Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 মেহেরবান আল্লাহ তায়ালা, যিনি পিতা বা সন্তান কাউকে পরিত্যাগ করেন না। পরিত্যাগ করেন না কোনো -সন্তানকে বা তার পিতামাতাকে, আর তিনি তীর বান্দাদের পারস্পরিক সম্পর্কেও পুরোপুরি অবগত, সে সন্তান হোক বা পিতামাতা হোক সবার খবরই তিনি রাখেন । উভয়পক্ষকেই তিনি তাদের কর্তব্য সম্পর্কে সজাগ করছেন। এ আয়াতে এবং অনেক স্থানের আলোচনায় দেখা যায় যে, যতো নেকীর কাজ আছে তন্মধ্যে আত্মীয়স্বজনের প্রতি স্ধযবহারকে অনেক উঠতে স্থান দেয়া হয়েছে। বরং আরো স্পষ্ট করে বলতে গেলে বলতে হয় যে, আত্মীয়স্বজনের সাথে সদ্যবহারের মাধ্যমেই সমস্ত “ভালো” বা নেকীর কাজ শুরু হয়। বিশেষ করে, নিকক আত্মীয়তা বা সাধারণ আত্মীয়তা যেটাই হোক না কেনো, তাদের সাথে সম্যবহারের মাধ্যমে যে পুণ্য বা নেক কাজের সুচনা হয় জীবনের অন্যান্য ক্ষেত্রে তারই প্রসার ঘটে । বিশ্ব মানব পরিবারের সদস্যরা যেখানেই থাকুক না কেন তারা যদি সাহায্য প্রার্থী হয় তাহলে সেখানেই তাদেরকে সাহায্য করার মাধ্যমে সওয়াব অর্জন করা যায়। এটাই প্রকৃতির ধর্ম, মানব প্রকৃতি এই ধর্মেই বিশ্বাসী । ইসলামে সকল সওয়াবের বড়ো সওয়াব হচ্ছে এই মানব সেবা, মানুষের প্রতি দয়া প্রদর্শন এবং মানুষের দুঃখ বেদনা দূর করার কাজে সহযোগিতা করার কাজ । সহানুভূতি ও সহযোগিতা প্রথম শুরু হয় নিজ গৃহের পরিবেষ্টনীতে ছোটো পরিবারের মধ্যে, তারপর জীবনের বৃহত্তর পরিসরে । যখন যেখানেই সে থাকুক না কেন, মানুষের এ দরদী মনের বহিঃপ্রকাশ ঘটে অন্যদের সাথে ব্যবহারের মাধ্যমে । পারিবারিক পরিবেশে মানুষের যে দয়া মহব্বতপূর্ণ হৃদয় গড়ে ওঠে, তার সেই হৃদয়াবেগের ছোয়া প্রথম তার আত্বীয়স্বজনেরা যেহেতু প্রকৃতিগতভাবেই তাদের প্রতি সে দরদী হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে ইসলামী সংগঠনের সদস্যদের প্রতি তার মন দরদী হয় এবং সেখানে সে সাধ্যমতো সাহায্যের হাত প্রসারিত করে। রক্তের সম্পর্কের পর আদর্শের কারণে গড়ে ওঠা এ সম্পর্ককে তার কাছে অত্যন্ত গুরুতৃপূর্ণ বলে মনে হয়। যেমন পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বানুভূতি থাকে, তেমনি ইসলামী সংগঠনের দুস্থ ভাইদেরকে দীড় করানোর জন্যে তার উদ্বেলিত হওয়া প্রয়োজন । যাতে করে কর্মসংস্থানের এই বিরাট দায়িত্ব রাষ্ট্র সংস্থাকে একা বহন করতে না হয়। যখন সমাজের ব্যক্তিরা বেকার লোকদের স্থায়ীভাবে কোনো সরাসরি কর্মসংস্থানে অপরাগ হয়ে যায় তখন সংগঠনকে এ দায়িত্ব বহন করতে এগিয়ে আসতে হয়। অবশ্যই একথা সত্য যে, ব্যক্তির প্রচেষ্টা থেকে সাংগঠনিক প্রচেষ্টা অনেক বেশী কার্যকরী হয়। এইভাবে ইসলামী জীবন ব্যবস্থার যে রূপরেখা এখানে টানা হয়েছে তাতে সমাজের সর্বস্তরের মানুষের কর্মসংস্থান থেকে নিয়ে অন্যান্য যাবতীয় ব্যবস্থা করার দায়িতু ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্ত হয়ে যায় এইভাবে বিশ্বমানবতার যাবতীয় সমস্যা সমাধানের পথ হয়ে যায়। কোরআনের আলোকে সামাজিক এ দায়িত্ব বহনের কাজ শুরু হতে হবে পিতামাতার প্রতি এহসান দিয়ে ৷ পিতামাতার প্রতি এহসানের এই কাজ শুধুমাত্র মাতা-পিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে আত্মীয়দের পর্যন্ত ছড়িয়ে পড়বে । তাদের থেকে নিয়ে এটা ছড়িয়ে পড়বে এতীম ও মেসকীনদের প্রতি । এমনকি সে এতিমরা যদি প্রতিবেশী থেকে দূরেও অবস্থান করে তবুও তারা প্রতিবেশীদের তুলনায় অগ্রাধিকার পাবে, যেহেতু তাদের প্রয়োজন ও অভাব প্রতিবেশীদের থেকে অনেক বেশী এবং আর্থিক সাহায্য সহযোগিতা ও সুন্দর ব্যবহার দ্বারা প্রতিপালিত হওয়ার অধিকার তাদের বেশী। এরপর আসছে কাছের প্রতিবেশীর কথা । তারপর বলা হয়েছে “আজনবী' প্রতিবেশী । (আজনবী বলতে বুঝায় আগন্তুক বা অচেনা দূরের প্রতিবেশী, সাময়িক প্রতিবেশীও এ 6১৬৩০

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।