11110://191717101-0101017595-00117 পড়ে নয়, বিনা তর্কে ও নির্বিবাদে এ আনুগত্য দিতে হবে । এ পর্যায়ে আল্লাহ তায়ালা যে শব্দটি ব্যবহার করেছে তা হচ্ছে, “কানেতাতুন" অর্থাৎ ভক্ত অনুরক্ত হৃদয় নিয়ে স্বামীর কথা মতো চলরে। তিনি 'তায়েআতুন” অনুগত শব্দটি ব্যবহার করেননি, কারণ প্রথম কথাটির মধ্যে মনস্তাত্তবিক একটি বিশেষ অবস্থা বুঝা যায় যা দ্বিতীয় শব্দের মধ্যে নেই। সে শব্দটিতে যে মানসিক অবস্থা ব্যক্ত করা হয়েছে তাকে প্রভাতকালীন মৃদু মন্দ সমীরণের সাথে তুলনা করা যায়। নারীর এই আচরণই প্রয়োজন প্রতিটি দাম্পত্য জীবনে ও প্রতিষ্ঠিত সংসারে শান্তি, মহব্বত ও পারস্পরিক ক্রটিমুক্তি ও নিরাপত্তা আনয়নের যে বুকে প্রেম প্রতি দানা বেঁধে উঠবে এবং যার বহিঃপ্রকাশ ঘটবে তার কথা ও ব্যবহারে এবং বাস্তব জীবনে সেই বক্ষাস্থিত হৃদয় যেন বিগলিত হবে স্ত্রীর স্বতস্কুর্ত আনুগত্যে একজন নেককার মোমেনা স্ত্রীর আরেকটি বৈশিষ্ট্য এবং অবশ্যন্তাবী গুণ হচ্ছে সে ঈমানের দাবী পূরণ করবে এবং সেই ঈমানের কারণে যে কোনো সংশোধনকে মেনে নেবে এবং তার ও স্বামীর মধ্যকার পবিত্র বন্ধনকে স্বামীর দৃষ্টির অগোচরেও অটুট রাখার জন্যে সর্বদা সচেষ্ট থাকবে, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতেও তার আমানতকে হেফাযত করা তার প্রথম কাজ। এক মুহুর্তের জন্যেও যেনো এমন না হয় যে কোনো পক্ষের প্রতি অতিরিক্ত গুরুত্ দিতে গিয়ে এতোটা বেওকুফী করা হয়ে যায় যার ফলে প্রতিপক্ষের মান সন্ত্রম দারুণভাবে ক্ষুণ্ন হতে পারে অথবা এমন কিছু করা হয় যাতে স্বামীর আমানত হেফাযত হচ্ছে না বলে মনে হয়। যে কথা বা কাজ জায়েয নয় তার ওপর যেদ ধরা স্ত্রীর পক্ষেও যেমন ঠিক নয়, তেমনি স্বামীর পক্ষেও ঠিক নয়। যেদ করার মাধ্যমে কারো সম্মান বাড়ে না, বরং মনে রাখতে হবে সম্মান দান করা ও সম্মানকে অটুট রাখার মালিক একমাত্র আল্লাহ তায়ালা । স্বামীও যেমন আল্লাহর নিষিদ্ধ ও খারাপ কাজ করা বর্জন করবে, স্ত্রীও তেমনি যা কিছু অবৈধ ও খারাপ কাজ বলে বুঝবে তা ত্যাগ করবে এবং রক্ষা করবে সেই বস্তুকে যা “বেমা হাফেযাল্লাহ' আল্লাহ তায়ালা যা তাদের জন্যে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং, কোনো স্ত্রীলোকের পক্ষে কোন কাজ করা জায়েয হওয়ার জন্যে শুধু স্বামীর পছন্দ অপছন্দটাই আসল কথা নয়, বরং আসল কথা হচ্ছে, আল্লাহ তায়ালা যেসব বিষয় হেফাযত করার নির্দেশ দিয়েছেন সেগুলোকে অবশ্যই হেফাযত করতে হবে, “বেমা হাফেযাল্লাহ” দ্বারা এ কথাটিই বুঝানো হয়েছে। বাতিল সমাজ ব্যবস্থায় স্বামী যদি আল্লাহর হুকুমের পরওয়া না করে কোনো অবৈধ কাজ বা ব্যবহারকে স্ত্রীর জন্যে অসন্তোষজনক মনে না করে তাহলেই সেটা জায়েয হয়ে যাবে- আয়াতের উদ্দেশ্য কিন্তু এটা নয়। স্বামীর উপস্থিতিতেই হোক বা অনুপস্থিতিতে আল্লাহর আইন বিরোধী কোনো কাজ বা ব্যবহার যেহেতু স্বামী বা সমাজের কাছে খারাপ নয়, এজন্যে কিছুতেই কিন্তু তা তার স্ত্রী জন্যে বৈধ হবে না। | এই “হেফাযত” বা সংস্করণের সীমার একমাত্র একটিই অর্থ রয়েছে আর তা হচ্ছে স্ত্রী নিজেকে সেসব কাজ বা ব্যবহার থেকে রক্ষা করবে যার থেকে আল্লাহ তায়ালা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তাকে হেফাযত করেছেন। এ কথাটি বলতে গিয়ে আল্লাহ তায়ালা নির্দেশসূচক বাক্য ব্যবহার করে মোমেন স্ত্রীলোকদের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। এটাই হবে নেককার স্ত্রীলোকদের প্রকৃতি এবং তাদের নেককার হওয়ার দাবীও এইটিই। এই সময় মুসলিম পুরুষ ও নারী যারা পারিবারিক জীবনের সংকট ও সমস্যার কাছে পরাজয় বরণ করে নিয়েছে তারা নমনীয় সমাজের চাপের মুখে নানাপ্রকার ওযর অজুহাত পেশ করে এবং পরস্পরকে দোষারোপ করে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, যদিও নেককার মহিলারা স্বামীর
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।