Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 নারীরূপে সাজানো হতো এবং সাজানো হতো নারীদেরকে পুরুষরূপে অথবা কখনো তাদের উভয় শ্রেণীকেই সাজানো হতো “হিজড়া*-রূপে । ধর্মের প্রতি প্রগতির নামেই চালানো হতো এসব। আঁধার যুগে প্রচলিত এসব প্রথা ও রীতিনীতি থেকে ইসলাম কতো স্বতন্ত্র ও উর্ধে তা মুসলমানদের বোঝা মোটেই কঠিন নয়! স্ত্রীর অবস্থা চরম পর্যায়ে পৌছানোর পূর্বেই তার অবাধ্যতা ও ওদ্ধত্যকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এসব পদক্ষেপ গ্রহণ করাকে জায়েয করা হয়েছে এবং তার ব্যবহারকে সংশোধন করার জন্যে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে, তার মেযাজকে সংযত করতে বলা হয়েছে এবং যথাসন্তব তাকে বিনয়ী হওয়ার জন্যে উপদেশ দেয়া হয়েছে। এ বিষয়ে তার সামনে রসূলুল্লাহ (স.)-এর জীবনী ও পারিবারিক জীবনের কর্মধারাকে তুলে ধরা হয়েছে। সেখানেও বিতর্ক করলে এবং সীমালংঘন করে কথা বললে কিভাবে তার চিকিৎসা করতে হবে তার বহু নযীর দেখানো হয়েছে। ছয়টি সহীহ হাদীস গ্রন্থ ও মোসনাদে আহমাদে বর্ণিত হাদীসে পাওয়া যায় যে, মোয়াবিয়া কুশাইরী রো.) বলেন, ইয়া রসূলাল্লাহ, আমাদের কোনো এক ব্যক্তির ওপর তার স্ত্রীর কী কী অধিকার আছে? তিনি বললেন, 'তুমি যখন খাবে তখন তাকেও খাওয়াবে, যখন কোনো কাপড় খরিদ করে তুমি পরবে তখন তার জন্যেও খরিদ করে তাকে পরাবে । তার মুখের ওপর মারবে না, তার কোনো কিছুকে মন্দ বলবে না এবং বাড়ীতে ছাড়া অন্যত্র তাকে পৃথক রাখবে না।” আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা রেওয়ায়াতে বলেছেন, নবী (স.)-এর এরশাদ করেছেন, আন্মাহর বান্দীদেরকে মেরো না, এর পর এক সময়ে ওমর (রা.) রসূল (স.)-এর কাছে এসে বলেছেন, মহিলারা তো তাদের স্বামীদের ওপর বেশী সাহসী হয়ে গেছে। এ কথা শুনে রসূলুল্লাহ (স.) তাদের মারার অনুমতি দিলেন। এরপর বহু স্ত্রীলোক রসূলুল্লাহ (স.)-এর স্ত্রীদের ঘরে এসে তাদের স্বামীর বিরুদ্ধে নালিশ করতে শুরু করলো। তখন রসূলুল্লাহ (স.)- বললেন, “হা দেখা যাচ্ছে বহু স্ত্রীলোক মোহাম্মদ-এর পরিবারকে ঘিরে ধরে তাদের স্বামীদের বিরুদ্ধে নালিশ করতে শুরু করেছে, না ওরা মোটেই তোমাদের মধ্যকার ভালো লোক নয় ।' অন্যত্র রসূলুল্লাহ (স.) বললেন, তোমাদের কেউ যেনো তার স্ত্রীকে উটের মতো মারধর না করে । এটা কেমন কথা, প্রথম রাতে তাকে চাবুক মারবে এবং রাতের শেষ ভাগে আবার তাকে নিয়েই এক বিছানায় একত্রিত হবে! তিনি আরো বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর বিবেচনায় উত্তম এবং জেনে রেখো আমি আমার পরিবারের বিবেচনায় উত্তম ব্যক্তি। কোরআন হাদীসের এসব উদ্ধৃতি এবং এ সম্পর্কিত আলোচনার আওতায় যেসব ঘটনা ধরা পড়েছে সেগুলো থেকে জাহেলী যুগে স্ত্রীদের সাথে যেসব কদর্য ব্যবহার করা হতো এবং তখনকার বিধি বিধান ও পারিবারিক জীবন সম্পর্কিত ইসলামী বিধানের মধ্যে যে কি বিরাট পার্থক্য রয়েছে, তার কিছু প্রমাণ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এক্ষেত্রে প্রদর্শিত ইসলামী বিধানের শ্রেষ্ঠত্ব যেমন প্রমাণিত হয় তেমনি অন্যান্য ক্ষেত্রেও এই বিধানের শ্রেষ্ঠত্‌ প্রমাণিত হয়। নবাগত এই জীবন ব্যবস্থা মুসলমানদের প্রতিটি ব্যক্তির হৃদয়ের গভীরে শেকড় গাড়ার পূর্বেই এর শ্রেষ্ঠত্‌ তৎকালীন জাহেলী সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলো । আসলে ওপরে এ তিনটি পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সংসারকে ভাংগনের হাত থেকে রক্ষা করা। এ পদক্ষেপসমূহের মধ্যে থেকে যেটা দিয়ে লক্ষ্য অর্জিত হবে সেখানেই থেমে যেতে হবে। যদি প্রথম কার্যক্রম অর্থাৎ উপদেশ দানেই ফল হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপের প্রয়োজন নেই, আর যদি ফল না হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে । তাতেও ফল না হলে তৃতীয় ব্যবস্থা নিতে হবে৷ এই সমস্যা কোনো ক্রমেই অতিক্রম করা যাবে না। তাই এরশাদ হচ্ছে, বিলাল শুর ১৯

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।