1110://1591717101-0101017595-00117 এই ভাষা দিয়েই বিজিত সকল দেশে শিক্ষা বিভাগের প্রতিটি ক্ষেত্রে যথাযথ কল্যাণকারিতা পাওয়া গেছে এবং শিক্ষা ও কৃষ্টি বিষয়ক কোনো কিছুর ব্যাখ্যা দিতে গিয়েও বিজিত দেশসমূহ ও অঞ্চলে মাতৃভাষার বাইরের এ ভাষাকে নবাগত বা অক্ষম বলে প্রতিভাত হয়নি; বরং বাস্তবে এই ভাষাটিই আসল মাতৃভাষা হিসেবে সবখানে অবদান রাখতে সক্ষম হয়েছে। এর কারণ হচ্ছে প্রথমত এ ভাষা সকল মত ও পথ ব্যক্ত করার ব্যাপারে এমন ব্যাপক ও সুন্দর ভূমিকা রেখেছে যা ইতিপূর্ব অন্য কোনো ভাষা দ্বারাই তা সম্ভব হয়নি। দ্বিতীয়ত, এ ভাষা ও তার অবদান মানুষের প্রকৃতির সাথে পুরোপুরিভাবে সামঞ্জস্যশীল, যেহেতু এ ভাষা বরাবর মানব প্রকৃতি নিয়েই চর্চা করে এসেছে এবং এর মধ্যে মানব প্রকৃতির স্বাভাবিক গতি ও তার সকল তৎপরতার মধ্যে | : পরস্পর গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে । আরবী ভাষা যেমন প্রাচীন তেমনি এর কৃষ্টি বহু পুরাতন। এটা অনস্বীকার্য সত্য যে, আরবী ভাষার এ গ্রহণযোগ্যতা এবং প্রাণ মাতানো মাধুর্য ইসলামের আকীদা বিশ্বাস ও মনমুগ্ধকর ধ্যান ধারণার কারণেই গড়ে উঠেছে এবং যেহেতু ইসলামের ভিত্তিমূলে আত্মার অনিবার্য খোরাক রয়েছে, যুক্তিসংগত ব্যবহার ও কাজ, নৈতিক শিক্ষা ও সামাজিক বিধি বিধানও রয়েছে যা ইসলামী ব্যবস্থার মধ্যে সংক্ষেপে অথচ আকর্ষণীয়ভাবে বর্ণিত হয়েছে। ইসলামের ভাষা হিসেবে এ ভাষার শব্দকোষ যেমন ব্যাপক, তেমনি তা গভীর অর্থবহ ও প্রাণবন্ত । এ ভাষা যেমন অপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী, তেমনি এ ভাষা একটি অপ্রতিদ্বন্্ী ইসলামী বাহিনীও। এর মোকাবেলায় দুনিয়ার কোনো শক্তিই বেশীদিন দীড়াতে পারেনি । এঁতিহাসিক দৃষ্টিকোণ থেকে বরা হাহা ভিযজিরি রিতার ভার হিরন রোভার থাকে না। জরে নীরা হারা জর রর: হয়ে যায়। “ফী যিলালির কোরআন'-এর আলোচনা প্রসংগে আমরা এতোটুকুই ইংগিত করাই এখানে যথেষ্ট মনে করছি। আলোচ্য সুরার এই পাঠ থেকেই শুরু হচ্ছে (সশস্ত্র) যুদ্ধ-বিগ্রহ সম্পর্কে আলোচনা । এটা মাদানী যিন্দেগীতে ইসলামী জামায়াতের জন্যে অপরিহার্য হয়ে পড়েছিলো । এ দারসে বর্ণিত বিষয় হচ্ছে ইহুদীদের অবস্থা । নবাগত এ দ্বীনের বিরোধিতায় তাদের ভূমিকার কথা আগেই এসেছে। এর পরবর্তী দারসে আলোচনা এসেছে মুসলিম জামায়াতের দায়িত্ কর্তব্য সম্পর্কে, তাদের জীবন পদ্ধতির প্রকৃতি সম্পর্কে, ইসলামের সীমারেখা এবং ঈমানের সেইসব শর্ত সম্পর্কে যা তাদেরকে অন্য জাতির জীবন পদ্ধতি, রীতিনীতি ও জীবন যাপন প্রণালী থেকে ভিন্ন এক জাতিতে পরিণত করেছে। এর পরবর্তী দারসে এই মুসলিম দলের পক্ষ থেকে ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ, প্রতিষ্ঠা ও তা টিকিয়ে রাখার জন্যে দাওয়াত দান করার দায়িত্ব সম্পর্কে আলোচনা এসেছে। তারপরই মোনাফেকদের কাছে তাদের লক্ষণগুলো বর্ণনা করে তাদের সামনে তাদের অতি কদর্য একটি চেহারা তুলে ধরা হয়েছে। পরবর্তী আলোচনায় দেখা যায়, জীবন মৃত্যু এবং যে তাব্দীরের দ্বারা এসব কিছু নিয়ন্ত্রিত হয় সে সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। ভাগ্য সম্পর্কিত এ আলোচনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম জামায়াতকে সঙ্ঞানে নিজেদের দায়িত কর্তব্য পালন করতে শেখানো এবং আল্লাহর সাহায্যের ওপর ভরসা করে শক্রর মোকাবেলায় বীরত্বের সাথে এগিয়ে যাওয়ার জন্যে উদ্দ্ধ করা। অবশ্য পরবর্তী দারসে মোনাফেকদের লক্ষণসমূহ বর্ণনা করে সেগুলো থেকে পরহেয করার জন্যে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। শক্রদের তৎপরতা প্রতিহত করার জন্যে মুসলমানদের সজাগ থাকতে বলা হয়েছে।
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।