11110://1591717101-0101017595-00117 বর্তমান এই ভাষণে নিকটাত্বীয়দের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং পরে বৃহত্তর মানব সমাজের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পরিবারে মধ্যে যে অর্থ খরচ করে এবং যে না করে কৃপণতা করে তাদের সঠিক মূল্যায়ন হয় এবং এই মূল্যায়নের ওপরই তাদের বাইরের আচরণ গড়ে ওঠে। সুতরাং মানুষের যাবতীয় আচরণের সুতিকাগৃহ হচ্ছে এই পরিবারটি । এখানেই তাদের ভালো বা মন্দ হওয়ার ট্রেনিং হয়। এখানেই ইসলামী জীবন বিধানের প্রশিক্ষণ চলে এবং এই প্রশিক্ষণ নিয়েই মানুষ সমাজের বিস্তীর্ণ কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ে, আর অন্যান্যদেরকেও তারা এই সন্মোহনী ব্যবহার পদ্ধতি গ্রহণ করাতে সক্ষম হয় । যে শিক্ষার ভিত্তিতে পরিবারের মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে ওঠে তাও হচ্ছে তাওহীদি শিক্ষা। এক আল্লাহকেই জীবনের ভালো মন্দের সর্বময় কর্তা বলে জানা ও মানা । এই তাওহীদ বিশ্বাসই মানুষকে যাবতীয় সংকীর্ণতার উর্ধে তুলে ধরে । তাকে উদার মহৎ বানায় এবং তখন সে এক আন্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথানত করে না । মানুষের সকল প্রচেষ্টার লক্ষ্যই হচ্ছে নিজেকে একমাত্র আল্লাহর বান্দায় পরিণত করা এবং এই অনুভূতিই যখন মুসলমানদের বিবেচনার মধ্যে বদ্ধমূল হয়ে যায় তখন তার বহিপ্রকাশ ঘটে তার কাজে, কথায় ও ব্যবহারে । জীবনের বৃহত্তর ক্ষেত্রে একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে এ ভাষণে দ্বিতীয় যে কথাটি এসেছে তা হচ্ছে নামায ও পবিত্রতা অর্জনের প্রক্রিয়া । এরপর মদ নিষিদ্ধ হওয়া সম্পর্কিত বিধান দেয়া শুরু হয়েছে। ইসলামী জীবন-বিধানের প্রথম কাজ “তাওহীদ' ও “নামায*-কে ইসলামী সমাজে নিয়মিতভাবে চালু রাখার প্রয়োজনেই মদের নিয়ন্ত্রণ শুরু করা হয়। এসব বিধান একটির সাথে অপরটি ঘনিষ্ঠভাবে জড়িত। এ বিধানগুলো পূর্বের ভাষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সূরার মূল সুরের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । কর্মজীবনে তাওহীদেক্র পভাব এ আয়াতগুলো শুরু হচ্ছে একমাত্র আল্লাহর চূড়ান্ত আনুগত্য করার নির্দেশ এবং তার সাথে কাউকে শরীক না করার আদেশ দিয়ে ।এর ছারা বুঝা যাচ্ছে, পরিবার গড়ে তোলার লক্ষ্যে অবতীর্ণ পূর্বেকার ভাষণের শেষ কথাটির সাথে এই নির্দেশ ও নিষেধাজ্ঞার বিশেষ সম্পর্ক রয়েছে। তাও ভাষণের শেষের দিকে বর্ণিত পরিবার সংগঠন সম্পর্কিত নির্দেশাবলীর সাথে এর যোগসূত্র রয়েছে একথাটি বলতে চাচ্ছে যে, দুটি ভাষণের মধ্যে বর্ণিত বিষয়গুলো হচ্ছে পূর্ণাংগ দ্বীন। এর একটির সাথে অপরটির সম্পর্ক অবিচ্ছেদ্য । অভিন্ন এমন কোনো বিশ্বাসকে এখানে বুঝায় না, যা বিবেকের মধ্যে সুপ্ত অবস্থায় থাকবে । অথবা “বীন' কিছু আনুষ্ঠানিক কাজের নামও নয়, যা নির্দিষ্ট সময়ে পর পর পালন করা হয়। আবার বিশ্বাসের সাথে সম্পর্ক মুক্ত এবং আনুষ্ঠানিক এবাদাত মুক্ত নিছক পার্থিব কোনো সংগঠনের নামও "দ্বীন নয়, বরং "দ্বীন বলতে মানুষের উভয় জীবনের জন্যে যা কিছু প্রয়োজন, সেসব কিছুকেই পূর্ণাংগ নবীন বলে। যার মধ্যে ইহকাল ও পরকালীন জীবনের বিশ্বাসগত ও কর্মণত সকল দিকই সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ ইহকালের সর্বাধিক কল্যাণ ও শাস্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থার নামই হচ্ছে “দ্বীন” । এর আকীদাগত দিক হচ্ছে, ক্ষমতার মালিক এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং এ জীবন শেষে চিরস্থায়ী (পরকালীন) জীবনে পদার্পণ করতে হবে এবং সেখানে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে একথার ওপর আস্থা রেখে এ জীবনে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করা। এসব বাস্তব কাজকে বাদ দিয়ে শুধু কিছু বিশ্বাসের সমষ্টির নাম “ছ্বীন' নয়। তাওহীদের ওপর দৃঢ় বিশ্বাসের কারণেই বাস্তব জীবনে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী সকল কাজ আঞ্জাম দেয়া সন্ভব হয়।
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।