Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00॥ বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট সকল উপায়-উপকরণসহ পূর্ণ জাহেলিয়াতের প্রতিনিধিত্ব করতো, যাতে করে তারা তাদের মাঝে এ বিধানের পরিপূর্ণ প্রভাব জমাতে পারে, যাতে করে তাদের মাঝে অলৌকিক মোজেযা সংঘটিত হওয়ার ধরনটি স্পষ্ট হয়ে যায়, যে মোজেযার প্রদর্শন বিশ্বের অন্য কোনো বিধান ও মতাদর্শের পক্ষেই সন্ভব নয়। মানবজাতি কোথায় ওই বিধানকে খুঁজে পাবে যে বিধান তাকে হাত ধরে বহু উদ্ধু আসনে বসিয়ে দেবে, অথচ তার পূর্বের অবস্থান যেখানেই থাকুক না কেনো- অতি উচ্চে বা অতি নীচে সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। সে বিধান হলো একমাত্র আল কোরআন । এ বিধান তার চরিত্র ও মানষিকতা গঠনে, তাকে দৃঢ়করণে মানুষের সাথে তার সম্পর্ক নির্ণয়নে ভূমিকা রাখবে । মানুষ আপন অস্তিত্ব থেকে অন্য কোনো অস্তিতে পরিবর্তিত হয় না। তার সকল পরিবর্তন পরিবর্ধন এবং উন্নতি তার জীবনের সাথেই সংযুক্ত হবে, তার স্বভাব ও অস্তিত্বকে পরিবর্তন করবে, কিন্তু কখনো তাকে অন্য সৃষ্টিতে রূপান্তরিত করবে না। এখানে যা দেখা যায় আসলে এগুলো হচ্ছে বাহ্যিক পরিবর্তন ও উন্নতি মাত্র। এ পরিবর্তন মহাসমুদ্রের |. তরংগের ন্যায় যা তার মূল জলীয় স্বভাবের কোনো পরিবর্তন করে না, এমনকি তা তার স্থায়ী স্রোত ও গতিতে কোনো প্রভাব বিস্তার করে না। এটি সব সময় স্থায়ী স্বাভাবিক উপায়-উপকরণের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এখানে কোরআনের বক্তব্যসমূহ স্থায়ী সুদৃঢ় মানবীয় অস্তিত্বই সম্মুখীন হয়, আর এটা ওই উৎসেরই তৈরী যা মানব জাতিকে সৃষ্টি করেছে। তাই কোরআনী ভাষ্য ও বক্তব্য এখানে পরিবর্তনশীল পরিবেশ ও জীবনের সম্মুখীন হচ্ছে। পরিবর্তনশীল পরিবেশ ও তার নিত্য নতুন পর্যায়ের সমস্যারও কোরআন মোকাবেলা করছে। অথচ মানুষ সর্বাবস্থায় তার মৌলিক উপাদানের রক্ষণাবেক্ষণ করে। মানুষের মাঝে এ ধরনের প্রস্তুতি ও নমনীয়তা দুটোই রয়েছে। অন্যথায় তার পক্ষে জীবনের বিভিন্ন পরিবেশ, পরিস্থিতি ও পর্যায়ের মোকাবেলা করা সম্ভব হতো না। কেননা তার চার পাশে যা আছে সেগুলো কোনোটাই স্থায়ী নয়। এ কারণেই মানব জাতির জন্যে রচিত আল্লাহর এ বিধানের কিছু স্থায়ী বৈশিষ্ট্য নিহিত রয়েছে, কেননা এ বিধান সেই উৎস থেকেই এসেছে যেখান থেকে স্বয়ং মানুষ এসেছে। তিনিই এ বৈশিষ্ট্যসমৃহ তার মাঝে আমানত রেখেছেন এবং তিনি শেষদিন পর্যন্ত তার মধ্যে এগুলো বিদ্যমান রাখবেন। | এমনিভাবেই এ বিধান ও কোরআনের বক্তব্য পৃথকভাবে প্রত্যেক মানুষকে এবং সার্বিকভাবে গোটা মানবজাতিকে উর্ধে আরোহনের বিভিন্ন স্তর অতিক্রম করিয়ে সর্বোচ্চ আসন পর্যন্ত পৌছাতে সক্ষম হয়েছে। এ বিধান ও কোরআনী বক্তব্যকে মানুষ কখনো পেছনের দিকে নিয়ে আসতে সক্ষম হবে না এবং এর কোনো একটিকে নিয়ে সে নীচের দিকেও নেমে আসতে পারবে না। . আমাদের নতুন সমাজটি পুরাতন জাহেলিয়াতের আরব সমাজের মতোই, এটি শিল্লোন্নত সভ্য সমাজ বলে কথিত নতুন জাহেলিয়াতের আমেরিকা ইউরোপের সমাজের মতো নয়। আল্লাহর বিধান এবং কোরআনী ভাষ্যে সব কিছুই রয়েছে এবং পরিণামে তা ওই সত্তার খোজ পাবে, যে সত্ত্বা এ স্থান থেকে তাকে ধরে ওপর থেকে আরো ওপরে উঁচু থেকে আরো উঁচু আসনে নিয়ে যাবে, ইসলাম মানব ইতিহাসের কোনো এক জীবন্ত যুগে তা বাস্তবায়ন করে দেখিয়েছে। আসলে জাহেলিয়াত আমাদের ইতিহাসের বিগত সময়সমূহের মধ্যে থেকে একটিমাত্র অতীত সময়ের নাম নয়, বরং জাহেলিয়াত হচ্ছে প্রত্যেক যুগের সেই জীবন বিধানের নাম যেখানে মানুষ অন্য মানুষের দাসত্ব নিমজ্জিত হয় । এ বৈশিষ্ট্য বর্তমান বিশ্বের সকল জীবন বিধান ও মতাদর্শের

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।