Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 নামাযের মধ্যে বান্দাহ যা পায় এবং যে সম্পর্ক স্থাপিত হয় তার দ্বারা তার অনেক দুঃখ-কষ্ট লাঘব হয়, তার অন্তর প্রশান্ত হয়, তার অন্তরাত্মা তৃপ্তি লাভ করে, তার নিজ সত্তার মধ্যে ঘনীভূত অন্ধকার দূরীভূত হয়ে আলোর রেখা ফুটে ওঠে, সে অনুভব করতে থাকে যে, সে সদা-সর্বদা আল্লাহর হেফাযতে রয়েছে, তার নৈকট্য লাভ করছে এবং তার প্রয়োজন অনুযায়ী (বা তার চাহিদা মোতাবেক) তাকে তিনি নিজেই পরিচালনা করছেন। আর এটা তো অবশ্যই সত্য কথা, তার যে কি প্রয়োজন তা আল্লাহ তায়ালাই ভালো করে জানেন। যিনি তাকে সৃষ্টি করেছেন তিনিই তো ভালো করে জানেন যে, কিসে তার ভালো এবং কোন জিনিসে তার উপকার হবে । আর তিনিই তার যাবতীয় সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় সম্পর্কে সম্যক অবগত। এবারে আসুন, পরবর্তী ছোট্ট আয়াতে যে কথাগুলো সুস্পষ্টভাবে ফুটে উঠেছে তা বুঝার জন্যে একটু চেষ্টা করি; আর তা হচ্ছে মানুষের প্রাকৃতিক প্রয়োজন সম্পর্কিত; এরশাদ হচ্ছে, “আর যখন তোমাদের মধ্য থেকে কেউ পায়খানা থেকে আসে ।' এখানে খেয়াল করার বিষয়, “এই কাজটি করে আসে", এর বদলে বলা হয়েছে, “অমুক জায়গা” থেকে আসে। এর দ্বারা ইংগীতে বলা হয়েছে, এই কাজ সেরে আসো । এখানে এটাও লক্ষ্যনীয় যে, কোনো ব্যক্তি সমষ্টিকে সম্বোধন করে বলা হচ্ছে না, “তোমরা যদি পায়খানা থেকে আসো, বরং বলা হচ্ছে, “যদি তোমাদের মধ্য থেকে কেউ পায়খানা থেকে আসে । সম্বোধনের এই ভংগীতে কী চমৎকার শালীনতা রক্ষা করা হয়েছে এবং আদব রক্ষা করতে গিয়ে ইংগীতে কথা বলারই কি সুন্দর ভংগী। এইভাবে আল্লাহ মানুষকে কথা বলার ও আদব শিক্ষা দিচ্ছেন। আবার দেখুন, মেহেরবান আল্লাহ তায়ালা পুরুষ ও নারীদের মধ্যকার সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, “আর যখন তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করো” এই স্পর্শ দ্বারা বুঝানো হয়েছে, বিনত্র, লজ্জাবনতভাব ও মধুময় কোমল স্পর্শ, এ কথা দ্বারা হয়তো ইংগীতে বলতে চাওয়া হয়েছে বাস্তব কাজে উপনীত হওয়ার পূর্বে ভালোবাসাপূর্ণ সম্পর্ককে মধুময় করে তোলার আনুষাংগিক আচরণসমূহ অথবা মূল কাজটিও বোঝানো হতে পারে । ব্যাখ্যা যাই হোক না কেনো; এখানে লক্ষ্যযোগ্য বিষয় হচ্ছে রব্বুল আলামীন শালীনতাপূর্ণ ভাষা ও বর্ণনাভংগী ব্যবহার করে, পরোক্ষভাবে মানুষকে তিনি আদব-কায়দা, শালীনতা ও লজ্জা শরমের শিক্ষা দিচ্ছেন যাতে করে জীবনের সর্বক্ষেত্রে তারা এসবের প্রতিফলন ঘটাতে পারে এবং তাদের মধ্যে ্জানুভূতি ও শালীন আচরণ গড়ে ওঠে । আলাহ ভারীলানিজে রী ভনবনন হরে ানাজেলা নিবি? পবিত্র ব্যক্তিরাই উত্তম ও মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং প্রিয়, অপরদিকে সৃষ্টিকর্তা মানব ভি ানিনিকে তে হার কাজ ও ব্যবহার সর্বদাই ঘৃণ্য ও পরিত্যাজ্য । এসব কিছুর মাধ্যমে আন্মাহ তায়ালা চান মানুষের মধ্যে পবিত্র অনুভূতি জাত হোক ও পবিত্র সেইসব কাজ গড়ে উঠুক যা সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে প্রিয় এবং সকল সাধারণ মানুষের জন্যে উপকারী । পাক পবিত্র আল্লাহ তায়ালা মানুষের সৃষ্টিকর্তা, মানুষের মধ্য সব অনুভূতি বিরাজ করে তা তারই সৃষ্টি। তিনি তা সবই জানেন। তিনি চান, তার দেয়া এ অনুভূতিকে তীরই দেয়া বিধান অনুযায়ী মানুষ ব্যবহার করুক । আর তারই মধ্যে পবিত্রতা, পরিচ্ছন্নতা ও শালীনতা নিহিত।

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।