1110://191717101-0101017895-00117 মাঝেই পরিলক্ষিত হচ্ছে। সকল জীবন বিধান ও মতাদর্শ যাকে বিশ্ব মানবতা আজ গ্রহণ করছে, তা সবই জাহেলিয়াত ছাড়া কিছু নয়। এখানে মানুষ তার মতামত চিন্তা চেতনা, নীতি ও আদর্শ, মানদন্ড, মূল্যবোধ, বিধি বিধান, প্রথা ও রীতি-নীতি আরেক মানুষের কাছ থেকেই গ্রহণ করে থাকে । আর এটাই হচ্ছে যাবতীয় উপাদানসহ পূর্ণ জাহেলিয়াতের নাম । মোদ্দাকথা, ওটাই আসল জাহেলিয়াত যেখানে মানুষের দাসত্ব মানুষের জন্যে নির্দিষ্ট করা হয়েছে। এই জাহেলিয়াতের পরিচয় হচ্ছে মানুষ এখানে আল্লাহর এবাদাত ছেড়ে অন্য মানুষের দাসত্তে মগ্ন হবে। ইসলাম হচ্ছে একমাত্র জীবন বিধান, যেখানে মানুষ মানুষের দাসত্ব থেকে মুক্ত থাকে। এখানে চিন্তা চেতনা, নীতি ও আদর্শ, মানদন্ড, মূল্যবোধ, বিধি বিধান, প্রথা ও রীতি নীতি সে গ্রহণ করে স্বয়ং রব্বুল আলামীন থেকে । মুসলমানরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই তাদের মাথা নত করে। তারা একমাত্র আল্লাহর নিয়ম কানুনের কাছে ধর্ণা দেয় , স্বাভাবিকভাবেই তারা যখন একমাত্র আল্লাহর দাসত্ব গ্রহণ করবে তখন তারা মানুষের দাসতৃ থেকে পূর্ণভাবে মুক্ত হবে। এটাই হচ্ছে সকল প্রকারের জাহেলিয়াত ও ইসলামের মাঝে পার্থক্য । এই সূরাটি অতি সূক্ষ্ম ছিগরিকারতারে এরর মাতে এই নান রচনা হযেছে বাডে তার রানে জার নোনা কোনো সন্দেহ বিদ্যমান না থাকে। এটা জানা কথা যে, কোরআনে কারীমের প্রত্যেকটি আদেশ, নিষেধ ও নির্দেশিকা জাহেলী সমাজের কোনো না কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে নাধিল হচ্ছিলো তার মাধ্যমে কোরআন তখনকার সমাজে বিদ্যমান কোনো প্রথাকে বহাল রাখার এবং কোনো কোনো প্রথাকে রহিত করার চেষ্টা করছিলো। এটা এমনিভাবে সম্পন্ন হয়েছিলো যাতে সাধারণভাবে মৌলিক বিধানের কোনোপ্রকার ক্ষতি সাধিত না হয় । তাই এখানে খেয়াল রাখতে হবে যে, এখানে “ঘটনার বিশেষ প্রেক্ষিত বড়ো কথা নয়, শব্দের ব্যাপকতাই হচ্ছে ধর্তব্য বিষয় ।' উল্লেখ্য যে, কোরআনের বক্তব্য সকল যুগে, সকল ক্ষেত্রে এবং সকল পরিবেশে কাজ করার জন্যে এসেছে, আর এর মাঝেই লুকায়িত আছে কোরআনের মোজেযা। যেসব ঘটনা ও পরিস্থিতির প্রেক্ষিতে কোরআনের এ বক্তব্য নাযিল হয়েছিলো মানব সম্প্রদায় সে অবস্থাসমূহের বারবার সম্মুখীন হচ্ছে। এই বিধান যা একদিন মুসলিম সমাজকে জাহেলিয়াতের গহ্বর থেকে উদ্ধার করেছিলো সেই বিধান বর্তমানেও যে কোনো সমাজকে অতি নীচু স্থান থেকে উদ্ধার করে অতি উঁচু অবস্থানে নিয়ে যেতে সক্ষম । অধিকন্তু আমরা যখন কোরআনে কারীম অধ্যয়ন করি তখন তার থেকে তার আদেশ, নিষেধ এবং নির্দেশাবলীর আলোকে জাহেলী সমাজের বৈশিষ্ট্যগুলোও আমরা জানতে সক্ষম হই, আমরা সেসব নতুন বৈশিষ্ট্যগুলোও জানতে সক্ষম হই, যার মাধ্যমে কোরআনে মাজীদ ইসলামী সমাজ সৃষ্টি করতে চায়। আমরা এই সূরায় জাহেলী সমাজের বৈশিষ্ট্যসমূহের মধ্যে থেকে এমন অনেক বৈশিষ্ট্য দেখতে সেই জাহেলিয়াতের মাঝে পড়ে গেছে। তার সাথে আমরা এ সূরায় নতুন কিছু বিষয়ও দেখতে পাচ্ছি যা কোরআন নতুন সমাজ সৃষ্টির কাজে দৃঢ়ভাবে মানুষকে উপহার দিতে চেষ্টা করেছে। আমরা এমন একটি সমাজ দেখতে পাই, যেখানে অভিভাবকরা এতীম ছেলে বিশেষ করে এতীম মেয়েদের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করছে। তাদের হক বিনষ্ট করছে। যে সমাজে ভালো সম্পদ খারাপ সম্পদের শুধু এ ভয়ে সাথে বদল করা হতো যে, এতীমরা যখন বড়ো হবে তখন তারা তাদের সম্পদ ফিরিয়ে নেবে। ধন সম্পদের মালিক ছোটো ছোটো এতীম মেয়েদেরকে
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।