Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1917171101-0101017895-00117 অনাচার নিশুলি করণে োবআনেন্র নীতি প্রিয় পাঠক, এ বিষয়ের ওপর আমি সংগত কারণেই কিছু নাতিদীর্ঘ আলোচনা করেছি, এর কিছু অংশ ইতিমধ্যেই বিবৃত হয়েছে। আবারো দেখুন আল্লাহর প্রেরিত এই আয়াতটির দিকে, “হে ঈমানদার ব্যক্তিরা তোমরা নামাযের নিকটবর্তী হয়ো না “এমন অবস্থায় যে তোমরা মদ পান করে মাতাল হয়ে রয়েছো, (যার কারণে) কী বলছো তোমরা বুঝতে পারছো না। লক্ষণীয় বিষয় হচ্ছে যে, এই আয়াতে কারো কোনো দোষ ধরা হয়নি, কোনো তিরফ্কারও করা হয়নি, কতো আদর মহব্বতের সাথে প্রচলিত অভ্যাস থেকে মুক্ত করার জন্যে মানুষের জাগ্তত বিবেককে আকর্ষণ করা হয়েছে। মানুষের মনমগযকে মাদবন্রব্যের অপকারিতা জম্পর্কে অবহিত করার ও সে অপকারিতা থেকে বাচানোর জন্যে এ ছিলো এক মধুর ও সুবিস্তীর্ণ পর্যায়ের আবেদন। এ আবেদনকে আরো জোরদার করার জন্যে বলা হয়েছে, “এটি খারাপ জিনিস' ৷ দেহ মনের জন্যে এটা লঙ্জাকর ও অপবিত্র অনুভূতি দানকারী, মানুষের মান-ইযযত ধ্বংসকারী এবং মানুষকে প্রদত্ত মর্যাদার প্রতীক যে জ্ঞান এটি তা বিনষ্ট করে দেয়। অতএব, এর ব্যবহার হচ্ছে অন্যতম একটি শয়তানী কাজ। এই বিস্তীর্ণ আলোকপাতের মধ্যে এর সাথে সম্পর্ক ছিন্ন করার পরোক্ষ আহবান অথবা এ বদ অভ্যাস পরিত্যাগ করার আবেদন রয়েছে আর এটা এইভাবে বাস্তবায়িত করা সম্ভব যে, নামাযের সময় যখন সমাগত হবে তখন শরাব পান করা যাবে না! আর যেহেতু প্রতি কয়েক ঘন্টা পরপরই নামাযের সময় হাযির হয়, সুতরাং বাধ্য হয়েই আস্তে আস্তে শরাব পান বন্ধ হয়ে যাবে । নামাযের হুকুম পালনের খেয়াল ও নামাযের সাথে মহব্বতের সম্পর্ক মোমেনের হৃদয় মনে মদের প্রতি অনীহা সৃষ্টি করেছে। বহু বছর ধরে লালিত একটি অভ্যাসকে পরিত্যাগ করানোর জন্যে কী চমৎকার ধারাবাহিকতা এবং হদয়াবেগের কাছে গ্রহণযোগ্য তার কি সুন্দর এ বৈজ্ঞানিক পদ্ধতি! এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তের মধ্যে যে সময়ের পার্থক্য তা তো শরাব পান করার জন্যে মোটেই যথেষ্ট নয়; সুতরাং কি করে তা পান করা যাবে, তাছাড়া আগেও একবার বলে দেয়া হয়েছে যে, “জিনিসটা তো খারাপ", অপেক্ষাকৃত ক্ষতিকরও বটে, এমন বাজে জিনিস না পান করলেই কি নয়? মন তো চায়, কিন্তু নামাযের ক্ষতি, শরীর ও মনের ক্ষতি, এতোসব ক্ষতি থেকে বাচার জন্যে মাত্র সামান্য একটু আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন, কেন তা পারা যাবে না। এতে আল্লাহ তায়ালা তো অবশ্যই খুশী হবেন। হা এই যে রেযায়ে ইলাহীর আকাংখা, এই তো হচ্ছে মোমেনের প্রধান আকর্ষণ । নামাযের জন্যে সময় রেখেই তবে শরাব পান করা যাবে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নামায আগে না শরাব আগে, নামাযের সমুয় ঠিক রাখতে গেলে তো শরাব ছাড়তে হয়, কারণ শরাব পান করার পর জ্ঞান না ফেরা পর্যস্ত নামাযের ধারে কাছেও যাওয়া যাবে না, আর নামাযের কথা তো কোনো অবস্থাতেই গৌণ মনে করা যেতে পারে না, কেননা নামাযই তো মোমেন জীবনের প্রধান স্তন্ত। আয়াতটি নাযিল হবার পর মোমেনদের দিলে এই কথাগুলোর আনাগোনা শুরু হয় এবং তা তাদের মধ্যে এক অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি করছিলো । এসব চিন্তা ভাবনা জাগিয়ে দেয়ার পর তাদের আরো অনেক কিছু বলার ও করার ছিলো । এ বিষয়ে হযরত ওমর (রা.)-এর কথা লক্ষণীয়, (তিনি তো সেই ওমর যিনি বলেছিলেন, *হে আল্লাহ আমাদের জন্যে আরো স্পষ্ট করে কিছু বলুন।'

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।