11110://191717101-0101017595-00117 এই উদাহরণটির ন্যায় এই সূরায় অসংখ্য উদাহরণ রয়েছে। এগুলো প্রায়ই সার্বিকভাবে তার সি না টিনার নারির নিহ্। এ সূরাটি মানবীয় চরিত্রের একটি বিশেষ দিককে চিত্রায়িত করেছে। মুসলিম দলের গঠন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা এবং এই দল ও সমাজের রক্ষণাবেক্ষণের জন্যে ইসলাম এভাবে চেষ্টা করেছে। এর সাথে এই সূরাটি নতুন ইসলামী সমাজে কোরআনের প্রভাবের দৃষ্টান্তও উপস্থাপন করেছে । কোরআনের আলোকেই মূলত সে সমাজের উৎপত্তি হয়েছে, আর এই বিধানের মাধ্যমেই তার ক্রমবিকাশ হয়েছে। এই সূরা মানব জাতির সাথে আল্লাহর বিধানের সম্পর্কের ধরন ও স্বভাব বর্ণনা করেছে, আর মানব অনস্তিত্ে প্রকৃতি এবং আল্লাহর দেয়া বিধানের আহবানে তার সাড়া দেয়ার মানসিকতাকেও চিত্রায়িত করেছে। এই বিধানের ডাকে সাড়া দেয়ার ফলে তার পদচিহ্ন ক্রমান্বয়ে ধাপে ধাপে নিঙ্নস্তর থেকে সর্বোচ্চ স্তরের সিঁড়ির দিকে অগ্রসর হয়। এ দীর্ঘতম রাস্তা অতিক্রম করতে তাকে লোভ লালসা, কামনা বাসনা, ভয়-ভীতি ও উৎসাহ উদ্দীপনার ন্যায় বড়ো বড়ো বাধার সম্মুখীন হতে হয়। যে রাস্তা অত্যন্ত বন্ধুর ও কন্টকাকীর্ণ, আর যেখানে ইসলামের শত্রুরা ঘাপটি মেরে বসে আছে। আমরা ইতিপূর্বে সুরা আল বাকারা এবং সূরা আলে ইমরানে নিনেবর্ণিত বিষয়গুলো পর্যবেক্ষণ মদীনায় মুসলিম দলের উৎপত্তিকে কেন্দ্র করে যে সকল পরিবেশ পরিস্থিতির অবতারণা হয়েছে, কোরআনে কারীমের তার মুখোমুখি হওয়া, আল্লাহর বিধানের প্রকৃতি বর্ণনা করা, যার ওপর মুসলিম দলের উৎপত্তি হওয়ার বিষয়টি রয়েছে । মৌলিক বিষয়গুলো বর্ণনা, যার ওপর ইসলামী দর্শন প্রতিষ্ঠিত, আর এ চিন্তা চেতনা থেকে যে মানদন্ড ও মূল্যবোধের সৃষ্টি হয়ে থাকে তার বর্ণনা, আল্লাহর যমীনে উক্ত আমানত প্রতিষ্ঠার লক্ষ্যে ত্যাগ স্বীকার করা, আল্লাহপ্রদত্ত বিধান এবং তারই আলোকে গঠিত দলের শক্রদের স্বভাব ও প্রকৃতি চিত্রায়িত করার বিষয়টিও আমরা দেখভে পাই। শক্রদের যাবতীয় ষড়যন্ত্র, চক্রান্ত ও প্রচার মাধ্যম থেকে মুসলিম দলকে সতর্ক করা, তাদের আকীদা বিশ্বাসের বক্রতা এবং তাদের প্রচার মাধ্যমের নীচুতার বর্ণনা করাও এখানে শামিল রয়েছে। যেমনিভাবে আমরা সুরা আল বাকারা ও সূরা আলে ইমরানের উল্লেখিত বিষয়সমূহ দেখেছি, তেমনিভাবে আমরা এই সূরায় কোরআনে মজীদকে যাবতীয় পরিবেশ, পরিস্থিতি এবং বাস্তবতার মুখোমুখী দেখতে পাই। কিন্তু কোরআনে করীমের প্রত্যেকটি সূরার বিশেষ স্বকীয়তা, স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং কেন্দ্রবিন্দু রয়েছে, যার দিকে তার সকল বিষয় নিবদ্ধ থাকে। প্রত্যেক সূরার বিশেষ স্বকীয়তার দাবীর মধ্যে আবার নিম্নে বর্ণিত বিষয়গুলোও রয়েছে, বিভিন্ন বিষয়ের সন্নিবেশ, বিশেষ নিয়মে কেন্দ্রবিন্দুর দিকে তার সমন্বয় সাধন, যাতে তার বৈশিষ্ট্যসমূহের প্রকাশ এবং যার মাধ্যমে তার স্বকীয়তার পৃথকীকরণ সম্ভব হয়। প্রতিটি জীবন্ত বস্তুর মতো তার গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ থাকে আলাদা আলাদা । আমরা এই সূরার দিকে তাকালে দেখতে পাই এবং উপলব্ধি করি যে, তা একটি জীবন্ত সত্তা, তা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে আপ্রাণ চেষ্টা করে এবং তার বাস্তবায়নের জন্যে বিভিন্ন পন্থা ও মাধ্যম | অবলম্বন করে। সুরার বিভিন্ন শব্দ, আয়াত এবং অনুচ্ছেদসমূহই এর মাধ্যম এবং উপকরণ, যার | ছারা প্রত্যেকটি সুরা তার উদ্দেশ্য সাধনে সক্ষম হয় । আমরা কোরআনের প্রত্যেকটি সুরার মধ্যে
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।