Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017595-00117 তারপর উন্মত্ত হয়েছি উল্লাসে যখন তখন শুধু আমি মালিক যৌনাবেগ ও আমার বাহনের 1" এমনি করে জাহেলী যুগের বহু কবিতায় মদ ও তার আনুষাংগিক বস্তু বিষয়ের উলংগ বিবরণ পাওয়া যায়। এই ছিলো জাহেলী সমাজ ও তার সমাজপতিদের চেহারা । | এমনি করে মুসলিম সমাজের শুরুর দিকে আমরা দেখতে পাই মদ নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ পর্যায়ের বিভিন্ন অবস্থা, দেখি তাদের অবস্থা যারা এসব ঘটনার নায়কের ভূমিকায় ছিলেন। এদের |. মধ্যে ছিলেন- ওমর, আলী, হামযা, আব্দুর রহমান ও আরো কিছু মহান এবং এঁতিহাসিক ব্যক্তি । এসব ঘটনাবলীর মাধ্যমে গভীর জাহেলিয়াতের যে চিত্র ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত চিত্র এই, ওমর (রা.) তার নিজের ইসলাম গ্রহণ করার বিবরণ দিতে গিয়ে বলেন, আমি জাহেলী যুগে মাদকাসক্ত ছিলাম, প্রায়ই বলতাম, অমুক মদ বিক্রেতার দোকানে যেতে পারলে আমি প্রাণভরে পান করতাম । ইসলাম গ্রহণ করার পরও তিনি মদ পান করতে থাকলেন, তারপর এই আয়াত নাযিল হলো, মদ্যপান নিষিদ্ধ হওয়ার দ্বিতীয় পর্যায় “ওরা তোমাকে জিজ্ঞাসা করছে মাদকদ্রব্য ও জুয়া সম্পর্কে ওদের বলে দাও, এ দুটির মধ্যে মহা অপরাধ বিরাজমান, কিন্তু মানুষের জন্যে এগুলোর মধ্যে কিছু উপকারও আছে; তবে এগুলো ক্ষতিকর দিক উপকার থেকে অনেক বড়ো । এ আয়াতগুলো নাধিল হওয়ার পর ওমর (রা.) কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন, বলে উঠলেন, “হে আন্মাহ তায়ালা! মাদক দ্রব্য সম্পর্কে আমাদেরকে তৃপ্তিজনক কিছু জানিয়ে দাও ।” এইভাবে তিনি বারবার একই কথা বলতে থাকলেন, অবশেষে নাযিল হলো, “হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা মদ পান করে মাতাল (জ্ঞানহারা) অবস্থায় নামাযের কাছেও যেয়ো না, যতোক্ষণ পর্যন্ত তোমাদের জ্ঞান ফিরে না আসে এবং যা বলছো তা বুঝতে না পারো ।' কিন্তু এরপরও হযরত ওমর (রা.) তৃপ্ত হতে পারেননি এবং অনবরত বলতে থেকেছেন, “হে আল্লাহ মালিক, তৃপ্তিজনকভাবে আমাদেরকে এ বিষয়ে জানিয়ে দাও আমরা প্রকৃতপক্ষে মদ পান একেবারেই পরিত্যাগ করবো কিনা ।" পরিশেষে সিদ্ধান্তকর সর্বশেষ নিষেধাজ্ঞা নাযিল হলো, মাদকদ্রবত হারাম হওয়ার ছুড়াভ্ত বোনা “অবশ্যই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরগুলো শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে । শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও ঘৃণা বিদ্বেষ ছড়াতে, আরো চায় তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামায থেকে দূরে সরিয়ে রাখতে । সুতরাং তোমরা কি এ সব (মদ-পান) থেকে বিরত হবে? হযরত ওমর (রা.) এ আয়াতটি শোনার সাথে সাথে বলে উঠলেন, হা, “আমরা থেমে গেলাম, আমরা থেমে গেলাম । তারপর সত্যই তিনি থেমে গেলেন। এই আয়াত নাধিল হওয়ার কারণ সম্পর্কে দুটি বিবরণ পাওয়া যায়, যার একটি আর একটির সম্পূরক ও সহায়ক । এ রেওয়ায়াত দুটিতে মোহাজেরদের দু'জন আলী ও আব্দুর রহমান বিন আওফ এবং আনসারদের মধ্যকার সা'দ বিন মায়াষের ঘটনা পাওয়া যায়। রেওয়ায়াতকারী হযরত সা'দ বিন মায়াষের বরাত দিয়ে বলেন, “চারটি আয়াতে এই মদ নিষিদ্ধ হওয়ার কথা নাধিল হয়েছে। আনসারদের মধ্যকার এক ব্যক্তি একদিন কিছু খাবার তৈরী করে মোহাজের ও

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।