11110://1591717101-0101017595-00117 আনুগত্যবোধই লেনদেনের মূলনীতিকে নিয়ন্ত্রণ করে, যেহেতু সেক্ষেত্রে মানুষের বিবেক ও ব্যবহারের মধ্যে এক পবিত্র ভাবধারা বিরাজ করতে থাকে । এই আনুগত্যপূর্ণ মনই জীবনের শেষ পর্যন্ত আল্লাহর পথে তাকে টিকে থাকতে সাহায্য করে। একমাত্র তার কাছেই সে তখন সাহায্য প্রার্থী হয়, অন্য কারো কাছে নয় এবং একমাত্র তার কাছেই দুনিয়া ও আখেরাতের যাবতীয় প্রয়োজন পূরণের জন্যে আকুতি জানায় । ইসলামী আকীদা ও ইসলামী বিধানের এইটিই হচ্ছে মূল দিক এবং আল্লাহ তায়ালা প্রদত্ত সঠিক ও সার্বিক বিধানের কার্যকারিতার ব্যাপারেও এ বিশ্বাসই হচ্ছে চূড়ান্ত ও শেষ কথা। পিতামাতা ও আত্মীয়স্বজনের প্রতি এহসান প্রদর্শনের ক্ষেত্রেও এই বিশ্বাস প্রধান ভূমিকা রাখে । অন্যান্য মানুষের প্রতি এহসান প্রদর্শনের ক্ষেত্রেও এই বিশ্বাস এবং এই আনুগত্যবোধ কাজ করে, একথা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তারপর এখানেও আল্লাহর এবাদাত এবং তীর প্রতি বিশ্বাসের দাবী হিসেবে পিতামাতা ও অন্যান্য দলের মানুষদের প্রতি এহসানের কথা বলা হয়েছে, আর একইভাবে দেখা যায় আল্লাহর প্রতি আনুগত্যবোধ এবং তার প্রতি প্রগাঢ় বিশ্বাসের মধ্যে এবং বিশ্ব-মানব সম্পর্কিত বর্তমান বিধানের মধ্যে বেশ মিল রয়েছে। এ আলোচনার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে, পরিবারের সদস্যদের মধ্যে যে কারণে সম্প্রীতি, দরদ, সহানুভূতি ও সহযোগিতা গড়ে ওঠে, সেই একই কারণে বিভিন্ন মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও সে দরদ মহব্বত গড়ে উঠতে পারে । সবার মধ্যেই সেই একই ভাবধারা বিশ্বাসের দৃঢ়তা ও বাস্তব আনুগত্যবোধ গড়ে তোলা প্রয়োজন, আর সেই জন্যে এরশাদ হচ্ছে, “তোমরা শুধু আল্লাহর এবাদাত করো এবং তার সাথে অন্য কাউকে শরীক করো না ।" এখানে এই দুটি নির্দেশের মধ্যে বিশেষভাবে খেয়াল করার প্রথম কথাটি হচ্ছে আল্লাহর এবাদাত সম্পর্কিত এবং দ্বিতীয়টি হচ্ছে তার সাথে অন্য কারো এবাদাত সম্পর্কে নিষেধাজ্ঞা সম্পর্কিত। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তাতে বুঝা যায় যে, মানুষ যতোপ্রকার জিনিসের পূজা অর্চনা, অন্ধ আনুগত্য, অন্ধ ভক্তি প্রদর্শন করে তা সবই নিষেধ। তাই বলা হয়েছে, “আর তার সাথে কোনো জিনিসকেই শরীক করো না।' “শাইয়ান' শব্দ দ্বারা নিষ্প্রাণ জীবন জানোয়ার মানুষ রাজা-বাদশাহ বা শয়তান সকলকেই বুঝানো হয়েছে এরা সবই “শাইয়্যান” শব্দটির আওতাভুক্ত । এ্বহসাীলেল পন্রিখি তারপর আলোচনার ধারা এগিয়ে চলেছে বিশেষভাবে পিতামাতার প্রতি এবং সাধারণভাবে আত্মীয়স্বজনের প্রতি এহসান সম্পর্কে । অত্যন্ত গুরুত্বের সাথে সন্তানদের জন্যে পিতামাতার পক্ষ থেকে ওসীয়ত করার কথা বলা হয়েছে। পিতামাতা সন্তানদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিতে ভুল করেন না, তবুও আল্লাহ তায়ালা বিশেষভাবে স্মরণ করাচ্ছেন, যেহেতু আল্লাহ তায়ালা সর্বাবস্থায় পিতামাতার প্রতি কর্তব্য পালন করার কথা স্মরণ করান। যদিও সন্তানরা জন্মগতভাবে পিতামাতার প্রতি যতুবান হওয়ার তীব্র অনুভূতি রাখে । সন্তানদের জন্যে পিতামাতা সকল সময়েই চিন্তা ভাবনা করেন এবং বরাবরই অভিভাবক থাকেন। তাদের প্রতি দরদ, সহানুভূতি ও মহব্বত সকল সন্তানের অন্তরে ও চেতনার মধ্যে সাধারণভাবেই রয়েছে। তবে যেহেতু প্রকৃতিগতভাবে পিতামাতার দরদের থেকে নিজ সন্তানের প্রতি মানুষ দরদী হয় বেশী, এই জন্যে আল্লাহ তায়ালা বিশেষভাবে পিতামাতার প্রতি কর্তব্য পালন করার কথা ম্মরণ করিয়ে দিচ্ছেন। মানুষ পেছনের কথা ভুলে গিয়ে সামনের দিকেই দেখে বেশী, এটাই তার স্বভাব । এজন্যে পরম করুণাময়
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।