1110://191717101-0101017895-00117 তখনো কোনো অন্ত্র যুদ্ধের পর্যায়ে পৌছেনি। ইতিপূর্বে আলোচ্য সূরার মধ্যে আসা বিবরণে জানা যায়, অমুসলিমদের সাথে মুসলিম সমাজের সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও নৈতিক কার্যক্রমের পার্থক্য পরিলক্ষিত হওয়ায় সেখানে এক তুমুল ছন্দ শুরু হয়ে যায়। মুসলিম সভ্যতা ও কৃষ্টির লক্ষ্য ছিলো জাহেলী যুগের বিভিন্ন বদভ্যাস ও রীতিনীতিকে উৎখাত করে আল্লাহ তায়ালা প্রদত্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা । পুরাতন সভ্যতার মূলোৎপাটন করে নতুন ইসলামী সমাজের পত্তন ঘটানো । এ কাজটি মোটেই কোনো সহজ ব্যাপার ছিলো না। বিশেষ করে মদীনায় দীর্ঘকাল ধরে যে সমাজ ব্যবস্থা চালু ছিলো তার শেকড় ছিলো অনেক গভীরে । সে শেকড় উৎপাটন করার লক্ষ্যে ইসলাম যখন কাজ শুরু করে তখন মুসলিম সমাজের দুশমনদের সাথে তাদের সংঘর্ষ অনিবার্ধ হয়ে ওঠে । এ মতপার্থক্য, তর্ক বিতর্ক, সংঘাত এগুলো ছিলো বাস্তব অস্ত্র সংগ্বামের সুচনা । অবশ্য তার সাথে সাথেই শক্রুর আক্রমণের মোকাবেলায় যুদ্ধের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ শুরু । এইভাবে ইসলামী ইমারতের ভিত্তি স্থাপিত হয় এবং নতুন ইসলামী ব্যবস্থার প্রাসাদ গড়ে উঠতে শুরু করে। তারপর চারপাশের বিরোধী সকল সমাজ ব্যবস্থার ওপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে এ কাজ নিরন্তর গতিতে এগুতে থাকে । সূরায়ে বাকারা ও সূরায়ে আলে ইমরানে বর্ণিত আলোচনায় অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে হলেও ইসলামী সমাজের অভ্যন্তরীণ গঠন প্রক্রিয়ার চমৎকার দৃশ্য আমরা দেখেছি। সমাজের আকীদা বিশ্বাস, ধ্যান ধারণা, পারস্পরিক ব্যবহার ও আচার অনুষ্ঠান, রীতিনীতি ও নিয়ম কানুন, লেনদেন ও সমাজ সামাজিকতা এসব কিছু পার্থীস্থিত বিরোধীদেরকে বিপুলভাবে প্রভাবিত করে, প্রভাবিত করে সেই সকল গোত্রকেও যারা সে বিরোধীদের সাথে সহযোগিতা করতো, তাদেরকে ষড়যন্ত্র করা ও মুসলমানদেরকে ধোকা দেয়ার পদক্ষেপ নেয়া থেকে নিরস্ত করে রাখতো । সাথে সাথে মুসলমানদেরকে সকল বিরোধী মহলের মোকাবেলায় নিশ্চিন্ত মনে ও জাত চোখে মযবুত হয়ে দাড়ানোর জন্যে উৎসাহিত করে, তাদের সংকল্পকে সুসংহত করে, যাতে করে যুদ্ধের যায়। এই একই ধরনের অবস্থা ও তার মোকাবেলায় প্রেরণা দেয়ার কথা এ সুরাতেও আমরা | দেখতে পাই। এ সময় জীবনের সকল দিক ও বিভাগে কাজ করার জন্যে এবং সকল অবস্থার মৌকাবেলায় মুসলমানদের মনমগয ও চিন্তা চেতনাকে প্রস্তুত করার জন্যে কোরআনে কারীম কাজ করেছে। বিশ্বাপালকের ওপর মযবুত চেতনার ভিত্তিতে গড়ে ওঠা মুসলিম সমাজ নবতর বিশ্বাসে .বলীয়ান হয়ে দুনিয়ায় নিজেদের মূল্যবোধ পরিমাপ করতে সক্ষম হয়, নতুন শক্তিতে বলীয়ান হয়ে তারা দৃঢ়তার সাথে নিজেদের পায়ের উপর দীড়িয়ে যায়, তারা তাদের প্রকৃতি থেকে জাহেলিয়াতের যাবতীয় আবর্জনার স্তূপ ঝেড়ে-মুছে ফেলে দেয়, তাদের অন্তর ও গোটা সমাজ দেহ থেকে জাহেলিয়াতের যাবতীয় কলুষ কালিমা ঝেঁটিয়ে পরিষ্কার করে ফেলে এবং সেথায় ঈমানী আলোর নূরাণী মশাল জ্বালিয়ে দেয়, সেখানে ইসলামী সমাজের স্গিগ্ধ গুলশানকে প্রতিষ্ঠিত করে- যার সুবাসে জাহেলী আরব ও তার আশপাশের সব মেকী রংমহল সুরভিত হয়; কিন্তু যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত থাকা বাতিল ব্যবস্থা ও তার ধারক বাহকদের পক্ষে, তাদের কায়েমী স্বার্থজাল ছিন্ন করে বেরিয়ে আসা এতো সহজ ব্যাপার ছিলো না, কিছুতেই তারা তাদের প্রভুত্ব কর্তৃত্বের আসন ছেড়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে দীড়াতে প্রস্তুত ছিলো না। তাই তারা ইসলামী সভ্যতার এই অনিরুদ্ধ জোয়ারকে থামিয়ে দেয়ার জন্যে রুখে দীড়ালো, রক্তক্ষয়ী যুদ্ধের দামামা ভেতরে ও
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।