Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 তাকেই গ্রহণ করতে হবে। তাদের দেখা শুনা থেকে নিয়ে সর্বপ্রকার ব্যয়ভার তাকেই বহন করতে হবে, এই চেতনা নিয়েই সে সকল পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শুরু করে। এইভাবে মেয়ের উপযোগী কাজের জন্যে তাদের মানসিক প্রস্তুতি ও তাদের অস্থি-মজ্জার সাথে জড়িত। পরিচালনার দায়িত্ব বহন করার জন্যে এই গুণাবলী পুরুষকে নিজ পেশার উপযোগী ও সক্ষম বানায় । পরিবারের খরচ বহন করার দায়িত্ব অন্যান্য দায়িত্রে মধ্যে একটি বড়ো দায়িত্ব । এই অনুভূতি তার মধ্যে বাড়তি যোগ্যতা সৃষ্টি করে, যার ফলে সে কর্তৃতৃশীল হওয়ার হক আদায় করতে পারে । সৃষ্টি মল্লিকার দু'টি ফুল পুরুষ ও নারী এই উভয় শ্রেণীকে নিজ নিজ পেশার দাবী হয়েছে। কোরআনে কারীম ইসলামী সমাজে পুরুষকে নারীদের উপর দায়িতৃশীল বানিয়েছে এবং সেইভাবে তাদের যোগ্যতাও গড়ে দিয়েছে। আর এই কারণেই প্রত্যেকের জন্যে উপযোগী পেশাও সে নির্ধারণ করে দিয়েছে । তাই জীবনের সকল কাজ এই দুই শ্রেণীর মধ্যে বন্টন করা হয়েছে। যে ভাগ যার উপযোগী এবং সহজ তাকে সেই ভাগই দেয়া হয়েছে, প্রকৃতিও তাদের প্রত্যেককে নিজ নিজ কাজ সামাল দিতে সহায়তা করেছে। এসব কাজের যে ভাগ যার জন্যে বরাদ্দ হয়েছে সেই ভাগের জন্যে সেই যোগ্যতার সাথে যেন সে খেদমত আঞ্জাম দিতে পারে । কর্তৃত্শীল বা পরিচালক হওয়া অবশ্যই এক কষ্টের কাজ। নিজেকে চালানো এক অবস্থা, কিন্তু অন্যকে চালানোর জন্য বাড়তি কিছু যোগ্যতার প্রয়োজন এবং এর জন্যে অবশ্যই কিছু অতিরিক্ত কষ্ট করতে হয়। এ কষ্ট না করেও কোনো উপায় নেই, যেহেতু পরিচালক ছাড়া ছোটো হোক বড়ো হোক কোনো মংগলই চলতে পারে না আর দায়িত্ব দুইজনের কোনো একজনকে পালন করতেই হয় । অতএব, প্রত্যেকে যদি তার ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্ব পালন করতে উদ্যত হয় তা সেখানেই তাকে সহায়তা করা হয় । নিজ দায়িতৃ-সীমার বাইরে অন্য কোনো দায়িত্ব কেউ যদি নিজের ঘাড়ে তুলে নেয় সেখানে তাকে প্রকৃতি কোনো সাহায্য করবে না-এটাই স্বাভাবিক। কারণ নিজ দায়িত্বের বাইরেই জোর করে অন্য কোনো দায়িতৃ ঘাড়ে তুলে নেয়াটা হচ্ছে যুলুম । প্রকৃতির পরিচালক আল্লাহ তায়ালা এ যুলুমের কাজে কাউকে সাহায্য করেন না, করতে পারেন না। এটা তীর মর্যাদা বিরোধী, আল্লাহ তায়ালা ইনসাফের দাবী অনুযায়ী, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্‌ পালনে অতি সংগোপনে সাহায্য করতে থাকেন এবং তাকে প্রয়োজনীয় জ্ঞান ও কর্মদক্ষতা দান করেন। কর্তৃত্ করার এ কাজে তিনি নারীদেরকে সাহায্য করেন না যেহেতু তাদের জন্যে তার পক্ষ থেকে বরাদ্দ রয়েছে ভিন্ন কাজ, আর তা হচ্ছে মাতৃত্বের দায়িত্ পালন করা। এ কাজের জন্যে প্রয়োজন অন্য আর এক প্রকারের যোগ্যতা । এ কাজ করার জন্যে প্রয়োজন গতীর ও দ্রুত আবেগ এবং কোনো কাজে দ্রুত সাড়া দেয়ার যোগ্যতা । এসব যোগ্যতার ওপরে তাদেরকে দেয়া হয়েছে ভিন্ন প্রকারের অংগ প্রত্যংগ ও শিরা-উপশিরার বিশেষ যোগ্যতা, যার প্রভাব তার ব্যবহার ও কোনো কাজে সাড়া দেয়ার ব্যাপারে ফুটে ওঠে! এসব হচ্ছে মানব জীবনের পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুতৃপূর্ণ সমস্যা। এসব সমস্যার সমাধান মানুষের বুদ্ধি বলে হওয়া সম্ভব নয়। এসব বিষয়ে সমাধান বের করার জন্যে মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দিলে কিছুতেই তারা এর সমাধান বের করতে পারবে না বরং অজ্ঞানতার অন্ধকারে হাবুডুবু খাবে।

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।