11110://1591717101-0101017595-00117 আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ও শেরেক থেকে দূরে থাকতে গিয়ে একমাত্র তাওহীদ বিশ্বাসই প্রেরণা যোগায় । পারিবারিক জীবনে এবং সাধারণভাবে সামাজিক পরিবেশে এহসান (তথা সুন্দর ব্যবহার ও পরোপকার) করার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করে, এই বিশ্বাসই কৃপণতা অহংকার, বাহাদূরী প্রদর্শন এবং মানুষকে কৃপণতার কাজে উৎসাহ দান করার কাজকে আমাদের কাছে ঘৃণিত করে তোলে, আল্লাহর মেহেরবানীর দানগুলোকে গোপন করতে, তা ধন সম্পদ হোক, জ্ঞানগত নেয়ামত হোক বা দ্বীনদারীর নেয়ামত- যাই হোক না কেনো । এই তাওহীদ বিশ্বাসই শয়তানের অনুসরণ করার ব্যাপারে তাকে সতর্ক করে, সতর্ক করে পরকালে আযাবের কথা উপেক্ষা করাকে । তাওহীদ বিশ্বাসের সাথে এসব কিছুর সম্পর্ক অবিচ্ছেদ্য । যারা একমাত্র আল্লাহর দাসত্ব করে এবং অন্য কাউকে তাঁর সাথে শরীক করে না তাদের জীবন বিশেষ সীমার মধ্যে আবদ্ধ । তারা একই নীতির মধ্যে জীবন যাপন করে এবং কোনো সময়েই আল্লাহর বিধানের মধ্যে মনগড়া কোনো ব্যাখ্যা দেয়ার দুঃসাহস করে না, আন্মাহর সার্বভৌমত্বের সাথে অন্য কারো সার্বভৌমত্বকে মেনে নেয় না, না তারা আল্লাহর হুকুমের বিপরীত কোনো কাজে কোনো মানুষের আনুগত্য করে । আল্লাহর ঘোষণা, “নিরংকুশভাবে তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তার সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সাথে এহসান করো । এই এহসান (সুন্দর ব্যবহার) করবে নিকটাত্ীয়দের সাথে, এতীমদের সাথে, মেসকীনদের সাথে, মোসাফেরদের সাথে এবং যাদের ওপর তোমাদের অধিকার রয়েছে তাদের সাথেও ।” আল্লাহর বিধান চালু করা মানুষকে সেই বিধান মানার জন্যে উদ্বুদ্ধ করা ও পরিচালনা করার কাজ সব একই বিশ্বাসের ফল, অর্থাৎ আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের কারণে এ কাজ সম্ভব হয়। আল্লাহর প্রতি বিশ্বাসের দৃঢৃতাই কোনো ব্যক্তির মধ্যে আকীদা অনুযায়ী তার কাজগুলো করতে মনোযোগী করে এবং এই কারণেই মোমেনের বিশ্বাস ও কাজ পরস্পর সংযুক্ত হয়ে যায়। বিশ্বাসের দৃঢ়তা যেমন কাজের মাধ্যমে প্রকাশ পায়, তেমনি বলিষ্ঠ কাজ দৃঢ় ঈমানের পরিচয় বহন করে। এর ফলে বান্দার কাজগুলোর এক অংশ থেকে অন্য কোনো অংশের বিচ্ছিন্ন হওয়াটাও কঠিন হয়ে যায় এবং মূল তাওহীদের শিক্ষা না দেয়া পর্যন্ত যে কোনো কাজ সম্পর্কে তার শিক্ষাদানও হয়ে যায় ক্রটি পুর্ণ। কারণ গভীর বিশ্বাসই মানুষের চালিকাশক্তি এক আল্লাহর প্রতি ঈমানই মানুষকে তার সকল হুকুম পালন করার ব্যাপারে যত্ববান করে । এই বিশ্বাসের যধ্যে যখন দুর্বলতা আসে তখন সে আল্লাহর কোনো নির্দেশ পালন করে, আর কোনোটা করে না, ফলে এসব কাজের কোনো সুফল আশা করা যায় না, যেহেতু কাজগুলো সবই একটির সাথে অপরটি অবিচ্ছেদ্যভাবে জড়িত এবং সকল কাজই জীবনকেন্দ্রিক বিধায় সবগুলো সমভাবে জরুরী । সুষ্ঠুভাবে এসব কাজ সম্পাদনের জন্যে প্রয়োজন ইসলামী জীবন বিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান । আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আল্লাহর সৃষ্টিজগত জীবজন্তু ও মানবজাতি সম্পর্কে তার মনে চিন্তা জন্মীয়। সে চিন্তাধারার উপরই গড়ে ওঠে তার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক নিয়ম-কানুন । আর পৃথিবীর সকল এলাকার মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর এই বিশ্বাসেরই প্রভাব পড়ে। ব্যক্তি মানুষ ও সমাজের বিবেক এই বিশ্বাস অনুযায়ীই কাজ করে। মানুষের আদান প্রদান এবং আনুষ্ঠানিক এবাদাতগুলোও এই বিশ্বীস দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেখানে | আল্লাহর বিধান মেনে চলা ও তার তদারকীর অনুভূতি যতোটা গভীর হবে ততোটাই তীর হুকুম মানার ব্যাপারে তৎপরতা বেশী দেখা যাবে। এটা স্থির সত্য কথা যে, আন্মাহর প্রতি
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।