Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017895-00117 প্রচেষ্টা, যখন কোনো কাজের জন্যে নিয়ত করে ও সেই কাজকে সম্পন্ন করে দেয়ার জন্যে এগিয়ে আসে এবং তখন যা সংঘটিত হয় তা সবই আল্লাহর জ্ঞানের মধ্যে থাকে এবং তিনি সবকিছু সম্পর্কে ওয়াকেফহাল থাকেন । তাই তিনি এরশাদ করেছেন, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা সবকিছু সম্পর্কে সম্যক অবগত । আলোচ্য এই ভাষণে আমরা দেখতে পাচ্ছি, যতোপ্রকার কল্যাণ আছে তার মূলে রয়েছে, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক এবং পারিবারিক সংহতি ও স্থিতিশীলতা । একথাটিকে এখানে গুরুত্বর সাথে তুলে ধরা হয়েছে। পারিবারিক জীবন সম্পর্কে এই হচ্ছে ইসলামের দৃষ্টিভগি। এরই ওপর খ নির্ভর করে সমাজের সকল সম্পর্ক ও মানব জীবনের শান্তি ও নিরাপত্তা । অতএব ইসলামের এই মহা গুরুতৃপূর্ণ পারিবারিক বিধান আমাদের স্পষ্টভাবে জানা দরকার এবং সর্বাধিক শান্তি ও কল্যাণের লক্ষ্যে আন্তরিকতার সাথে তা পালন করার জন্যে যথাসাধ্য চেষ্টা করা দরকার। জাহেলিয়াতের অন্ধকার থেকে বেরিয়ে আসা মুসলিম সমাজ এই বিধানের গুরুত্ব যথাযথভাবে বুঝেছিলো এবং এই বিধান অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করে পৃথিবীতে চূড়ান্ত শান্তি ও অনুসারে অপর জাতিসমূহের কাছে ইসলামের সুন্দরতম দৃষ্টান্ত স্থাপন করতে, আর এটাও তারা প্রমাণ করতে সক্ষম হয়েছিলো যে, আল্লাহর পথ প্রদর্শন ছাড়া হেদায়াত বা সঠিক পথ পাওয়ার | আর কোনো উপায় নেই।

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।