11110://1591717101-0101017595-00117 শব্দের আওতাভুক্ত) এরাও ব্যাপক অর্থে সর্বপ্রকার সদ্যবহার পাওয়ার দরকার । এই দুই ধরনের প্রতিবেশীর হক সাধারণ সংগী বা বন্ধু-বান্ধব থেকে বেশী, কারণ প্রতিবেশী তো তার সার্বক্ষণিক কাছের লোক । বন্ধু-বান্ধবের সাথে সাক্ষাত হয় কালে-ভদ্রে। এরপর আসছে অন্যদের অধিকার । তাফসীরে 'রফীক' সম্পর্কে বলা হয়েছে, সাময়িক সংগী, যে সফরের সময় সাময়িকভাবে পাশে থাকে। তারপরে আসছে মোসাফেরের অধিকার সম্পর্কে। এ ব্যাপারে কথা হচ্ছে মোসাফের এমন এক ব্যক্তি যে, তার নিজের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ধন-সম্পদ হারিয়ে ফেলে বেকায়দায় পড়ে গেছে। আবার আসছে “রফীক'-এর কথা, যার সাথে কখনো কখনো মেলামেশা হয়। এরা বাড়ীর কর্মচারীও হতে পারে, কিন্তু এই শব্দটি অত্যন্ত ব্যাপক হওয়ার কারণেই এই শব্দের অর্থে বনী আদমের মধ্যে থেকে দুনিয়ার যে কোনো এলাকার মানুষই হতে পারে। একথা বলার পর অহংকার ও বাহাদূরী প্রদর্শন, কৃপণতা করা, অন্যকে কৃপণ হতে বলা, আল্লাহর রহমত ও দয়া প্রাপ্তির কথা গোপন করা, লোক-দেখানো খরচ এবং আল্লাহ তায়ালা ও আখেরাতের উপর ঈমান না থাকা এবং শয়তানের অনুসরণ ও শয়তানী কাজে জড়িত থাকার পরিণাম হিসেবে এসব কিছুর প্রতিক্রিয়া সহজেই দেখা যায়। “অবশ্যই আন্রাহ তায়ালা অহংকারী ও বাহাদুরী প্রদর্শনকারীকে ভালোবাসেন না। যারা নিজেরা তো কৃপণতা করেই, অপরকেও কৃপণতা করার জন্যে উষ্কানি দেয়, আর যা কিছু নেয়ামত আল্লাহ তায়ালা নিজ মেহেরবানী দ্বারা তাদের দিয়েছেন তা গোপন করে । এসব নেমক হারাম কাফেরদের জন্যে আমি বেদনাদায়ক আযাব নির্ধারণ করে রেখেছি। অন্য আর এক শ্রেণীর লোক আছে, যারা তাদের সম্পদ লোক দেখানোর জন্যেই খরচ করে এবং শেষ বিচারের দিনকে বিশ্বাস করে না । আর এইভাবে শয়তান যার বন্ধুতে পরিণত হয়ে যাবে, সে তার নিকৃষ্ট সংগী হিসেবেই কাজ করবে ।' এমনিভাবে এখানে ইসলামী জীবন বিধানের একটি মৌলিক দিকও ফুটে উঠেছে, আর তা হচ্ছে অন্তরে আল্লাহর প্রতি গতীরভাবে বিশ্বাস নিয়ে মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, এই বিশ্বাসের বলে বলীয়ান হয়ে আল্লাহর ইচ্ছাবিরোধী যাবতীয় তৎপরতার বিরুদ্ধে রুখে দীড়ানো, এক আল্লাহর ওপর ঈমান ও তার পূর্ণ আনুগত্যের ভিত্তিতে যাবতীয় সামাজিক সম্পর্ক স্থাপন করার কাজ করতে হবে । এই ঈমান ও আনুগত্য পূর্ণ কাজের মধ্যে আল্লাহর সাথে মিলিত হওয়ার কথাটি সর্বদা মনে থাকতে হবে, তাহলেই তার সক্তষ্টির উদ্দেশ্যে মানুষের ওপর এহসান করাটা সহজ হয়ে যাবে। এর বিনিময় সে আশা করবে একমাত্র পরকালীন জীবনে । অত্যন্ত বিনয় নম্রতা দয়ার্র চিত্তে এবং জ্ঞান বুদ্ধি সহকারে, একথা অবশ্যই তাকে স্মরণ রাখতে হবে যে, আল্লাহর কোনো বান্দাহ যা কিছু খরচ করে সেগুলোও আল্লাহর দেয়া নেয়ামত । এগুলো তার নিজস্ব পয়দা করা কোনো জিনিস নয়। আর আল্লাহ তায়ালা তীর দয়ার ভান্ডার থেকে না দিলে এগুলো পাওয়ার কোনো যোগ্যতাই তার ছিলো না। অপরদিকে একথাও তাকে বুঝতে হবে যে, আল্লাহ তায়ালা ও রোজ হাশরকে অস্বীকার করার কারণেই মানুষের মধ্যে অহংকার ও নিজের বাহাদুরী প্রদর্শনের মানসিকতা গড়ে ওঠে । কৃপণতা করা ও অপরকে কৃপণতা করার জন্যে উস্কানি দানের প্রবণতা, তার মেহেরবানী ও নেয়ামতকে গোপন করার কু-প্রবৃত্তি এই কারণেই দেখা যায়। যখন সে মানুষের সাথে সদ্যবহার না করে, কাউকে কিছু দেয়া থেকে বিরত থাকে অথবা দিলেও লোক দেখানো মনোভাবটি সেখানে প্রদ্ষুটিত হয়ে ওঠে বেশী এবং এ দান-দক্ষিণার মধ্যে নিজের বড়োত্্ প্রদর্শনের ইচ্ছাটাই ফুটে ওঠে এবং
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।