Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 এখানে যে কথাগুলো পেশ করা হচ্ছে তা পূর্বেও বলা হয়েছে, তবুও আরো খোলাসা করার জন্যে এখানে কথাগুলোর পুনরুক্তি করা হচ্ছে। এখানে একটি প্রশ্ন জাগতে পারে, মুসলমানদের অন্তর ভাবের আবেগে যখন পরিচালিত হয় না এবং অহংকারের কারণে যখন তারা মাথাকে খাড়া করে চলে না তখন প্রথমত পারিবারিক জীবনে কেনই বা এসব উচ্ছংখলতা আসবে এবং কেনোইবা প্রথম মেয়েদেরকে আদব শিক্ষা দেয়ার জন্যে এতোসব বিধান দেয়া হয়েছে। দ্বিতীয়ত, কিভাবে তাদের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে- তার এতো বিস্তারিত বিবরণই বা কেন? এর জওয়াব হচ্ছে, পারিবারিক জীবনে অবাধ্যতা ও চ্ড়ান্তভাবে বিপর্যয় আসার পূর্বেই সতর্কতামূলকভাবে আল্লাহ তায়ালা এসব কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দিয়েছেন, যাতে করে তাড়াতাড়ি ভুল ক্রুটিগুলো শুধরে নেয়া যায় এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। মনজগতকে আরো বিগড়ে দেয়ার জন্যে এ কথাগুলো বলা হয়নি, বলা হয়নি তাদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্যে, পারস্পরিক ঘৃণা জন্মানোর জন্যে বা কারো নযরে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্যে অথবা মনের মধ্যে. রাগ চেপে রেখে স্বামী-্্ত্রীর প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করায় সংকীর্ণতা দেখাবে- সেজন্যে । অবশ্যই আল্লাহ তায়ালা চান না যে স্বামী-স্ত্রীর সম্পর্কে কোনো রকম কোনো অসৌজন্যতামূলক কিছু ঘটুক। তিনি চান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেসব স্ত্রীর মধ্যে অহংকার এসে গেছে অথবা অবাধ্যতা করার প্রবণতা জেগে গেছে, অহংকারের সে মাথাগুলো যেন চূর্ণ করে দিয়ে তাদেরকে শৃংখলায় আনা যায়। তবে মনে রাখতে হবে নির্যাতনমূলক পদ্ধতি গ্রহণ করাকে ইসলাম অনুমোদন দেয় না। যারা মানব সভ্যতার কোনো কোনো পর্যায়ে নারীকে তুচ্ছ জ্ঞান করার জন্যে এসব হীনপন্থা গ্রহণ করেছে তারা মোটেই খেয়াল করেনি যে, তাদেরকে হেয় মনে করা, অপমান করা বা ছোটো মনে করার অর্থ হচ্ছে নিজেরই অস্তিত্বের একটি অংশকে ছোটো মনে করা। এ বিষয়ে ইসলামের দৃষ্টিভংগি উপায় ও পদ্ধতির দিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন, তাদের প্রতি সংশোধনী তৎপরতার উদ্দেশ্যও স্বতন্ত্র্য । এরশাদ হচ্ছে, | “আর তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে যাদের সম্পর্কে তোমাদের ভয় হয় যে তারা অবাধ্য হয়ে যাবে, তাদেরকে সদ্দুপদেশ দাও ।” এটাই হচ্ছে প্রথম সংশোধনী প্রচেষ্টা অর্থাৎ সদুপদেশ দান। পরিবারের কর্তা বা পরিচালকের প্রথম কাজ এইটিই। পরিবারের নেতা হিসেবে আদব-কায়দা ও জদ্রতা শেখানোর এই প্রচেষ্টা তার মধ্যে সকল অবস্থাতেই থাকতে হবে, তাই এরশাদ হচ্ছে, “হে ঈমানদাররা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে দোযখের আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর ।' এই কারণেই তার প্রতিটি পদক্ষেপ হবে একটি নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে কোনো উদ্ধত স্ত্রীকে সংশোধনের প্রথম চিকিৎসা । কোনো প্রকার কড়া পদক্ষেপ গ্রহণ অথবা মারাত্মক কোনো ব্যবহার করার পূর্বে এই সংশোধনী প্রচেষ্টা চালানোই হচ্ছে প্রথম জরুরী কাজ। কিন্তু অনেক সময় এই প্রচেষ্টা ব্যর্থ হয়। কারণ কুপ্রবৃত্তি যখন মানুষকে পেয়ে বসে তখন শুধু ভালো কথায় আর কাজ হয় না, যেহেতু সে অবাধ্য স্ত্রী, তাই কোনো কথাই সে শুনতে রাষী থাকে না। কারণ তার রূপের গর্ব তাকে উগ্র বানায়, আর কখনো তার পিতা-মাতা ধনাঢ্য হলে, সেই ॥ অহংকার তাকে অনমনীয় করে রাখে, যার ফলে পরিবারের মধ্যে থেকেও অন্যান্য সবার মতো

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।