তখন সে এমনই ধ্বংসাত্মক কাজ করে যার থেকে ফিরে আসার আর কোনো পথ থাকে না! এ আচরণের দ্বারা সে তার নির্মল সত্তাকে ধূলামলিন ও কদর্য করে ফেলেছে যাকে আল্লাহ তায়ালা কলুষতা বিমুক্ত করেছিলেন এবং এইভাবে নিজেকে নীচুতার সর্বনিন্লে নামিয়ে দিয়েছে এবং নিজেকে জাহান্নামের অধিবাসী বানিয়ে ফেলেছে।

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।