Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017595-00117 ছিন্ন করে ফেললো, মানুষগুলো যন্ত্রণাদায়ক সামাজিক এ ভীষণ ব্যধি থেকে বেঁচে গেলো । সে শুভ্র সমুজ্বল মুক্ত আলোর বাতায়ন খুলে ঘুটঘুটে অন্ধকারের অমানিশা ছিন্ন করে বেরিয়ে এলো । দীন-হীন দাসত্বের নিগড় থেকে নিষ্কৃতি পেলো, শ্বাসরুদ্ধকর সংকীর্ণতার পরিবেষ্টনী উন্মোচন করে সে ইসলামের সুন্দর সুশীতল ও সুরভিত বাগানের ছায়াতলে বেরিয়ে এলো, কানায় কানায় তার দিল ভরে গেলো। তার ইচ্ছা মহান আযাদীর স্বাদ পেয়ে মহীয়ান হলে উঠলো মুক্ত বাধনমুক্ত। সকল সংকীর্ণতার উর্ধে পৌছে গিয়ে সে দুনিয়া ও আখেরাতের সুবিস্তীর্ণ প্রশস্ততা লাভ করলো । সকল বন্ধন ছিন্ন করে সে আজ মুক্ত হলো এবং ঈমানের বলে বলীয়ান হলো । সব পাওয়ার বড়ো পাওয়া এই তো তার সারাজীবনের কামনার বস্তু, সাধনার ধন। ঈমানের এই সজীব ও সুমধুর চেতনায় উদ্দুদ্ধ হয়ে মুসলমানরা মদের নেশার দিকে ফিরে যাওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত হয়ে গেলো । আল্লাহর ভয় তার হুকুম পালনের অনুভূতি তাদেরকে মিথ্যা আমোদ প্রমোদ ও মিথ্যা আবেগ চরিতার্থ করা থেকে রক্ষা করলো । ঈমানের এই অনভূতি হচ্ছে এমন এক স্বাদ যা মুসলমানকে বেহেশতের সুষমা দান করে এবং তার মধ্যে আল্লাহর নৈকট্যের চেতনা জাগায়, তার মহান নূরের মহিমাময় আলোকে সে উত্তাসিত হয়ে যায় । সে গভীরভাবে আল্লাহর নৈকট্যের স্বাদ পেতে থাকে বলে সহজেই সে মদের মজা ও তার নেশা ভুলে যেতে সক্ষম হয়। কখনো মদ পান করার দরুন, আবার কখনো বা দীর্ঘদিনের অভ্যাস পরিত্যাগ করার কারণে সৃষ্ট মাথাব্যথা ও বমি বমি ভাব ইত্যাদি নিয়ন্ত্রিত হয়ে এক সময়ে সে প্রশান্ত হয়ে যায়। এই ঈমানের শক্তিই তাকে জাহেলিয়াতের পুঞ্জীভূত অন্ধকার থেকে উদ্ধার করে এবং সকল প্রকার জটিলতার জট খুলে দেয়, যা ঈমানী শক্তি ছাড়া অন্য কিছু দ্বারা খোলা সম্ভব নয়। তার প্রকৃতির মধ্যে নিহিত সুপ্ত মানবতা জেগে ওঠার ফলে সে সুঁড়িখানা ও নেশাখোরদের আড্ডার মধ্য দিয়ে অতিক্রম করতে থাকলেও কোনো উন্মাদনা আর তাকে স্পর্শ করতে পারে না। ঈমান গ্রহণ করার কারণে তার মধ্যে সত্যের আলো ঝিলিক দিয়ে ওঠে এবং সে সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জন করে সাহসের সাথে সত্যকে ধারণ করে ও সকল প্রকার মহান কাজ করে পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার সেই দায়িত্ব পালন করে, যার জন্যে সব বিষয়ে খবর রাখনেওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সৃষ্টি করেছেন। নিয়ন্ত্রিত ব্যক্তিরাই তো আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি রক্ষা করতে পারে এবং তার খলিফা হওয়ার শর্তগুলো পূরণ করে হেদায়াতের আলোকময় পথে চলতে পারে । ফলের রস বিশেষ করে আংগুর ও খেজুর থেকে প্রস্তুত মদ আকর্ষণীয় হওয়ার দিক দিয়ে প্রচলিত জুয়ার মতোই । এগুলো অন্যান্য বে-ফায়দা খেলাধূলার শামিল । আজ মানুষ শরীর চর্চার নামেও বিভিন্ন প্রকারের খেলাধুলায় মেতে উঠেছে। এসব খেলাধুলা পরিচালনা ও প্রদর্শনের জন্যে সব দেশে ও সকল সমাজে অজস্র পয়সা ব্যয় করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ও দ্রুতগতিতে আবেগ সৃষ্টিকারী সিনেমা থিয়েটার ও অন্যান্য গান-বাজনার মাহফিলে মানুষকে মজিয়ে ফেলা হচ্ছে। যৌন উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে তাদেরকে জ্ঞানবিবর্জিত করে দেয়া হচ্ছে এবং অতীতের মতো আজকের নব্য জাহেলিয়াতে আরো অসংখ্য প্রকারের কর্মসূচী গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে ব্যক্তি ও দলীয় জীবনে নৈতিক উচ্ছংখলতা নেমে এসেছে। এ সকল বাজে কাজে মানুষ তখনই লিপ্ত হয়ে যায় যখন তার বিবেককে সে কাজে লাগায় না, বিশেষ করে আল্লাহ তায়ালা ও তীর ক্ষমতার প্রতি বিশ্বাসের মধ্যে যখন দুর্বলতা এসে যায়। ছিতীয়ত, তার মধ্যে যখন ঈমানের দুর্বলতা থাকে তখন সে সজাগ বিবেক নিয়ে কোনো কিছু চিন্তা

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।