Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 স্ুব্না আন নেহ্সা সৎশ্ষিপ্ত আন্লোভলা এ সুরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে। সূরা আল বাকারার পর এ সূরাটি কোরআনে করীমের সবচেয়ে বড়ো সূরা । নযুলের দিক থেকে এটির স্থান হচ্ছে সূরা আল মোমতাহানার পর । বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে, এ সূরার কিছু অংশ অষ্টম হিজরীতে মন্ধা বিজয়ের সময় নাযিল হয়েছে, আর কিছু অংশ তার পূর্বে ষষ্ঠ হিজরীতে হোদায়বিয়ার সন্ধির সময় অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হওয়ার সময় অনুযায়ী সূরার ধারাবাহিকতার বিষয়টি চূড়ান্ত নয়, এ কথাটি আমি প্রথম পারায় সুরা বাকারার ভূমিকার মধ্যে আলোচনা করেছি। কোনো নির্দিষ্ট সূরার পুরো অংশ একই সময় একসাথে নাহিল হয়নি, বরং বিভিন্ন সূরার আয়াতসমূহ অনেক সময় একই সাথে নাযিল হতো । তখন রসূল (স.) ওহী লেখকদের প্রত্যেকটি আয়াতকে তার নির্দিষ্ট সূরার সাথে সংযুক্ত করার নির্দেশ দিতেন। এই ধারার আলোকে একটি সূরা দীর্ঘ সময় পর্যস্ত উন্মুক্ত থাকতো, সুরা সমাপ্ত হতে দির্ঘদিন লাগতো । অর্থাৎ একই সূরার আয়াতসমূহ দীর্ঘকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে নাযিল হতো । উদাহরণস্বরূপ বলা যায়, সূরা আল বাকারায় এমন কিছু আয়াত রয়েছে যা মাদানী যিন্দেগীর প্রথম দিকে নাযিল হয়েছে, আর কিছু আয়াত এমনও রয়েছে যা রসূল (স.)-এর জীবনের শেষ দিকে নাযিল হয়েছে। সূরা আন নেসার অবস্থাও অনুরূপ । তার কিছু অংশ সূরা আল মোমতাহানার পর ৰ্ঠ হিজরীতে, আর কিছু অংশ অষ্টম হিজরীতে নাযিল হয়েছে। এ সূরার সিংহভাগ অবশ্য নাধিল হয়েছে হিজরতের প্রথম দিকে । সম্ভবত এ সূরা নাযিল হওয়ার ধারা তৃতীয় হিজরীতে ওহুদ যুদ্ধ সংঘটিত হওয়ার পর থেকে শুরু করে অষ্টম হিজরীর পর পর্যস্ত জারি ছিলো, যখন সূরা আল মোমতাহানার শুরু ভাগ নাযিল হয়। উদাহরণস্বরূপ আমরা এখন ব্যভিচারিণীদের হুকুম সম্বলিত আয়াতটি উল্লেখ করতে পারি। “তোমাদের স্ত্রীদের মধ্যে যারাই কুকর্মে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে তোমাদের নিজেদের মধ্যে থেকে চারজন পুরুষকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করো । অতপর যদি তারা সাক্ষ্য প্রদান করে, তবে তাদেরকে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয় কিংবা আল্লাহ তায়ালা নিজেই তাদের জন্যে কোনো পথনির্দেশ না করেন।' (আয়াত ১৪) এটা চূড়ান্ত সত্য যে, এই আয়াতটি সূরা আন নূরের সে আয়াতটির পূর্বে নাযিল হয়েছে যেখানে ব্যভিচারের শাস্তির কথা এভাবে উল্লেখ করা হয়েছে : প্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ । তাদের প্রত্যেককেই একশতটি বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের কোনো প্রকার অনুকম্পার উদ্রেক না একটি দল যেন প্রত্যক্ষ করে ।” সর্বশেষ আয়াতটি পঞ্চম হিজরী (মতান্তরে ৪র্থ হিজরী) “ইফক' হেযরত আয়েশার ওপর অপবাদ)-এর ঘটনার অব্যবহিত পরে নাধিল হয়েছে। উক্ত আয়াতটি নাধিল হওয়ার পর রসূলুল্লাহ (স.) সাহাবীদের সম্বোধন করে বলেন, তোমরা আমার কাছ থেকে তাদের সম্পর্কিত আল্লাহর বিধান গ্রহণ করো । আল্লাহ তায়ালা তাদের জন্যে যে পন্থা বাতলে দিয়েছেন তা হচ্ছে সে বিধানটি যা সূরা আন নূরের আয়াতে বর্ণিত হয়েছে।

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।