11110://1591717101-0101017895-00117 লোকদের জন্যে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা ও নিজের গুরুত্ব বাড়ানোর আকাংখা প্রকাশ পায় তখনই এসব সমস্যা দেখে দেয় । এ অবস্থা দেখা দিলে বুঝা যায় আল্লাহর দেয়া নেয়ামতকে সে গোপন করছে। লোক দেখানো কাজের মুলঠাকসন নৈতিক চরিত্রকে সুদৃঢ় ঈমানের ভিত্তিতে গড়ে তোলার জন্যে এ প্রসংগে তাগিদ দেয়া হয়েছে। ঈমানী চরিত্র এবং কুফুরী চরিত্র কখনোই এক বস্তু নয়। পবিত্র কাজ ও পবিত্র চরিত্র গড়ে ওঠার পেছনে রয়েছে আল্লাহ তায়ালা ও রোজ হাশরের প্রতি ঈমান, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির একান্ত ইচ্ছা এবং আখেরাতে এর প্রতিদান লাভের বাসনা । এটা হচ্ছে এমন একটি মহান আকাংখা যা দুনিয়ার কোনো ফায়দা চায় না বা মানুষের কাছ থেকে কোনো প্রতিদানও আশা করে না, মানুষের কাছে কোনো প্রতিদানও আশা করে না, মানুষের কাছে কোনো স্বীকৃতি চায় না। ঈমান হচ্ছে আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্তির আশা, আখেরাতের জীবনের আকাংখা এবং আল্লাহর কাছেই সমস্ত কাজের প্রতিদান পাওয়ার আশা যদি. মোমেনের অন্তরে না থাকতো তাহলে সে অবশ্যই অন্য পাচজনের মতো দুনিয়ার জীবনের মূল্যায়ন করতো এবং মানুষের কাছে স্বীকৃতি আশা রাখতো । আসলে দুনিয়ার জীবন ও এ জীবনের লোভনীয় ব্তুপ্তলোর লোভ সংরক্ষণ করার জন্যে প্রয়োজন হচ্ছে পূর্ণ ঈমান। এছাড়া অন্য কোনো জিনিস এমন নেই যা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তাকে পার্থিব মোহের উর্ধে তুলতে পারে! দুনিয়ার জীবনকে সে যখন অত্যন্ত সুন্দর করে দেখে এবং তার মোহে পড়ে যায় তখন সে কল্পনাই করতে পারে না যে, এক সময়ে এ জীবন শেষ হয়ে যাবে, আর এই জন্যেই এ জীবনকে সে আখেরাতের জীবনের ওপরে অগ্থাধিকার দিতে পারে না । এই জন্যেই সে কৃপণতা করতে পারে, অপরকে কৃপণতা করতে উ্কাতে পারে এবং নিছক আন্মাহর সন্তুষ্টির জন্যে কাজ না করে মানুষকে দেখানোর জন্যে কাজ করে। এ বিষয়ে শিক্ষা দিতে গিয়ে কোরআনের ব্যাখ্যায় বলা হয়েছে, আর আল্লাহ তায়ালা যাবতীয় ক্রুটি বিচ্যুতি ও প্রয়োজনের উর্ধে । তার মধ্যে ভালো লাগা বা মন্দ লাগার কোনো প্রশ্বই ওঠে না, তার নিজস্ব কোনো প্রয়োজন নেই। আল্লাহর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে, তার প্রিয় সৃষ্টি মানুষ সেইসব আযাব থেকে বেঁচে যাক যা কাফেরদের জন্যে নির্ধারিত রয়েছে। এরশাদ হচ্ছে, “আমি কাফেরদের জন্যে অপমানজনক শাস্তি নির্ধারণ করেছি।” এ অপমান হচ্ছে অহংকারের ফলে নিজেকে বড়ো করে দেখার শাস্তি । কোরআনের ঘোষণায় জানানো হয়েছে যে, মানুষ এই কদর্য খাসলাৎ ত্যাগ করুক, তাদের অন্তরের মধ্যে এসব ঘৃণ্য ও মন্দ প্রবণতার প্রতি যথাযথ ঘৃণা সৃষ্টি হোক এবং সে অনুভব করুক যে এসব মন্দ প্রবণতার পেছনে শয়তান কাজ করছে। শয়তান তার বন্ধু সেজে এই মিথ্যা ও ভুল জিনিসকে তার সামনে রংগীন ফানুস হিসেবে তুলে ধরছে। সে যে চির শত্র তা জানতে গিয়ে আল্লাহ তায়ালা ঘোষণা দিচ্ছেন, . শয়তান যখন কারো বন্ধু ও সাথী হয়ে যায়। তখন সে নিকৃষ্ট বন্ধু হিসেবেই কাজ করে ।” জানা যায় যে, এ আয়াতগুলো নাধিল হয়েছিলো মদীনার ইহুদীদের সম্পর্কে। এখানে বর্ণিত কথাগুলো তাদের ব্যাপারেই খাপ খায়। মোনাফেকদের ওপরও কথাগুলো প্রজোয্য হতে পারে। অবশ্য এরা উভয় সম্প্রদায়ই মুসলমান সমাজের সাথে মিলেমিশে চলাফেরা করতো, আল্লাহ
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।