Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 বাইরে বেজে উঠলো । এই সর্বপ্রাসী যুদ্ধে একে একে মদীনার ভেতরে ও বাইরের ইহুদী মোনাফেক ও মোশরেকরা জড়িয়ে পড়লো । এ ছিলো মোমেনদের অস্তিত্রে সংগ্রাম, প্রাধান্য বিস্তারের সংগ্রাম, মদীনার বুকে নব প্রতিষ্ঠিত ইসলামী সমাজ সভ্যতা ও রাষ্ট্রকে সংহত করার সংগ্রাম, এ সংগ্রাম ধীরে ধীরে আকীদা বিশ্বাস, নীতি নৈতিকতা, সমাজ সামাজিকতা ও সাংগঠনিক প্রক্রিয়াকে বাধামুক্ত করার ব্যাপকতার ক্ষেত্রে সমানভাবে পরিব্যপ্ত হলো । আল্লাহর যনে তার প্রভূ কায়েমের লক্ষ্যে গড়ে ওটা ইসলামী সমাজ আল্লাহ তায়ালা ছাড়া কিছুতেই অন্য কারো প্রাধান্য মেনে নিতে পারে না, তাই জাহেলিয়াতের কাছে ও দূর পরিবেশের সবখানে ইসলাম সমাজ সভ্যতার প্রাধান্য প্রতিষ্ঠা করাই ছিলো সকল সংগ্ামের বড়ো সংগ্রাম । কারণ মদীনার মূল ভূমিতে আত্মিক, নৈতিক, সামাজিক ও সাংগঠনিক সর্ব পর্যায়ে ইহুদীদের প্রাধান্য বিস্তৃত ছিলো। সকলের ওপর তাদের নেতৃত্ প্রতিষ্ঠিত ছিলো । এমতাবস্থায়, সামগ্রিকভাবে তাদের ওপর সামরিক, অর্থনৈতিক অথবা বস্তুগত কর্তৃতি প্রতিষ্ঠার পূর্বে কোরআনের 9৮৮৮7 বরং প্রকৃত সত্য হচ্ছে সামরিক, অর্থনৈতিক ও বন্তুশক্তির দিক দিয়ে ইসলামী শক্তি কোনো কালে এবং কোনো দেশে গুরুত্তপূর্ণ থাকেনি। বরাবর এটাই দেখা গেছে যে, ইসলামী বাহিনীর তুলনায় বিরোধীদের সামরিক বাহিনী সংখ্যায় ও সরঞ্জামে সব সময়েই ছিলো বেশী। তাদের প্রস্তুতি, সাজ সরঞ্জাম ও সম্পদ এবং বস্তুগত প্রস্তুতিও সদা সর্বদা বেশীই দেখা গেছে। আরব উপদ্বীপ ও তার বাইরেও ইসলামের বড়ো বড়ো বিজয় যখন হয়েছে তখনো এই সত্য প্রকাশিত হয়েছে। আসলে যে বিষয়ে ইসলাম কর্তৃত্ করেছে তা হচ্ছে আত্মিক, নৈতিক ও সামাজিক বিষয়সমূহ। এরপর ইসলাম কর্তৃত্ব করেছে রাজনৈতিক ক্ষেত্রে, কিন্তু কোনো ক্ষেত্রেই কারো কোনো মনগড়া নীতির ভিত্তিতে ইসলাম প্রাধান্য প্রদর্শন করেনি, বরং আল্লাহর নির্দেশিত পন্থাতেই ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সবার ওপর ইসলামের আইন-কানুন চালু করা হয়েছে। এই প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে ইসলাম যুক্তিপূর্ণ একটি নীতির ভিত্তিতে সকল জাহেলী রীতি-নীতিকে উৎখাত করার সংগাম করেছে এবং জাহেলী যুগে প্রচলিত সবকিছুর বিরুদ্ধে পরিপূর্ণ বিপ্রব এনেছে । তাদের আত্মিক সত্তাকে পরিবর্তন করে ঢেলে "সাজিয়েছে, তাদের নৈতিক মানদন্ডকে ও চেতনাকে নতুন করে ঢেলে সাজিয়েছে- তবেই গিয়ে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বস্তরে তাদের পরিচালনার যোগ্যতা গৃহীত হয়েছে, আর এইভাবে ইসলাম জাহেলিয়াতের অমানিশাকে অপসারিত করেছে। জাহেলিয়াতের মধ্যে গড়ে ওঠা যাবতীয় অপশক্তির পতন হয়েছে। প্রথম আরবভূমিতে, এরপর পতন এসেছে সুদীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত তৎকালীন বিশাল দুটি সাম্রাজ্য কায়সার এর রোম এবং কেসরার পারস্যে, তারপর অবশিষ্ট অন্যান্য স্থানে। কখনো সৈন্য-সামন্ত ও অস্ত্র প্রয়োগে, আর কখনো বা আল্লাহর কেতাব ও কেতাবধারীদের উদাত্ত আহবানে । এই প্রাধান্য বিস্তারকল্পে কখনো কখনো শক্তি প্রয়োগ করা অপরিহার্য হয়ে পড়েছে। আন্নাহর রাজ্যে তীর বান্দাদেরকে কায়েমী স্বার্থবিরোধীদের স্বেচ্ছাচারিতার শিকার হতে দেয়া যেতে পারে না। তাই এ শক্তি প্রয়োগ মাঝে মাঝে জরুরী হয়ে পড়ে, আর এটা যদি না করা হতো তাহলে সেই অসাধারণ ও অভাবনীয় বিপ্লব সংঘটিত করা যেতো না যার কোনো নযির পৃথিবী আজও দেখাতে পারেনি । প্রাচীন ইতিহাসের তাতারীদের বিখ্যাত ধ্বংসাভিযান ও আধুনিককালে*

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।