Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 অনুপস্থিতিতে যেসব জিনিস হেফাযত করেছে স্বামীরা তার কোনো স্বীকৃতি না দিয়ে অনেক সময় সীমা অতিক্রম করে । অনেক সময় আনুগত্য সহকারে অস্তুষ্টচিত্তে এবং ভালোবাসা ভরা হৃদয় নিয়ে নিজেদেরকে সেই স্ত্রীরা যখন বিলিয়ে দিতে চায় তখনও তাদেরকে ক্ষমা করতে চাওয়া হয় না। অবাধ্য আলীকে সংশোধন কলার পহ্দধতি যেসব মহিলা নেককার নয়, তারা অবাধ্য হয়ে যায়। তাদের মেজা এতোটা গরম থাকে যেনো যমীনে তাদের পা পড়তে চায় না। এসময় তাদের এমন একটি মানসিক অবস্থা ক্রিয়াশীল হয়ে যায় যে, যে কোনো অন্যায় কাজ করতে তারা আর দ্বিধাবোধ করে না এবং অনেকটা বিদ্রোহীর ভূমিকায় নেমে আসে । ইসলামী আইন ততোক্ষণ কাউকে ধরপাকড় করে না যতোক্ষণ না বাস্তবে কেউ বিদ্রোহাত্মক কাজ করে নাফরমানীর পতাকা উত্তোলন করে। এমন অবস্থায় পরিবারের মধ্যে কর্তৃত্বের প্রতি ভয়ভীতি দূর হয়ে যায় এবং গোটা পরিবার হয়ে যায় যেনো একটি কুরুক্ষেত্র । এ ধরনের গুরুতর অবস্থা এসে গেলে তার চিকিৎসা মুশকিল হয়ে যায়। সুতরাং এই কঠিন অবস্থা আসার আগেই যথাশীঘ্ব এর সঠিক চিকিৎসা হওয়া দরকার । কারণ অবস্থা এতোদূর গড়ালে পারিবারিক সংগঠনটি ভীষণ বিপর্যয়ের সম্মুখীন হয়ে যাবে । সে ঘরে কোনো সুখ-শান্তি থাকা সম্ভব হবে না, না সেখানে বাচ্চা-কাচ্চাদেরকে সঠিকভাবে গড়ে তোলা যাবে, সেখানে নেমে আসবে চরম ভাংগন। ছেলে-মেয়েরা ছনুছাড়া হয়ে যাবে এবং শান্তির নীড়টি শারীরিক ও মানসিক ব্যাধির আখড়ায় পরিণত হয়ে যাবে, এইভাবে সমগ্র পরিবারটিই ধ্বংস হয়ে যাবে। অবস্থা এই পর্যায়ে আসার আশংকা যখন দেখা দেবে অর্থাৎ কোনো স্ত্রীর মধ্যে যখন আনুগত্যহীনতা ও বিদ্রোহাত্মক মনোভাব দেখা দেবে এবং বুঝা যাবে কোনো অবস্থাতেই সে আনুগত্য স্বীকার করতে প্রস্তুত নয় একমাত্র তখনই পরিবারকে চরম ধ্বংস থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে এবং সেগুলো প্রয়োগ করতে হবে পর্যায়ক্রমে, কিন্তু মনে রাখতে হবে এসব ব্যবস্থা একমাত্র সংশোধনী প্রচেষ্টা হিসাবেই গ্রহণ করতে হবে, বিদ্রোহাত্মক ব্যবহার ও কার্যকলাপের প্রতিশোধ নেয়ার জন্যে নয়। দেখুন এ বিষয়ে আল্লাহর দেয়া ব্যবস্থার স্বরূপ- _ “আর যাদের সম্পর্কে তোমাদের অবাধ্যতার আশংকা দেখা দেবে তাদেরকে (প্রথমত) সদুপদেশ দেবে; ডেপদেশে কাজ না হলে) তাদেরকে বিছানার মধ্যে আলাদা করে রাখো এবং (এতেও যদি কাজ না হয়) তাহলে তাদেরকে মারধর করো, এতে যদি তারা তোমাদের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাহলে তাদের বিরুদ্ধে শোস্তিমূলক) কোনো পথ গ্রহণ করো না নিশ্চয়ই আল্লাহ তায়ালা সুমহান, তিনিই বড়ো ।' এবার আমরা দেখতে পাবো, আল্লাহ তায়ালা মানুষের এই দুই শ্রেণী, বিশেষ করে নারীদের সম্মানের প্রতি কতো বেশী খেয়াল দিয়েছেন। এর কিছু কিছু বিবরণ ইতিপূর্বেই এসে গেছে। এখানে সে বিষয়ের বিশদ বর্ণনা দান করে তাদের মাতৃত্বের সম্মানে তিনি মহীয়ান করেছেন, ব্যক্তিগতভাবে প্রত্যেক পুরুষের সাথে সমান সমান নাগরিক অধিকার রাখে । পরিবারকে পরিচালনার ভার পুরুষের হাতে দিয়েও মহিলাদের মতকে টিকিয়ে রাখার জন্যে স্বামী গ্রহণ ও ংসার করার প্রশ্নে তাদের নিজেদের ব্যাপারে ফয়সালা গ্রহণ করার অধিকার তাদের রয়েছে, রয়েছে তাদের ব্যক্তিগত সম্পত্তি রাখা ও তার ভোগ ব্যবহারের অধিকার । আনুগত্য স্বীকার করণে ও ইসলাম গ্রহণে তাদেরকে এসব অধিকার থেকে বঞ্চিত করেনি ।

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।