Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 যথন মানুষকে তার ইচ্ছানুযায়ী চলার জন্যে ছেড়ে দেয়া হয়েছে এবং সে তার জীবনের কাজ ও ব্যবহারগুলোকে প্রাচীন জাহেলিয়াত ও আধুনিক দৃষ্টিভংগি অনুসারে পরিচালনা করেছে তখন গোটা মানব জীবনের অস্তিত্টিই মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে এবং মানবতার সেই বৈশিষ্ট্যগুলো খতম হয়ে গেছে যার ওপর তার অস্তিত্ব টিকে আছে এবং যা তাকে জীব-জন্তু থেকে আলাদা সৃষ্টি হিসেবে স্বাতন্ত্য দান করেছে। মানুষের জীবনের প্রয়োজনসমূহ মেটানোর জন্যে তাদের মনগড়া ব্যবস্থা যে ধ্বংসাত্মক তা বুঝার জন্যে তাদের নিজেদের অস্তিত্রে মধ্যে কিছু প্রমাণ বর্তমান রয়েছে এবং যেসব বিচার-ফয়সালা তারা করে তা নির্ভুল নয়, তার সাক্ষী তারা নিজেরাও । মানুষের কল্যাণের জন্যে তারা চিন্তা-ভাবনা করে যে আইন কানুন তৈরী করেছে তাও কালক্রমে ভুল প্রমাণিত হয়েছে এবং শেষ পর্যন্ত তারা নিজেরা সেগুলোকে অপছন্দ করেছে, বর্জন করেছে এবং অবশেষে তারা সেগুলোকে উৎখাৎ করেছে। এ সকল প্রমাণের মধ্যে এ বিষয়টিও খেয়াল করার মতো যে, অনেক অনেক বিষয়ে সমাধান দিতে গিয়ে মানুষের বুদ্ধি জবাব দিয়ে দিয়েছে, ফলে সমাজে চরম বিশৃংখলা সৃষ্টি হয়েছে। যতোবারই মানুষের শান্তি বিপর্যস্ত হয়েছে ততোবারই দেখা গেছে, তার পেছনে রয়েছে তাদের আন্দায অনুমানভিত্তিক বিভিন্ন পদক্ষেপ এবং আল্লাহর আইনের প্রতি তাদের অবজ্ঞা, মানুষের এই মনগড়া আইনের কারণেই পারিবারিক জীবনে কর্তৃত্বের নিয়মকে পরিবর্তন করা হয়েছে অথবা পরিচালনার দায়িত্ববোধ বিঘ্নিত করা হয়েছে অথবা দেখা গেছে যে, এ দায়িত্ব বহনের স্বভাবগত নিয়ম পালন করা হয়নি! আল্লাহর আইনের মাধ্যমেই শান্তি আসতে পারে একথার একটি উল্লেখযোগ্য নযির হচ্ছে মহিলার প্রকৃতির নিয়ম অনুসারে পুরুষের কর্তৃত্বের প্রতি এমনিই শ্রদ্ধাশীল থাকে, এর ব্যতিক্রম হলে ক্ষতি হবে, অশান্তি আসবে এবং স্বামীর সাথে জীবন যাপনকালে দুর্ভাগ্য নেমে আসবে, এটা যেনো স্বাভাবিকভাবেই তারা অনুভব করে । সাধারণভাবে কর্তৃত্ব হাসিল করার জন্যে তারা চেষ্টাও করে না এবং এ গুরু দায়িত্ব বহন করা যে খুবই কঠিন কাজ তাও তারা অস্বীকার করে না, এরপরও কি পুরুষদের পক্ষে নারীদের হাতে কর্তৃত্রে দায়িত্ব দান করা শোভা পায়! এটা যে অবশ্য অবশ্যই ক্ষতিকর তা সবাই দেখতে পেয়েছে। এমনকি ক্ষতিকর বলে তারাও মেনে নিচ্ছে যারা দ্বী_-ইসলামের মূল শিক্ষা থেকে সরে গেছে এবং জাহেলিয়াতের অন্ধকারে পড়ে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর আইন লংঘন করে নারী নেতৃত্্‌ প্রতিষ্ঠা, পরিবারে সমাজে অথবা রাষ্ট্রে অবশ্য অবশ্যই বিপর্যয় আনয়নকারী, এর একটি বড়ো প্রমাণ হচ্ছে, যে পরিবারে পিতার পরিবর্তে মায়ের নেতৃত্‌ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সন্তানের ব্যক্তিসত্তা প্রমিত থাকে এবং তার ব্যক্তিত্ দুর্বল হয়, কারণ তার মধ্যে মায়ের ব্যক্তিত্‌ প্রকাশ পায় এবং মাতৃসুলভ কোমলতা বৃদ্ধি পেতে থাকে । কন্যা সন্তানের জন্যে এ অবস্থাটা খুব বেশী ক্ষতিকর না হলেও পুত্র ও সন্তানের জন্যে এটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়ায়। পরিবারের দিকে তাকালে যেখানে মৃত্যুর কারণে পিতা বর্তমান নেই, অথবা শরয়ী দৃষ্টিতে না থাকায় পরিবারের দায়িত্ব মাকেই বহন করতে হয়, তাদের দিকে তাকালে এটা বুঝা খুবই সহজ, কদাচিত যে নিয়মের ব্যতিক্রম হয় না তা নয়। অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের পরিবারে ছেলেরা সাধারণভাবে উচ্ছৃংখল হয়ে যায় এবং তাদের মানসিক বিকৃতি পরিলক্ষিত হয় আর এসব তাদের ব্যবহার ও চরিত্রে কিছু প্রকাশ পায়।

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।