Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 জেনে বুঝে ও ইচ্ছা করেই সঠিক পথের বদলে মন্দ ও ভুল পথ গ্রহণ করেছে। হেদায়াতের আলো তাদের হাতে থাকা সত্তেও তারা তা পরিত্যাগ করে গোমরাহীর অন্ধকারকে গ্রহণ করছে, যেন তারা জেনে-বুঝে ও ইচ্ছা করেই মন্দের বেসাতি করছে; না জানার কারণে, অথবা না বুঝে অথবা ভুল করে মন্দ ও অকল্যাণকর পথ গ্রহণ করছে- তা নয়; আর এটাই হচ্ছে বড়ো অদ্ভুত ও মূর্খতার কাজ। এ ধরনের পদক্ষেপে রয়েছে যেমন বিস্ময়, তেমনি রয়েছে তাদের অনাকাংখিত ক্ষতি | তারা এই অদ্ভূত ও মূর্খতাপূর্ণ কাজের মধ্য দিয়ে শুধু যে নিজেরাই টিকে থাকতে চায় তা নয়, এ পথ গ্রহণ করে নিজেরা তো বটেই বরং সঠিক পথের যাত্রীদেরকেও তারা ভুল পথে চালাতে চায়, চায় বিভিন্ন উপায়ে ও বিভিন্ন পদ্ধতিতে । এসব পথ উপায়ের নিকৃষ্টতা সম্পর্কে সূরায়ে বাকারা ও সূরায়ে আলে ইমরানের মধ্যে বিশদ আলোচনা এসেছে। একইভাবে আলোচ্য সূরাতেও এ বিষয়ের ওপর একটি অংশের আলোচনা আসবে । ভালো ও কল্যাণকর পথের বিনিময়ে তারা যে মন্দ পথ খরীদ করে নিচ্ছে তা শুধু নিজেদের জন্যে গ্রহণ করেই তারা খুশী নয়, বরং তাদের আশপাশ থেকে সঠিক পথের নাম নিশানা পর্যন্তও তারা মুছে ফেলতে চায়, যাতে করে সেখানে কোনো সঠিক পথ বা সেই পথের পথিকও না থাকে! এ প্রস্ংগে পূর্বেকার আলোচনার মাধ্যমে ইহুদীদের এসব অপরাধ, ক্রটি এবং ষড়মন্ত্রপূর্ণ পদক্ষেপের বর্ণনা এই জন্যে দেয়া হচ্ছে যাতে মোমেনরা ওদের ধোকাবাজি থেকে সতর্ক হয়ে যায়। উহ, কী ভীষণ ষড়যন্ত্র: একাধিকবার ইহুদীদের এসব চক্রান্তের কথা জানিয়ে দিয়ে আল্লাহ তায়ালা বলতে চাইছেন যেন মোমেনরা তাদের ধোৌকাবাজির ধুম্রজালে পা না রাখে। যারা হেদায়াত লাভ করেছে, তাদেরকেই ওরা গোমরাহ করতে চায়। মোমেনরা এই হেদায়াত লাভ করায় নিজেরা সম্মানিত বোধ করতো এবং তারা জাহেলিয়াত ও ইসলাম উভয় অবস্থাকে জানতো বলে এই দুই অবস্থার মধ্যে পার্থক্যটাও তারা বুঝতো, আর সেই কারণেই যারা তাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়ার জন্যে চেষ্টা করেছিলো তাদেরকে ওরা শক্র জ্ঞান করতো । তারা ফেলে আসা জীবনের অবস্থাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে মহব্বতের সাথেই ইসলাম গ্রহণ করেছিলো । যেহেতু তাদেরকে ওরা জাহেলিয়াতের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিলো এজন্যে কমবেশী সবাই ইসলাম বিরোধীদেরকে অপছন্দ করতো । এই অবস্থাকে সামনে রেখেই কোরআনে পাক তাদের সম্পর্কে বলছে, 'এই মহা গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের বুকের মধ্যে যে অনুভূতি বিরাজ করছে তার জ্ঞানের ভিত্তিতে আল্লাহ তায়ালা এ কথা বলছেন ।” আর তখন থেকেই ইহুদীদের এই হীন প্রচেষ্টা চলে আসছে এবং তা প্রতিহত করার জন্যে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। স্পষ্ট করে বলতে গেলে অবশ্যই বলতে হবে, ইহুদীরা মুসলমানদের চিরশক্র ৷ আল্লাহর পরিচালনায় এবং সাহায্যে গড়ে ওঠা মুসলিম উম্মাহকে তারা কিছুতেই শান্তিতে থাকতে দিতে চায় না, তাদের সকল প্রচেষ্টার মূল কথা এটাই। তাই এরশাদ হচ্ছে, | “আল্লাহ তায়ালা অবশ্যই তোমাদের দুশমনদেরকে ভালো করেই জানেন এবং তোমাদের অভিভাবক ও সাহায্যকারী হিসেবে আল্লাহ তায়ালাই যথেষ্ট 1” এইভাবে মদীনায় অবস্থিত মুসলিম জামায়াত ও ইহুদীদের মধ্যকার শত্রুতা সম্পর্কে স্পষ্ট করে বলে দেয়া হচ্ছে এবং ছাফ ছাফ ঘোষণা দেয়া হচ্ছে যে, তারা মুসুলমানদের চির শক্র। তাদের জীবন যাপন প্রণালী ও চলার পথগুলোকেও সুস্পষ্টভাবে চিহ্নিত করে দেয়া হয়েছে। ধোঁকা দেয়া, প্রতারণা করা বা অতর্কিত হামলা করার কাজ সাধারণভাবে আহলে কেতাবদের পক্ষ থেকে হলেও উভয় অর্থে মদীনার ইহুদীদেরকেই এখানে বুঝানো হয়েছে। কিন্তু এতোটুকু অর্থ

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।