1110://1591717101-0101017595-00117 সেইসব স্পষ্ট নিদর্শন মুছে ফেলে দিয়েছিলো যা আল্লাহ তায়ালা তাদের নিজেদের মধ্যে দান করেছিলেন এবং সম্পূর্ণ জেনে-বুঝেই তারা কুফুরী ও জাহেলিয়াতকে গ্রহণ করেছিলো । কুফুরীর পথকে প্রাধান্য দান করা বলতে বুঝায়, যখন হেদায়াত ও গোমরাহীর পথগুলো পাশাপাশি থাকে তখন ঈমানের ওপর কুফুরীকে গুরুত্ব দানই হচ্ছে চরম গোমরাহী । এ হচ্ছে এমন অপরাধ যার কারণে মুখমন্ডলসমূহ বিলুপ্ত করা এবং দৃষ্টিশক্তি ধ্বংস করে দেয়ার ধমকি দেয়া হয়েছে, আর জেনে রাখা দরকার, সঠিক পথ পাওয়ার পর পেছনে দিকে ফিরে যাওয়া হবে সকল প্রত্যাবর্তন থেকে নিকৃষ্ট প্রত্যাবর্তন। শনিবারে মাছ শিকারীদের প্রতি প্রদত্ত শাস্তি বা চেহাম্মাগুলো মুছে ফেলার শাস্তি দান এই দুইয়ের মধ্যে আল্লাহ তায়ালা যেটাই দিতে চান না কেন, ধ্ব:সকর আযাব হিসেবে দুটোই সমান, আর এই আযাব সত্য সত্য তিনি দান করেন বা না করেন, এটা নিশ্চিত যে, না-ফরমানদের জন্যে এটা সাংঘাতিক এক ধমকি এবং অত্যন্ত কঠিন আযাবের এক চরম ভীতি প্রদর্শন। এ দুইয়ের মধ্যে যেটাই ওই কঠিন হৃদয় ইহুদীদের জন্যে আল্লাহ তায়ালা উপযোগী মনে করবেন সেটাই এই ধমকির কারণে যারা মন্দ আচরণ ও বিদ্রোহাত্মক কাজ থেকে বিরত হয়েছে তাদের অন্যতম ছিলেন কা”ব পাদ্রী। তিনি ইসলাম গ্রহণ করেন, তার ইসলাম গ্রহণ করার ঘটনা নিম্নরূপ- আহমদুল্লাহ আল খাওলানীর বরাত দিয়ে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, খাওলানী বলেন, আবু মুসলিম আল খালীলী ছিলেন কা'ব-এর শিক্ষক । তিনি রসূলুল্লাহ (স.)-এর কাছে যাওয়ার পথে বিলম্ব করার কারণে কা'বকে একদিন তিরস্কার করছিলেন । কা'ব বলেন, এরপর তার শিক্ষক তাকে রসূলুল্লাহর কাছে পাঠিয়ে জেনে আসতে বলেন যে, সত্যি তিনি নবী কিনা? কা'ব বলেন, আমি আমার বাহনে (ঘোড়া বা উটে) চড়ে মদীনায় পৌছুলাম তখন তিনি কোরআনের এই অংশ পড়ছিলেন, “হে কেতাবধারীরা আমি যা কিছু নাযিল করেছি তার ওপর ঈমান আনো । আমার নাযিল করা সে কেতাব তোমাদের কাছে যে কেতাব রয়েছে, তার সত্যায়নকারী ৷ জলদী করে তোমরা ঈমান আনো সে অবস্থা আসার পূর্বে যখন আমি শাস্তিস্বরূপ হঠকারী অস্বীকারকারী ইহুদীদের চেহারাগুলোকে মুছে সমান করে দেবো এবং তারপর তাদের চেহারাগুলোকে আমি পেছন দিকে ঘুরিয়ে দেবো... ।' এ আয়াত শুনার পর আমি পানির দিকে দ্রুতগতিতে এগিয়ে গেলাম এবং গোসল করলাম । আর আমি তখন আমার চেহারার ওপর ভয়ে ভয়ে বারবার হাত বুলিয়ে দেখছিলাম । তারপর (অবিলঘে) আমি ইসলাম গ্রহণ করলাম। এই ধমকির পরপরই আবার বলা হচ্ছে “এবং আল্লাহর হুকুম অবশ্যই বাস্তবায়িত হয় ।” এ কথার মধ্যে তিরক্কারকে আরো জোরদার করা হয়েছে, বলা হয়েছে, ইহুদীদের প্রকৃতি এমনই কঠিন যে তাদের ওপর সে আযাব আসাটাই স্বাভাবিক । হে শুনলাহন্র কোনো স্ষম্মা নেই একথার পরপরই অন্য একটি ধমকি আসছে এবং তা হচ্ছে আখেরাতে শেরকের গুনাহ মাফ না হওয়ার ধমকি, যেখানে এ কথাও বলা হয়েছে যে, আল্লাহর রহমতের দরজা, এই (শেরেকের) অপরাধ ছাড়া অন্য সকল অপরাধ ক্ষমা করার জন্যে খুলে যাবে । এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তার সাথে শেরেক করার ........ আর যে, আল্লাহর সাথে শরীক করে, সে আসলে আল্লাহর প্রতি বিরাট মিথ্যা আরোপ করে (আয়াত ৪৮)
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।