Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 নিজেকে সে পরিবারের এবং নিজেকে স্বামীর থেকে বেশী মর্যাদাসম্পন্ন মনে করতে থাকে । নিজেকে তাদেরই একজন মনে করতে পারে না। এ ধরনের অবস্থার জন্যে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন হয়ে পড়ে, আর তা হচ্ছে, “তাদেরকে বিছানার মধ্যে পৃথক করে রাখো” বিছানা হচ্ছে এমন একটি স্থান যেখানে স্বামী স্ত্রী একত্রিত হলে শারীরিক স্নাযুগ্ডলো উত্তপ্ত হয়ে ওঠে। পরস্পরকে একান্ত সান্নিধ্যে পাওয়ার জন্যে সমস্ত অনুভূতি কোষগুলো উন্মুখ হয়ে যায় এবং এ অবস্থান পুরুষের তুলনায় নারীকে মিলনের জন্যে বেশী পাগলপারা করে তা সে যতোই অহংকারী হোক না কেন বা যতোই নিজ সৌন্দর্যের গর্বে গর্বিতা হোক না কোন। এ চরম সময়ে যদি স্বামী আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে এবং প্রতিপক্ষের আকাংখায় সাড়া না দেয়ার মাধ্যমে তার স্নায়ুমন্ডলীর ওপর প্রবল চাপ সৃষ্টি করতে পারে তাহলে সে অহংকারী স্ত্রীর হাত থেকে সেই হাতিয়ার অবশ্যই খসে পড়বে যার বলে বলীয়ান হয়ে সে উদ্ধত্য প্রদর্শন করে । তখন আশা করা যায় যে, সে তার উগ্র ব্যবহার পরিহার করবে এবং নরম হয়ে আত্মসমর্পণ করবে । তার স্বামীর এই ওদাসিন্য ও বেপরোয়া মনোভাবের আত্ম নিয়ন্ত্রণে তার দৃঢ়তার, ইচ্ছা শক্তির ও ব্যক্তিত্ব প্রকাশের সামনে কঠিন নারীও. নুয়ে পড়তে বাধ্য হবে। বিশেষ করে এটা এই কারণে যে, সে মুহূর্তে স্ত্রী তার দেহরাজ্যের যে সকল এলাকায় স্বামী গমনাগমনের প্রত্যাশী, তা না হওয়ায় সে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে। সুতরাং বিছানার মধ্যে পৃথক করে রাখাকে সুনির্দিষ্ট এক পন্থায় নিয়ন্ত্রণ করা হয়, বরং সত্যিকারে বলতে কি পরোক্ষভাবে এ হচ্ছে একটি মহাশাস্তি। তবে মনে রাখতে হবে যে, প্রকাশ্যভাবে ও সবার সামনে এই ধরনের আচরণ অনুমোদিত নয়, শুধুমাত্র নিরিবিলি ও নির্জনে থাকার সময়েই এই বিচ্ছিন্নতা বা পৃথক হয়ে থাকা । এই বিচ্ছিন্ন হয়ে থাকা যেন সন্তানের সামনে প্রকাশ না পায়। কারণ তাদের সামনে এই সম্পর্কহীনতা তাদের মনের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং সংসারে বিশৃংখলা নেমে আসবে । কোনো আগন্তুকের সামনেও এই বিচ্ছিন্রতা যেনো প্রকাশ না পায় সে দিকে খেয়াল রাখতে হবে, তাতে স্ত্রীর মান সন্ত্রম নষ্ট হওয়ার ভয় আছে এবং সে অপমানিত বোধ করবে এবং এর ফলে তার ওদ্ধত্য আরো বেড়ে যাবে। আল্লাহ তায়ালা এই প্রক্রিয়ার মাধ্যমে স্ত্রীর অবাধ্যতা-রূপী এ ব্যাধির চিকিৎসা করতে চেয়েছেন, তাকে অপমানিত করতে চাননি, চাননি বাচ্চাদের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করতে ৷ আর এদুটি কাজই হবে সংশোধনী প্রচেষ্টার লক্ষ্যে । কিন্তু এসব প্রক্রিয়াতে অনেক সময় সফল হওয়া যায় না। এমতাবস্থায় কি পারিবারিক এই সংগঠনকে ভাংগনের মুখে ছেড়ে দিতে হবে? না, সেখানে আরো কিছু পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। সে পদ্ধতি একটু শক্ত হলেও এবং এ প্রক্রিয়ায় অনেক সময় তাকে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে গোটা পরিবার ভেংগে যাওয়ার তুলনায় সেটা সহজ ও তুচ্ছ, “তাদেরকে প্রহার করো ।' | বাক্যের এ শেষ কথাটির অর্থ ভালো করে বুঝতে হলে পূর্ববর্তী দুটি প্রক্রিয়ার অর্থ ও উদ্দেশ্যের সাথে মিলিয়েই তাকে বুঝতে হবে। প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্য শাস্তি দান বা ব্যক্তিগত কারো তৃপ্তি লাভ করার জন্যে নয়, এ প্রক্রিয়া অবলম্বন স্ত্রীকে বশীভূত করার উদ্দেশ্যে লাঞ্ছিত করা ও অবমাননার জন্যেও নয়। এ পদক্ষেপ দ্বারা এটাও চাওয়া হয়নি যে, একজন স্ত্রী তার স্বামীর সাথে থেকে সন্তুষ্ট নয়, তবু জবরদস্তি করে সেই স্বামীর সাথে জীবন যাপন করতে তাকে বাধ্য করা হবে । এ মারধর করার উদ্দেশ্য হবে আদব শেখানো, যেমন কোনো মুরুবিব ব্যক্তি আদব ১১১১১১১১১১১

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।