Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 যেমন অনুভব করি, সেভাবে এ সূরার মধ্যেও একটি বিষয় অনুভব করি, আর তা হচ্ছে জীবন্ত সত্তার সাথে তার ডাকে সাড়া দেয়া। সম্প্রীতি ও সহানুভূতির এমন অনুভূতি, যার গুণাবলী পরিচিতি, বৈশিষ্ট্য সবই পৃথক, নির্দিষ্ট ও দিক-নির্দেশনার অধিকারী এবং যার মাঝে প্রাণ চাঞ্চল্য ও অনুভূতি লুকায়িত আছে। যে জাহেলী সমাজ থেকে মুসলিম সমাজকে আলাদা করে নেয়া হয়েছে, তার বৈশিষ্ট্যসমূহ নিশ্চিহ্ত করতে এই সুরা চেষ্টা করছে। তার আবর্জনাকে দূরে নিক্ষেপ করে তাতে মুসলিম সমাজের বৈশিষ্ট্যের সংযোজন করা, জাহেলিয়াতের আবর্জনা ও জঞ্জাল থেকে তাকে পবিভ্র করা এবং তার স্বকীয়তাকে পরিষ্কার করতে সূরা আন নেসা সর্বত্র চেষ্টা করেছে। আল্লাহর বিধানের স্বভাব বর্ণনার মাধ্যমেও তা করা হয়েছে- যার থেকে সে স্বতন্ত্র বৈশিষ্ট্যের উৎপত্তি হয়েছে। মোশরেক, আহলে কেতাব বিশেষ করে ইহুদী- যারা তার পার্থ লুকিয়ে রয়েছে, তাদের চিহ্িতকরণ, দুর্বল ঈমানদার ও মোনাফেক চক্রের ঘাপটিমারা শত্রুদের চিহ্নিতকরণ, তাদের যাবতীয় ষড়যন্ত্র, চক্রান্ত এবং ঘৃণ্য প্রচারের মুখোশ উন্মোচন করা, তাদের ভ্রান্ত চিন্তা চেতনা, কর্মসূচী ও পদ্ধতি বর্ণনা করাও এর কর্মসূচির অন্তর্ভুক্ত । সূরাটি এর সাথে এও বলেছে যে সমস্ত বিধান ও নিয়ম-নীতি এমনভাবে প্রণয়ন করতে হবে যা ওপরে বর্ণিত যাবতীয় বিষয়গুলো সীমিত ও নিয়ন্ত্রণ করবে, অতপর এগুলোকে মযবুত ধাঁচে ঢেলে সাজাতে হবে। আমরা এখানে জাহেলিয়াতের আবর্জনাকে নতুন বিধান, মূল্যবোধ এবং যথার্থতার সাথে সাংঘর্ষিক অবস্থায় দেখতে পাই। একইভাবে আমরা জাহেলিয়াতের বৈশিষ্ট্যসমৃহকে দেখতে পাই নতুন জীবন বিধানের বৈশিষ্ট্যসমূহকে মুছে ফেলার চেষ্টায় সং্রামরত | এখানে আমরা আরো অবলোকন করি যে, যুদ্ধের ব্যাপারেও আল্লাহর প্রদত্ত বিধান এই কোরআনের মাধ্যমে তার লক্ষ্য বাস্তবায়নে সদা সচেষ্ট রয়েছে। ভয়াবহতা, গভীরতা ও প্রশস্ততার দিক থেকে এ যুদ্ধ দুনিয়ার সাধারণ যুদ্ধ থেকে কোনো অংশেই কম নয়। আমরা যখন সে সমস্ত জাহেলী আবর্জনার দিকে গভীরভাবে দৃষ্টিপাত করি যার কিছু কিছু জিনিস ইসলামী সমাজ জাহেলী সমাজ থেকে বহন করে নিয়ে এসেছে- এ(র কয়েকটি দিকের বর্ণনা এই সূরায় এসেছে, আর বাকী দিকগুলোর বর্ণনা এসেছে অন্যান্য সূরায় ।) তখন কখনো কখনো আমাদের বিস্মিত হতে হয়। এমনকি এ সমস্ত আবর্জনা এ সূরাটি নাধিল হওয়ার সময় সে সমাজে দীর্ঘকাল ব্যাপী বিজয়ীর বেশে উপস্থিত ছিলো । আশ্চর্যের বিষয় এই যে, এ সমস্ত আবর্জনার উপস্থিতি এখনও মুসলিম সমাজে বিদ্যমান । . ইসলামী বিধান মুসলিম দলটিকে যে উঁচুস্থানে উন্নিত করেছে, তার দিকে তাকালে আমাদেরকে বিস্মিত হতে হয়। এ দুর্লভ বিধান মুসলিম দলটিকে নীচু আবর্জনাময় পরিবেশ থেকে বের করে এনে এক সর্বোচ্চ শৃংগে আসীন করেছে। এ দুর্লভ বিধানের অনুসরণ, অনুকরণ ব্যতিরেকে এ উঁচু আসনে আরোহণ করা মানব জাতির জন্যে কখনো সম্ভব নয়। একমাত্র এই অনুপম জীবন বিধানই মানব অস্তিত্বকে নীচুতা থেকে মুক্তি দিয়ে ধীরে ধীরে নম্রতা, ধৈর্যশীলতা, সহনশীলতা, স্থিতিশীলতার সর্বোচ্চ স্থানে আসীন করাতে সক্ষম । যে ব্যক্তি মানব জাতির ইতিহাসের এ অনুপম দৃশ্যের প্রতি সৃক্সদৃষ্টি নিক্ষেপ করবে, তার সামনে মহান রেসালাতের জন্যে তৎকালীন আরব উপদ্বীপের লেখাপড়া না জানা এই মূর্খ লোকদের নির্বাচনে আল্লাহ রব্বুল আলামীনের হেকমতের একটি দিক পরিন্ফুট হয়ে উঠবে। সেখানে তারা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, চরিত্র, চিন্তা চেতনা, বুদ্ধি, অনুভব, বর্ণনা ও

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।