1110://1591717101-0101017595-00117 এই সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় । যেহেতু এইটিই সমাজ জীবনের মূল ভিত্তি এবং এর ওপর সমাজ জীবনের প্রাসাদ গড়ে তোলার জন্যে যতো ইটই ব্যবহার করা হোক না কেনো, প্রত্যেকটি ইটকে এই মূল সংগঠন প্রতিনিয়ত শক্তি যোগাতে থাকে এবং তাকে মযবুত বানায়। পরিবারের মধ্যে যখন ভাংগন বিপর্যয়ের আশংকা দেখা দেয় তখন মানুষ শেষ উপায়ের কাছে আশ্রয় খুজতে থাকে এবং বাস্তব ভাংগন আসার পূর্বেই (আল্লাহর ইচ্ছামতে) যে উভয়পক্ষের দরদী মুরুববীদের কাছে সালিশ করে দেয়ার জন্যে ছুটে আসে । তখন তারা পছন্দমতো কাউকে নিয়ে সালিশী বোর্ড বসায় । তারা ধীর স্থিরভাবে বসে, কোনো প্রকার মানসিক অস্থিরতা না রেখে এবং কারো প্রতি দুর্বলতা পোষণ না করে, যেসব স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে তা পূর্ণ ধৈর্যের সাথে শোনে এবং খোলামেলা আলোচনা করার পর তাদের পারস্পরিক সকল বিবাদ বিসম্বাদ মেটানোর জন্যে আন্তরিক প্রচেষ্টা চালায়। উভয়পক্ষের পরিবার থেকে আগত এই দুই মুরুব্বী বাচ্চা-কাচ্চা ও অসহায় শিশুদের মুখের দিকে তাকিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং কারো প্রতি কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে সর্বান্তকরণে চেষ্টা করে যেনো এই ভাংগনপ্রায় সংগঠনটি পুনরায় সুসংহত হয়। উভয়পক্ষের সালিশ (আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই) যেন ভাংগনের কবলে পতিত পরিবারের সাথে সশ্রিষ্ট সকলের কল্যাণ চায় । 'কেউ কারো ওপর বিজয়ী হয়েছে' এই অনুভূতি কারো মধ্যে যেন পয়দা না হয়, কারণ এই পর্যায়ে উভয়ের ব্যক্তিই অত্যন্ত টনটনে থাকে । কাজেই কারো ব্যক্তিতে কোনোপ্রকার আঘাত না লাগে সে বিষয়ে সালিশরা অত্যন্ত গভীরভাবে খেয়াল রাখে এবং তাদের ও তাদের সন্তানদের কল্যাণার্থেই তারা সর্বপ্রকার চেষ্টা চালায়। এসময়ে উভয়পক্ষের সালিশরা স্বামী স্ত্রীর গোপনীয়তাকে যত্তের সাথে রক্ষা করবে, কারণ তারা তো ওদের উভয়েরই মুরুব্বী । অবশ্যই তাদের কাছ থেকে এসব গোপনীয়তা প্রকাশ করা হয় না। কেননা তারা বিশ্বাস করে যে এসব গোপনীয়তা প্রকাশ হওয়ার মধ্যে দু'জনের কারো কোনো কল্যাণ বা উপকার নেই, বরং তাদের সার্বিক চেষ্টা থাকে উভয়পক্ষের ক্রটি ও গোপণীয়তাকে ঢেকে দেয়া এবং মুছে দেয়া। উভয়পক্ষ থেকে আগত সালিশদের কাজই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আপোস করার জন্যে চূড়ান্ত চেষ্টা চালানো । এমতাবস্থায় যদি তাদের মধ্যে প্রকৃতপক্ষে সমঝোতার আগ্রহ থাকে এবং একমাত্র ক্রোধই এই সমঝোতার পথকে আটকে রেখে থাকে, তাহলে সালিশদের কর্তব্য হবে সে ক্রোধকে ঠান্ডা করার জন্যে সাধানুযায়ী চেষ্টা চালানো এবং এ ব্যাপারে তারা তাদের যোগ্যতা ও হেকমতকে যদি কাজে লাগায় তাহলেই আল্লাহ তায়ালা সে দম্পতির মধ্যে আপোস রক্ষার প্রচেষ্টাকে সফল করে দেবেন এবং তাদের অন্তরগুলোকে এই আপোষ-চেষ্টাকে গ্রহণ করার তাওফীক দান করবেন। তাই আল্লাহ তায়ালা এরশাদ করছেন, “যদি ওরা দুজন সংশোধনী (বা আপোস) চায় তাহলে আল্লাহ তায়ালা তাদেরকে এই আপোস প্রক্রিয়া গ্রহণ করার তাওফীক দান করবেন ।' তাহলে বুঝা যাচ্ছে, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সমঝোতায় আসার জন্যে ইচ্ছা ও আগ্রহ থাকতে হবে। তবেই আল্লাহ তায়ালা তাদের সে ইচ্ছাকে কবুল করবেন এবং তাদের মধ্যে আপোস ফর্মূলা গ্রহণ করার তৌফিক দান করবেন। এই কথাটিই হচ্ছে এখানে আসল সত্য । মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা হওয়া এবং এর জন্যে চেষ্টা করার মূলে প্রথম কথাটিই হচ্ছে ইচ্ছা", একমাত্র আল্লাহর “কুদরতই' মানুষের জীবনের জন্যে কোনো কিছু সংঘটিত করতে পারে, তবে মানুষের হাতেও রয়েছে ইচ্ছা ও
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।