Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 তাফসীর আমমাতি-৩৬-৪৩ আলোচ্য এ ভাষণের সাথে এবং সূরার সমগ্র আলোচ্য বিষয়সমূহের সাথে অনেক দিক দিয়েই সামঞ্জস্য রয়েছে। যে বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে সেগুলোর সাথে ইতিপূর্বেকার আলোচিত বিষয়গুলোর মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আলোচ্য দারসটি শুরু হয়েছিলো মুসলিম সমাজের সংগঠন পদ্ধতির আলোচনা দিয়ে । কেমন করে মুসলিম সমাজ জাহেলী যামানার প্রচলিত রীতিনীতির নাগপাশ থেকে রেহাই পেলো এবং নতুন ইসলামী জীবন ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হলো সেখানে তা বর্ণনা করা হয়েছিলো ৷ সেখানে আহলে কেতাবদের অপতৎপরতা সম্পর্কে সতর্ক করা হয়েছে । আহলে কেতাব বলতে এখানে মদীনার ইহুদীদের কথাই বলা হয়েছে। যারা নানা প্রকার কদর্ধব্যবহার ও অসৎ তৎপরতায় লিপ্ত ছিলো । মুসলমানদের মধ্যে পারস্পরিক ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর জন্যে তারা নানাপ্রকার ষড়যন্ত্র ও হীন চক্রান্তে মেতেছিলো। বিশেষ করে তারা চেষ্টা করেছিলো মুসলমানদের নৈতিক চরিত্রে ভাংগন ধরাতে । মূলত এই নবগঠিত মুসলমান জামায়াতের শক্তির চাবিকাঠি ছিলো তাদের পারস্পরিক ভালোবাসা, সহযোগিতার মনোভাব এবং পরম্পর যিম্মাদারী গ্রহণের ওপর ৷ এই শক্তিকে দুর্বল করার জন্যে বিভিন্নভাবে ইহুদীরা ব্যর্থ চেষ্টা চালিয়েছিলো। যেহেতু এই নতুন ভাষণটি এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছে। এ জন্যে এখানে প্রথম সেই মূলনীতি দিয়ে শুরু করা হয়েছে যা মুসলিম সমাজের প্রথম কথা । সে মূলনীতি হচ্ছে খাঁটি একত্ববাদ যার ওপর ভিত্তি করে মুসলমানদের সমগ্ত জীবন আবর্তিত হয়, আসলে এই তাওহীদের ভিত্তিতেই রচিত হয়েছে ইসলামের সমস্ত আইন-কানুন । মুসলমানদের জীবনের সকল দিক ও বিভাগ আবর্তিত হয় এই আইনের ভিত্তিতেই । পারিবারিক সংগঠন সম্পর্কে ইতিমধ্যে যে ভাষণ এসেছে তাতে পারিবারিক জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে এবং যেসব মহান উদ্দেশ্যে পরিবারের নানাপ্রকার ঝামেলা মানুষ নিজের ঘাড়ে তুলে নেয় সেসব বিষয়েরও বিস্তারিত আলোচনা এসেছে । বিবরণ এসেছে বিভিন্ন সামাজিক সম্পর্কেরও । পূর্বের ভাষণে পরিবার এবং এর সাংগঠনিক প্রক্রিয়া এ সংগঠনকে কিভাবে ভাংগন-বিপর্যয় থেকে রক্ষা করা যায়, সেসব বিষয়ের বিবরণ এবং যেসব ব্যবহারের মাধ্যমে এর বন্ধনকে আরো সূদৃঢ় করা আরো মযবুত বানানো যায় সে সকল বিষয়ের ওপরও বিশদভাবে | আলোচনা করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে পরিবার সংগঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রকারান্তরে মুসলিম সমাজের সদস্যদের মধ্যে মানবিক সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায় সে ব্যাপারেও যথেষ্ট আলোচনা এসে গেছে এবং দেখানো হয়েছে যে, সামাজিক সম্পর্কগুলো আসে এই পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের পরে। তার পর আসে পিতামাতার সাথে সম্পর্কের প্রশ্ন এবং তারপর আসে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের ব্যাপার । পরিবারের সদস্যের মধ্যে গড়ে ওঠা মধুর সম্পর্ক পরিবারের ভেতর ও বাইরের অন্যান্য লোকদের ওপরেও যথেষ্ট প্রভাব ফেলে এবং এইভাবে সুখী ও শান্তিপূর্ণ পরিবারের অন্যান্যদেরকেও সেই মহব্বতের পূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রশিক্ষণ দেয়। যা তারা পরিবারের মধ্যে গড়ে তুলতে পেরেছে। ইসলামী পরিবারের সদস্যদের মধ্যে যে দয়া সহানুভূতি, ভালোবাসা ও শুভেচ্ছার পরিবেশ বিরাজ করে এ ব্যক্তিরা যখন বাইরের পরিবেশে যায় তখনো সর্বত্র তারা এই ভালোবাসার বীজ বহন করে নিয়ে যায় এবং সবখানে তারা এই বীজ ছড়িয়ে দেয়।

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।