Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 ভাবনা করার মতো ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলে, সে তখন অনেক বে-ফায়দা কাজে লিপ্ত হয়ে পড়ে। আসলে এসব কিছুর পেছনে ঈমানের দুর্বলতাই প্রধাণত' দায়ী, যার কারণে মানুষ তার প্রবৃত্তির কাছে পরাজয় বরণ করে, ঈমানের কমযোরী ও তার অবশ্যন্তাবী ফল যে নৈতিক দুর্বলতা, তাই তাকে অবসর কাটানোর জন্যে মদ ও জুয়ার দিকে শনৈ শনৈ এগিয়ে দেয়, যেমন করে ওপরে বর্ণিত আরো বহুতর বাজে খেলাধুলা তাকে নিশিদিন ব্যস্ত রাখে । এটা অতি সত্য কথা যে, এ দুটি বস্তুর প্রতি আকর্ষণ তাকে একবারে পাগল বানিয়ে ছাড়ে, যার কারণে তার বাহ্যিক জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। সে নানাপ্রকার মানসিক ব্যাধিতে ভুগতে থাকে এবং বহুবিধ না-ফরমানী কাজে লিপ্ত হয়ে পড়ে । মদাসক্ত হওয়ার পর সামান্য কিছু ব্যক্তিই এর ব্যতিক্রম হতে পারে । এসব পাগল করা উন্মাদনা থেকে অত্যাশ্্যজনকভাবে তাদের রক্ষা করার কাজটি শুধুমাত্র কিছু বড়ো বড়ো বুলি দ্বারাই সাধিত হয়নি, বরং এর পেছনে রয়েছে মানুষের মালিক মহান আল্লাহর দেয়া পূর্ণাংগ জীবন বিধান। এটা মানুষের তৈরী করা কোনো ব্যবস্থাপনার কেরামতি নয় । আল্লাহর ব্যবস্থাপনা ও মানুষের তৈরী করা বিভিন্ন ব্যবস্থার মধ্যকার মৌলিক পার্থক্য এখানে পরিষ্কারভাবে বুঝা যায়। অবশ্য আল্লাহর এ ব্যবস্থা অনুধাবন করার মতো মানুষ দুনিয়ায় খুব বেশী পাওয়া যায় না। ও এসব সামাজিক ব্যাধি দূর করা কোনো বাগাড়ম্বর কথা, কোনো দার্শনিকের চিন্তা-ভাবনা, কোনো কবির কাব্য, কোনো চিন্তাশীলের গবেষণা অথবা কোনো রাজা বাদশা বা রাষ্ট্রের কর্ণধারের কাজ নয়। রাষ্ট্রীয় পর্যায়ে অনেক যুক্তি পেশ করা যেতে পারে । কোনো ব্যবস্থার যৌক্তিকতা বয়ান করে অনেক চটকদার ও সুন্দর সুন্দর কথা বলা যেতে পারে, অথবা কোনো মুল্যবান দর্শনও পেশ করা হতে পারে, কিন্তু মানুষের বিবেককে জাগিয়ে তোলার কাজ মানুষের তৈরী করা ব্যবস্থা বা ক্ষমতাবলে কখনো সম্ভব হয় না। এটা সম্ভব হয় সেই মহান ও শক্তিধর বাণীর শক্তি দ্বারা যা আল্লাহ তায়ালা নাযিল করেছেন। এটা সম্ভব হয় সেই মহান সত্ত্বার পক্ষে যার হাতে রয়েছে সমস্ত ক্ষমতার চাবিকাঠি । সে পবিত্র ও শক্তিমান মালিকের ব্যবস্থাপনা মানুষের তৈরী যাবতীয় কর্মকান্ড থেকে বহু উর্ধে । মানুষের চিন্তা চেতনা, জ্ঞান গবেষণা ভুলে যাওয়া ও হারিয়ে যাওয়ার বৈশিষ্ট্য ভরা থাকে, অথচ তার যে অস্তিত্ব, তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম মহাপবিত্র সে মহান সত্ত্বা । মানুষের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্যে যারা ব্যবস্থা দিতে চায় তারা আল্লাহ তায়ালা প্রদত্ত ব্যবস্থা ছাড়া কোথেকে সেই চিরন্তর ব্যবস্থা দান করবে? কি করেই বা তারা গোটা মানবমন্ডলীর জন্যে মহা বিজ্ঞানময় ও মহাজ্ঞানী আল্লাহর নিয়ম নীতির সাহায্য ছাড়া নিজেদের বুদ্ধি বলে পূর্ণাংগ কোনো ব্যবস্থা রচনা করবে? আর যেসব বিষয়ে মহাত্রষ্টা ও মহা শক্তিমান আল্লাহ তায়ালা কোনো সুনির্দিষ্ট রূপ রেখা দান করেননি সে বিষয়ে মানুষ কিভাবে কোনো নির্দিষ্ট স্মারক স্থাপন করবে? হায় কখন এবং কিভাবে এই অসম্ভব কাজ করার প্রয়াসজনিত এই ধৌকাবাঁজি থেকে যে মানুষ রেহাই পাবে! এসব বিষয় থেকে নযর ফিরিয়ে নিয়ে আসুন আমরা একবার আল্লাহর আয়াতের দিকে আবার প্রত্যাবর্তন করি। এরশাদ হচ্ছে, “হে ঈমানদাররা মদমত্ত অবস্থায় নামাযের নিকটবর্তী হয়ো না কিছু অন্পবিত্র অবস্থা ও তার ৫খেন্ে পবিলভ্রতা অর্জন এ আয়াতে জানা গেলো, মদমত্ত অবস্থায় নামাযের ধারে কাছে আসতে নিষেধ করা হয়েছে। একইভাবে অপবিত্র থাকাকালেও গোসল না করা পর্যস্ত নামাযের নিকটবর্তি হতে মানা করা হয়েছে; তবে সফরে থাকাবস্থায় পানির অভাবে গোসল না করতে পারলে তার জন্যে তায়াম্মুম করে নামায পড়ার অনুমতি রয়েছে।

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।